যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

এরপর লোকমান তার ছেলেকে আরো উপদেশ দেন ইসলামী আদর্শের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে, সৎ কাজের আদেশ দেয়া ও অসৎ কাজ থেকে নিষেধ করা সম্পর্কে এবং এই সমস্ত কাজ করতে গিয়ে ইসলামের অনুসারীকে যেসব দুঃখকষ্ট ও বিপদ-মুসিবতের সম্মুখীন হতে হয় তার ওপর ধৈর্য ধারণ করা সম্পর্কে । এমনকি ইসলামের অনুসারী যদি স্বাভাবিকভাবে নিজের আকীদা-বিশ্বাস অনুসারে চলে এবং এতে তার দ্বারা অন্যরা প্রভাবিত হয়, তাহলেও তার ওপর নানারকম বাধা-বিপত্তি ও বিপদ মুসিবত আসতে পারে। (আয়াত ১৭) এরপর ১৮ নং আয়াতে বলা হয়েছে যে, সৎ কাজের আদেশ দান, অসৎ কাজের প্রতিরোধ এবং বিপদ মুসিবতে ধৈর্য ধারণের পাশাপাশি ইসলামের দাওয়াতদাতার আরো একটা জরুরী কর্তব্য হলো, মানুষের সাথে দুর্ব্যবহার না করা । কেননা দুর্ব্যবহারের অর্থ দাড়াবে, নিছক মুখের কথা দ্বারা সমাজে যেটুকু সংস্কারের কাজ করার সুযোগ ছিলো তা নিজের আচরণ দ্বারা নষ্ট করলো। ১৯ ও ২০ নং আয়াতে সে কথাই বলা হয়েছে। এখানে বিশেষভাবে মুখমন্ডলকে বিকৃত করা, ভেংচি দেয়া, ভ্রুকুটি করা ইত্যাদির কঠোর নিন্দা ও সমালোচনা করা হয়েছে। এর মধ্য দিয়েই দ্বিতীয় পর্ব সমাপ্ত হয়েছে। এ অধ্যায়ে আকীদার বিষয়টা সংশ্লিষ্ট প্রেক্ষাপটে সম্পূর্ণ নতুন ভংগিতে ও নতুন আবেশে তুলে ধরা হয়েছে। এরপর শুরু হয়েছে তৃতীয় অধ্যায় । তাওহীদ ও আখেরাতের আকীদাটাকে আকাশ ও পৃথিবীর প্রেক্ষাপটে ব্যাখ্যা করা হয়েছে এ অধ্যায়ে । সেই সাথে আকাশ ও পৃথিবীর সাথে এবং এ দুটোতে বিদ্যমান নেয়ামতগুলোর সাথে মানুষের সম্পর্কও অত্যন্ত হৃদয়থ্রাহী ও মর্মস্পর্শী ভাষায় আলোচিত হয়েছে। বলা হয়েছে যে, মহান আল্লাহ এই সব নেয়ামতকে মানুষের আয়ত্তাধীন করেছেন, অথচ তারা এর শোকর আদায় করে না । (আয়াত-২০) এরই প্রেক্ষাপটে আয়াতের শেষভাগে আল্লাহ তায়ালাকে নিয়ে যে কোনরকম বিতর্কে লিপ্ত হওয়াকে প্রকৃতি বিরোধী ও ঘৃণ্য ব্যাপার বলে নিন্দা করা হয়েছে। বিকারমুক্ত ও কলুষমুক্ত বিবেক এ ধরনের আচরণকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। অতপর এ কুফরির আচরণের প্রতি ঘৃণা ও ক্ষোভ প্রকাশ অব্যাহত রাখা হয়েছে পরবর্তী আয়াতে । (২১ নং আয়াত) এটাকে বিকারগ্রস্ত ও নির্বোধসুলভ আচরণ বলে আখ্যায়িত করা হয়েছে এবং এর পরিণতি অত্যন্ত ভয়াবহ বলে হুশিয়ারী জ্ঞাপন করা হয়েছে। আর এ কারণেই ২২ ও ২৩ নং আয়াতে আখেরাতের কর্মফল ও সেই কর্মফলের সাথে ঈমান ও কুফরের সম্পৃক্ততা দেখানো হয়েছে। এরপর ২৪ নং আয়াতে ভয়ংকর আযাবের হুশিয়ারী উচ্চারণ করা হয়েছে। অতপর অধ্যায়টা শেষ করার আগে মোশরেকদেরকে সৃষ্টি জগতের মুখোমুখি দাড় করিয়ে এর সষ্টা কে জিজ্ঞেস করা হয়েছে, যার জবাবে মহান আল্লাহকে সৃষ্টা হিসাবে স্বীকার না করে তাদের উপায়ন্তর থাকে না। অবশেষে অধ্যায়ের শেষ আয়াত দুটোতে ২৬ ও ২৭ নং আয়াতে এমন একটা প্রাকৃতিক দৃশ্য তুলে ধরা হয়েছে, যাতে আল্লাহ তায়ালার সীমাহীন জ্ঞান, সৃষ্টির ক্ষেত্রে তীর বাধা-বন্ধনহীন ইচ্ছা এবং এর মাধ্যমে সমগ্র সৃষ্টি জগতকে ধ্নংস করে তা পুনরায় সৃষ্টি করতঃ আখেরাত প্রতিষ্ঠার প্রমাণ পেশ করা হয়েছে। চতুর্থ অধ্যায়টা শুরু হয়েছে একটা বিশেষ প্রাকৃতিক দৃশ্যের বর্ণনার মাধ্যমে । এ দৃশ্য মানুষের মনের ওপর একটা বিশেষ ধরনের প্রভাব বিস্তার করে। এ দৃশ্যে রয়েছে রাত, যা দীর্ঘস্থায়ী হয়ে দিনের দেহের ভেতরে প্রবেশ করে ও বিলীন হয়ে যায়। আর রয়েছে দিন যা একইভাবে দীর্ঘস্থায়ী হয়ে রাতের দেহের ভেতরে ঢুকে যায় ও বিলীন হয়ে যায়। এ দৃশ্যে আরো [লনললক্লন _ ত লাক নিল www.pathagar.com

— পৃষ্ঠা ২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।