যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

তার জ্ঞান এতো সুক্ষ্ম হওয়ায় তিনি মোমেনদের ও আল্লাহ তায়ালার আয়াতগুলো নিয়ে ষড়যন্ত্রে লিপ্তদের যথোপযুক্ত প্রতিফল দিতে সক্ষম ৷ সূরার অন্য এক আয়াতে বলা হয়েছে, যারা প্রকৃত জ্ঞানের অধিকারী, তারা নবীর প্রতি নাযিল হওয়া ওহীকে সত্য বলে সাক্ষ্য দিয়ে থাকে । আর যারা পরকালকে অস্বীকার করে তাদের নির্বুদ্ধিতায় বিস্ময় প্রকাশ করা হয়েছে এবং তাদেরকে চরম বিপথগামী ও আযাবের উপযুক্ত বলে মন্তব্য করা হয়েছে। উপরস্ত তাদেরকে এই মর্মে হুমকি দেয়া হয়েছে যে, তাদের পায়ের তলা থেকে মাটি ধ্সিয়ে দিয়ে অথবা আকাশের ভাংগা টুকরো তাদের মাথায় ফেলে তাদেরকে ধ্বংস করে দেয়া হতে পারে। এভাবে প্রথম অধ্যায়টা শেষ হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে অন্তর্ভুক্ত হয়েছে হযরত দাউদ (আ.)-এর সেই সব বংশধরের কথা, যারা আন্মাহপ্রদত্ত নেয়ামতের জন্য আল্লাহ তায়ালার যথাযথ শোকর আদায় করে থাকে । আল্লাহ্‌ তায়ালা কর্তৃক পৃথিবীর বহু জিনিসকে হযরত দাউদ ও সোলায়মানের অনুগত ও বশীভূত করে দেয়া আল্লাহর এই নেয়ামত ও অনুগ্রহের অন্যতম নিদর্শন । এমন দুর্লভ নেয়ামত পেয়েও তারা কখনও দান্তিক বা অহংকারী হননি । এই সব অনুগত ও বশীভূত শক্তির মধ্যে ভজ্বিনও অন্তর্ভুক্ত । মোশরেকদের কেউ কেউ জ্বিনদের উপাসনা পর্যন্ত করে এবং তাদের কাছে অজানা ও অদৃশ্য খবর | জানতে চায়। অথচ ভ্রিনেরা অদৃশ্যের কোনো খবরই জানে না হযরত সোলায়মানের ইন্তেকালের পরও তারা তার জন্য অত্যন্ত কষ্টকর ও লাঞ্চনাকর কাজ করেছে। কেননা তিনি যে মারা গেছেন, সে কথা তারা জানতেই পারেনি । কৃতজ্ঞতার এই ছিল দৃষ্টান্ত । যেমন সাবা সাম্রাজ্য ও তার রাণীর কাহিনী । আল্লাহ তায়ালার বিপুল নেয়ামত ও অনুগ্রহ ভোগ করেও তারা তার শোকর আদায় করেনি । আল্লাহ তায়ালা বলেছেন, ‘এর ফলে আমি তাদেরকে ছিন্ভিনন করে দিয়েছি ।’ কেননা তারা শয়তানের আনুগত্য করেছিল । শয়তান তাদের ওপর কোনো জোর খাটায়নি; বরং তারা স্বেচ্ছায় তাকে নিজেদের নেতা ও পথপ্রদর্শক বানিয়েছে । তৃতীয় অধ্যায়ে সূচনা হয়েছে মোশরেকদেরকে এই মর্মে চ্যালেঞ্জ দেয়ার মাধ্যমে যে, আল্লাহ্‌ তায়ালা ছাড়া অন্য যাদের তারা নিজেদের উপাস্য মনে করে, তাদের ডেকে আনুক ও তারা তাদের কতখানি সাহায্য করতে পারে দেখুক । ‘আসলে তারা আকাশ ও পৃথিবীতে একটা কণার সমানও শক্তি রাখে না, আকাশ ও পৃথিবীতে কোথাও তাদের বিন্দুমাত্রও অংশীদারিত্ব নেই এবং তাদের মধ্যে কেউ আল্লাহ্‌ তায়ালার সমকক্ষ নেই ।' এই সব উপাস্য আল্লাহ তায়ালার কাছে তাদের জন্য একটু সুপারিশ করার ক্ষমতাও রাখে না, এমনকি তারা ফেরেশতা হলেও নয়। ফেরেশতারা সব সময় আল্লাহ তায়ালার আদেশের অনুগত এবং তারা তার সামনে টু শব্দটিও করার সাহস রাখে না। এ অধ্যায়ের এক জায়গায় প্রশ্ব করা হয়েছে যে, আকাশ ও পৃথিবী থেকে তাদের জীবিকা সরবরাহ করে কে? তারপর তার জবাব দেয়া হয়েছে যে, একমা'ত্র আল্লাহ তায়ালাই জীবিকা সরবরাহ করেন এবং তিনিই আকাশ ও পৃথিবীর মালিক । অতপর তাদের যাবতীয় বিরোধ আল্লাহ তায়ালার হাতে ন্যস্ত করা হয়েছে এবং তিনিই তাদের সকল বিরোধ নিষ্পত্তি করবেন । এই অধ্যায়ের শুরুর মতো শেষেও আবার চ্যালেঞ্জ ছুড়ে দেয়া হয়েছে যে, যাদের তারা আল্লাহর শরীক বানায় তাদের দেখিয়ে দেয়া হোক । তারপর বলা হয়েছে, ‘কখনো দেখাতে পারবে না ।' বরং একমাত্র মা’বুদ হলেন আল্লাহ তায়ালা, যিনি মহাপরাক্রান্ত ও মহাবিজ্ঞানী । চতুৰ্থ ও পঞ্চম অধ্যায় একই সাথে ওহী ও রেসালাত, ওহী ও রেসালাতের সাথে কাফেরদের | আচরণ, প্রত্যেক ইসলামী আন্দোলনের সাথে ইসলামের শত্রুদের আচরণ এবং তাদের জনশক্তি ও অর্থশক্তির গর্ব ও বড়াই নিয়ে আলোচনা করা হয়েছে, বলা হয়েছে যে, হিসাব নিকাশ ও কর্মফল প্রকৃতপক্ষে যে জিনিসগুলোর ওপর নির্ভরশীল, তা হচ্ছে ঈমান ও সৎকাজ, জনবল ও ধনবল নয় । | ৩6 সলন _ ক্ লন ছত লল < www.pathagar.com

— পৃষ্ঠা ২১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।