যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

বব" তাফসীর কী যিলালিল কোরআন ____""'] ওহী ও রেসালাত সম্পর্কে ৩১, ৪৩, ২৮ ও ৬ নং আয়াতে বক্তব্য রাখা হয়েছে। ' আর মূল্যবোধ সংক্রান্ত বিষয়ে বক্তব্য এসেছে ৩৪ থেকে ৩৮ নং আয়াতে । এ সম্পর্কে ইতিহাস থেকে উদাহরণ পেশ করতে গিয়ে হযরত দাউদ (আ.)-এর কৃতজ্ঞ বংশধরের কাহিনী, সাবার দাম্ভিক ও কৃতমদের কাহিনী এবং উভয়ের পরিণতি তুলে ধরা হয়েছে। এতে আল্লাহ তায়ালার পক্ষ থেকে প্রদত্ত সৎকর্মের পুরস্কার ও অসৎ কর্মের শাস্তির প্রতিশ্রুতির বাস্তবায়ন প্রক্রিয়া আলোচিত হয়েছে। অধিকাংশ মক্বী সূরাগুলোতে এই বিষয়গুলোই বিভিন্নভাবে তুলে ধরা হয়েছে। প্রত্যেক সূরায় মহাজাগতিক পরিবেশের বিবরণ দেয়ার মাধ্যমে এবং সেই সাথে বিভিন্ন হৃদয়গ্রাহী বক্তব্য দ্বারা এ বিষয়গুলো উপস্থাপন করা হয়ে থাকে । সূরা সাবাতেও একই পদ্থায় মহাজাগতিক পরিবেশের বিবরণ দেয়ার মাধ্যমে আকীদাগত সত্যগুলো উপস্থাপন করা হয়েছে। এই পরিবেশের মধ্যে রয়েছে সুবিশাল আকাশ ও পৃথিবী, অজানা ও অদৃশ্য ভয়াল জগত, ত্রাস সৃষ্টিকারী কেয়ামতের ময়দান, হৃদয়ের গভীরতম ও সূক্ম্ম জগত, ইতিহাসের জানা ও অজানা অধ্যায় এবং ইতিহাসের বিরল ও বিস্ময়কর দৃশ্যাবলী ৷ এর প্রত্যেকটা জিনিসেই মানবমনকে প্রভাবিত ও উজ্ভীবিতকারী, তাকে সচেতনকারী ও সক্রিয়কারী বক্তব্য রয়েছে। সূরার সূচনা থেকেই বিশাল মহাবিশ্বের, তাতে বিরাজমান আল্লাহ্‌ তায়ালার নিদর্শনাবলীর ও তার সুক্ষ্ম ও সুপ্রশস্ত জ্ঞানের কথা আলোচিত হয়েছে৷ (আয়াত ২-৩ ) যারা আখেরাত অস্বীকার করে, তাদের এ সূরায় বিভিন্ন গুরুতর প্রাকৃতিক দুর্যোগের হুমকি দেয়া হয়েছে । ৯ নং আয়াত দেখুন । যারা আল্লাহকে বাদ দিয়ে ফেরেশতাদের বা জ্বিনদের উপাসনা করে, তাদেরকে উচ্চতর ফেরেশতা জগতে অদৃশ্য সত্যের মুখোমুখী দাড় করানো হয়েছে। যেমন ‘আল্লাহ তায়ালার কাছে তার অনুমোদিত ব্যক্তি ছাড়া আর কারো সুপারিশ সফল হবেনা......... ৷ * (আয়াত ২৩) যেখানে কোনো ঝগড়া বা বিতর্কে লিপ্ত হবার অবকাশ থাকবে না । (আয়াত ৪০) যারা রসূল (স.)-কে অস্বীকার করতো তাকে মনগড়া ওহী তৈরী করার দায়ে অভিযুক্ত করতো কিংবা বলতো যে, তীর সাথে একটি জ্বিন থাকে। তাদেরকে দাড় করা হয়েছে তাদেরই মন ও বিবেকের সম্মুখে । যাবতীয় কৃত্রিম আড়াল ছিন্ন করে ও মনের ওপর কৃত্রিম প্রভাব সৃষ্টিকারী কথাবার্তা বাদ দিয়েই এটা করা হয়েছে। (৪৭ নং আয়াত লক্ষ্য করুন ৷) এভাবেই এ সূরাটা মানুষের উল্লেখিত ক্ষেত্রগুলোর চারপাশে কেন্দ্রীভূত রাখে এবং শেষ পর্যন্ত তাকে কেয়ামতের একটা ভয়াবহ দৃশ্যের মুখোমুখি এনে দীড় করায় । সূরাটার উপস্থাপনা ও ব্যাখ্যাকে সহজতর করার উদ্দেশ্যে তাকে পাচটা অধ্যায়ে বিভক্ত করা যেতে পারে। তবে প্রকৃতপক্ষে এ অধ্যায়গুলোর মাযে কোন সুক্ষ্ম পার্থক্য নেই ৷ এটাই এই সূরার বৈশিষ্ট । - সূরাটা শুরু হয়েছে আল্লাহ তায়ালার প্রশংসা দিয়ে, যিনি আকাশ ও পৃথিবীর মালিক যিনি আখেরাতে প্রশংসিত এবং যিনি মহাজ্ঞানী ও পরম কুশলী । তারপর আল্লাহ তায়ালার সুক্ষ্মাতিসূক্ষ্ | ও প্রশস্ততম জ্ঞানের উল্লেখ করে বলা হয়েছে যে, যমীনে যা কিছু প্রবেশ করে, যা কিছু যমীনে থেকে বের হয়, যা কিছু আকাশ থেকে নামে ও আকাশে উঠে যায়, সব কিছু সম্পর্কেই তিনি জানেন । এরপর বলা হয়েছে যে, কাফের বা কেয়ামতকে অস্বীকার করে, আর আল্লাহ তায়ালা বারবার তাকে সত্য বলে সজোরে ঘোষণা করছেন। তার জ্ঞান এতো সূক্ষ্ম ও নির্ভুল যে, আকাশ ও পৃথিবীতে একটা ক্ষুদ্র কণা এবং তারচেয়ে ছোটো বা বড়ো কোনো জিনিসই তার অজানা নয় । www.pathagar.com

— পৃষ্ঠা ২১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।