যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীর কী খিলালিন্স কোরআন সেই সাথে কেয়ামতের একাধিক দৃশ্যে ঈমানদার ও বেঈমানদের পরিণাম তুলে ধরে দেখানো নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবে। অনুরূপভাবে ফেরেশতারাও তাদের উপাসক বিভ্রান্ত মোশরেকদের প্রত্যাখ্যান ও নিজেদের নির্দোষিতা প্রমাণ করবে। এই সব দৃশ্য বর্ণনার মধ্য দিয়ে তাদের আহ্বান জানানো হয়েছে যে, তারা যেন তাদের আসল স্বভাব ও প্রকৃতিকে প্রবৃত্তির কামনা বাসনা থেকে পরিশুদ্ধ করে এবং রসূলকে প্রত্যাখ্যান না করে। যে রসূল তাদেরকে সুপথ প্রদর্শনের বিনিময়ে কোন পারিশ্রমিক চান না এবং যিনি মিথ্যুক নন, পাগলও নন, তাকে যেন অস্বীকার না করে উভয় অধ্যায়ের সমাপ্তি টানা হয়েছে কেয়ামতের একটা দৃশ্য তুলে ধরার মাধ্যমে । আর সর্বশেষে সূরার সমাপ্তি ঘোষণা করা হয়েছে কয়েকটা গুরুগন্ভীর বক্তব্যের মাধ্যমে, ‘তুমি বল, আমার প্রভু সত্য নিক্ষেপ করেন, তিনি যাবতীয় অদৃশ্য তত্ত্ব জানেন ৷ বলো, সত্য এসে পড়েছে। | অসত্য নতুন কিছু সৃষ্টিও করতে পারে না, পুনসৃষ্টিও করতে পারে না। বলো, যদি আমি পথভ্রষ্ট হই, তবে তো আমি পথভ্রষ্ট হয়ে নিজেরই ক্ষতি সাধন করবো, আর যদি আমি সৎপথের ওপর থাকি, তবে তা এ জন্য যে, আমার প্রভু আমার প্রতি ওহী প্রেরণ করেন । তিনি তো সব শোনেন এবং অতি নিকটে অবস্থান করেন।’ অতপর কেয়ামতের একটা ভয়াল ও ক্ষুদ্র দৃশ্য তুলে ধরার মাধ্যমে সূরার সমাপ্তি টানা হয়েছে। এই সংক্ষিপ্ত আলোচনার পর এবার বিস্তারি ত ব্যাখ্যা আসছে । তাফসীর আয়াত ১-৯ ‘সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার জন্য, আকাশ ও পৃথিবীর সব কিছু যার মালিকানাধীন । age ‘(আয়াত ১ ও ২) আল্লাহ্‌ তায়ালার সাথে মোশরেকদের শেরক তাদের পক্ষ থেকে তার রসূলকে মিথ্যুক প্রতিপন্ন করা, আখেরাতের প্রতি সন্দেহ পোষণ এবং পরকাল ও কেয়ামতকে অসম্ভব মনে করা-এই সব বিষয়ের পর্যালোচনায় পরিপূর্ণ এ সূরাটা আল্লাহ তায়ালার প্রশংসা দ্বারা সূচনা করা হয়েছে । আল্লাহ তায়ালার প্রশংসা আর কোনো মানুষ ককর্ুুক বা না করুক, তিনি স্বতই প্রশংসিত । আল্লাহ তায়ালার প্রশংসা ও গুণগানে নিয়োজিত সমগ্র বিশ্ব জগতে তিনি প্রশংসিত এবং মানুষ ছাড়াও সমগ্র সৃষ্টিজগত কৰ্তৃক তিনি প্রশংসিত । প্রশংসার সাথে সাথে আকাশ ও পৃথিবীতে বিরাজিত যাবতীয় জিনিসের একচ্ছত্র মালিকানাও আল্লাহ তায়ালার বলে ঘোষিত হয়েছে। আল্লাহ তায়ালার সাথে আর কারো কোনো জিনিসের মালিকানা নেই । আকাশ ও পৃথিবীতে কোথাও কারো কোন অংশীদারিত্ব নেই । আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তার একচ্ছত্র মালিকানাধীন । এটাই ইসলামী আকাদীর প্রথম তত্ত্ব। এটা হলো তাওহীদ । এই বিস্তৃত বিশ্বে সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তায়ালা ৷ তিনি ছাড়া আর কেউ কোনো কিছুর মালিক নয়। ‘আখেরাতে সকল প্রশংসা একমাত্র তারই !' অর্থাৎ স্বতক্কূর্ত প্রশংসা এবং বান্দাদের পক্ষ থেকে কৃত প্রশংসা উভয়ই । এমনকি পৃথিবীতে যারা আল্লাহ তায়ালাকে অস্বীকার করতো, অথবা পথভ্রষ্ট হয়ে তার সাথে অন্য কাউকে শরীক করতো তারাও আখেরাতে প্রকৃত সত্য জানতে পারবে এবং একনিষ্ঠভাবে আল্লাহ তায়ালার প্রশংসা করবে। ‘আর তিনি মহাকুশলী সর্বজ্ঞ ৷' তিনি এমন মহাকুশলী যে, যা কিছুই করেন, দক্ষতা ও নৈপুণ্যের সাথে করেন, দুনিয়া ও আখেরাতকে সুকৌশলে পরিচালনা করেন এবং সমগ্র বিশ্ব জগতকে দক্ষতার সাথে পরিচালনা করেন। তিনি সর্বজ্ঞ । তাই স্বর্কিছু সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখেন । www.pathagar.com

— পৃষ্ঠা ২১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।