যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

[| তাফসীর ফী যখিলালিন্স কোরআন আল্লাহর সেই পরিচয় লাভ করে ও সেই আনুগত্য যা আকাশ পৃথিবী ও পাহাড়ের আনুগত্যের ন্যায় সহজ, পূর্ণাংগ ও সর্বাত্মক । এ সব সৃষ্টি প্রত্যক্ষভাবে ও স্বতক্ফর্তভাবে আল্লাহর পরিচয় লাভ করে, প্রত্যক্ষ ও স্বতক্ফূর্তভাবে আল্লাহর সন্ধান লাভ করে। প্রত্যক্ষ ও স্বতক্ষুর্তভাবে আল্লাহর আনুগত্য করে। তাদের মাঝে ও তাদের সৃষ্টার মাঝে এবং সৃষ্টার ইচ্ছা ও হুকুমের মাঝে কোনো অন্তরায় থাকে না। তাদেরকে আনুগত্য থেকে ও কর্তব্য পালন থেকে কেউ বিরত রাখতে বা উদাসীন করতে পারে না। মূলত এই উপলব্ধি, ইচ্ছাশক্তি, চেষ্টা সাধনা এবং দায়িত্ব ও কর্মফলের চেতনাই হলো আল্লাহর অন্যান্য বহু সৃষ্টির সাথে মানুষের পার্থক্য ও বৈশিষ্ট । এ জিনিসগুলোই তাকে সেই সম্মানের যোগ্য বানায়, যা আল্লাহ তায়ালা আদমকে সেজদা করতে ফেরেশতাদের বাধ্য করার সময় ঘোষণা করেছিলেন। এ কথা আল্লাহ তায়ালা কোরআনেও সংরক্ষণ করেছেন, ‘আমি আদমের বংশধর সন্মানিত করেছি ।' অতপর মানুষের জানা উচিত কিসের জন্যে সে আল্লাহর কাছে এতো সম্মানিত ৷ তার সেচ্ছায় গহণ করা সেই আমানত তথা গুরুদায়িত্ব তার পালন করা উচিত, যা আকাশ, পৃথিবী ও পাহাড় পর্বত গ্রহণ করার সাহস পায়নি । এর উদ্দেশ্য এই যে, ‘আল্লাহ তায়ালা মোনাফেক পুরুষ ও মহিলাদেরকে এবং মোশরেক পুরুষ ও মহিলাদেরকে শাস্তি দেবেন এবং মোমেন নারী ও পুরুষকে ক্ষমা করবেন, আল্লাহ তায়ালা ক্ষমাশীল ও দয়ালু '' বস্তুত একমাত্র মানুষকে আল্লাহর আমানত গ্রহণের জন্যে বাছাই করা এবং নিজেকে চেনা, নিজেরই সঠিক পথের সন্ধান পাওয়া, নিজেই কাজ করা ও নিজেকে গন্তব্যে পৌছানোর দায়িত্ব নিজের কাধে চাপানোর উদ্দেশ্য শুধু এই যে, সে যেন নিজের স্বেচ্ছাকৃত দায়িত্বের ফলাফল বহন করে এবং তার শাস্তি বা পুর্কার যেন তার নিজের কাজ অনুসারেই হয়। তারপর মোনাফেক ও মোশরেক নারী-পুরুষের ওপর তার আযাব নেমে আসে এবং আন্পাহর সাহায্য তার মোমেন বান্দাদের ওপর বর্ষিত হয়। ফলে বিভিন্ন অক্ষমতা ও দুর্বলতার চাপে, বিভিন্ন বাধা-বিপত্তির কারণে এবং বিভিন্ন আকর্ষণ ও বোঝার কারণে যেসব ভূলক্রটি তাদের দ্বারা সংঘটিত হয়, তা আল্লাহ তায়ালা ক্ষমা করে দেবেন । এটা আল্লাহর অনুগ্রহ ও সাহায্য । আল্লাহ তায়ালা তার বান্দাদের প্রতি নিজের ক্ষমা ও দয়া নিয়ে অধিকতর অগ্রসর । ‘আল্লাহ তায়ালা ক্ষমাশীল ও দয়ালু ৷' এই গুরু গন্ঠীর বক্তব্যের মধ্য দিয়ে সূরাটা শেষ হচ্ছে। এই সূরা শুরু হয়েছিলো আল্লাহর পক্ষ থেকে তীর রসূলকে তার আনুগত্য করা, কাফের ও মোনাফেকদের আনুগত্য না করা, আল্লাহর ওহীর অনুসরণ করা এবং একমাত্র তার ওপর তাওয়াক্কুল করার নির্দেশের মধ্য দিয়ে । পরবর্তীতে এ সূরায় ইসলামী সমাজ ও রাষ্ট্রের অতীব প্রয়োজনীয় আইন-কানুন ও নীতিমালা অন্তর্ভুক্ত হয়েছে এবং একাগ্র চিত্তে এগুলো অনুসরণের নির্দেশ দেয়া হয়েছে । এতে মানুষের ওপর অর্পিত দায়িত্ব বা আমানতের গুরুত্ব ও বিরাটত্ব ব্যাখ্যা করা হয়েছে। আর মানুষের আল্লাহর সঠিক পরিচয় লাভ, তার বিধি-বিধান ও তার ইচ্ছা অনুসরণের মধ্যেই এই আমানতের বিরাটত্বকে সীমিত করা হয়েছে অন্যকথায়, আল্লাহর বিধান অনুসরণই মানুষের ওপর অর্পিত সেই আমানত বা গুরুদায়িত্ব । এই গুরুগন্তীর বক্তব্যের মধ্য দিয়ে সূরাটা এবার শেষ হয়ে যাচ্ছে। সূরার শুরু ও শেষের বিষয়বস্তু ও বক্তব্যের মধ্যে চমৎকার একটা সমন্বয় বিদ্যমান । এই অলৌকিক সমন্বয়ই এই মহাগ্ন্থের উৎসের সন্ধান দেয় । www.pathagar.com

— পৃষ্ঠা ২০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।