"তাফসীর কী যিলালিল কেরন ______"] বিষয়কে এ সূরায় বারবার বিভিন্ন ভংগীতে ও বিভিন্ন পদ্ধতিতে উল্লেখ করা হয়েছে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত গোটা সূরার ওপর তার প্রভাব পড়েছে। | যেমন পরকাল সম্পর্কে বলা হয়েছে, ‘কাফেররা বলে আমাদের কাছে কেয়ামত আসবে না । তুমি বলো, হ্যা, আমার প্রতিপালকের কসম, কেয়ামত তোমাদের কাছে অবশ্যই আসবে ৷' কর্মফল সম্পর্কে বলা হয়েছে, যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তাদের যাতে তিনি এর কাছাকাছি অন্য জায়গায় বলা হয়েছে, যারা কুফরি করেছে, তারা বলে, তোমাদের কি | এমন এক ব্যক্তির সন্ধান দেবো, যে তোমাদের কাছে ভবিষ্যদ্বাণী করেছে যে, তোমরা সম্পূর্ণরূপে ছিন্নভিন্ন হয়ে যাওয়ার পর আবার নাকি তোমাদেরকে নতুন করে সৃষ্টি করা হবে? ........' এ ছাড়া কেয়ামতের বিভিন্ন দৃশ্য ! কেয়ামত অস্বীকারকারীদের প্রতি তিরষ্কার, যে আযাবকে তারা মিথ্যা মনে করতো বা তা নিয়ে সন্দেহ প্রকাশ করতো, তার বিভিন্ন রূপও এখানে তুলে ধরা হয়েছে। যেমন একটি দৃশ্য হলো, ‘যদি তুমি দেখতে, যখন অত্যাচারীরা তাদের প্রতিপালকের সামনে দাড়িয়ে থাকবে, তখন দুর্বলেরা অহংকারীদেরকে বলবে, ‘তোমরা না থাকলে আমরা অবশ্যই মোমেন হতাম ৷' তাদেরকে তাদের কৃত কর্ম ছাড়া অন্য কিছুর প্রতিফল দেয়া হবে কি?’ (আয়াত ৩১-৩৩) এ সব দৃশ্য এ সূরায় বারবার দেখানো হয়েছে, সূরার বিভিন্ন জায়গায় তা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং এ দিয়ে সূরায় সমাপ্তিও ঘটেছে, যেমন ‘যদি তুমি দেখতে, যখন তারা আতংকিত হবে ee ’ (আয়াত ৫১-৫৪) আল্লাহ তায়ালার সর্বব্যাপী জ্ঞান সম্পর্কে সূরার শুরুতেই বলা হয়েছে, ‘যা কিছু ভূগর্ভে প্রবেশ করে, ভূ-গর্ভ থেকে বের হয়, আকাশ থেকে নামে ও আকাশে ওঠে, সবই তিনি জানেন” কেয়ামতকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, তাদের জবাবে বলা হয়েছে, ‘তুমি বলো, হ্যা, আমার প্রতিপালকের শপথ, কেয়ামত তোমাদের কাছে অবশ্যই আসবে ......’ (আয়াত-৩) আর সূরার শেষ ভাগে বলা হয়েছে, ‘বলো, নিশ্চয়ই আমার প্রতিপালক সত্যকে নিক্ষেপ করেন তিনি অদৃশ্য জান্তা ।' (আয়াত-৪৮) তাওহীদ বিষয়ে সূরার শুরু করা হয়েছে আল্লাহ তায়ালার প্রশংসা দিয়ে, ‘সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার জন্য, যিনি আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে, সে সব কিছুর মালিক ....' আর মোশরেকদেরকে একাধিকবার চ্যালেঞ্জ দেয়া হয়েছে যে, ‘বল, তোমরা আল্লাহ তায়ালা ছাড়া আর যাদের প্রভুত্বের দাবী কর, তারা আকাশ ও পৃথিবীতে কনামাত্র জিনিসেরও মালিক নয়! .......' এ আয়াতগুলোতে মোশরেকদের পক্ষ থেকে ফেরেশতা ও জি্বিনদের পূজা করার উল্লেখ রয়েছে এবং সেটা কেয়ামতের একটা দৃশ্য বর্ণনা প্রসংগে করা হয়েছে। যেমন, ‘যেদিন মহান আল্লাহ তাদের সকলকে একত্রিত করবেন অতপর ফেরেশতাদের বলবেন, এরা কি তোমাদের উপাসনা করতো? ....... ’ (আয়াত ৪০-৪১) তারা ধারণা করতো যে, ফেরেশতারা তাদের জন্য আল্লাহ তায়ালার কাছে সুপারিশ করবে । এ ধারণা খন্ডন করা হয়েছে ২৩ নং আয়াতে । যেহেতু তারা শয়তানের পূজা করতো, তাই সেই প্রসংগে হযরত সোলায়মানের ঘটনা এবং জ্বিনিজাতি কর্তৃক তার অনুগত করা ও তার মৃত্যু সম্পর্কে তাদের অজ্ঞতার ১৪ নং আয়াতে কাহিনী বর্ণনা করা হয়েছে। যিল্লান্প ১৬তম ২৭ www.pathagar.com
— পৃষ্ঠা ২০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।