যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

‘আমি আকাশ, পৃথিবী ও পাহাড় পর্বতের সামনে আমানত বা গুরুদায়িত্ব রেখেছিলাম । তারা সবাই এ গুরুদায়িত্ব বহন করতে অস্বীকার করেছে এবং মানুষ তা বহন করেছে ।..’ (আয়াত ৭১) আল কোরআন অন্যান্য সৃষ্টিকে বাদ দিয়ে আকাশ, পৃথিবী ও পাহাড় পর্বত এই কটা সৃষ্টিকে বাছাই করার কথা উল্লেখ করেছে। কারণ এগুলো এতো বড়ো যে, মানুষ এগুলোর ভেতরে বা আশেপাশে বাস করে এবং এ গুলোর তুলনায় মানুষকে খুবই ছোট ও নগণ্য মনে হয়। এসব বড়ো বড়ো সৃষ্টি তাদের স্রষ্টাকে বিনা চেষ্টাতেই চেনে এবং তীর সেই সব নিয়ম-কানুনের আনুগত্য করে, যা তার ওপর সৃষ্টিগত প্রক্রিয়াতেই চালু হয়, এরা মহান সৃষ্টার নিয়ম-কানুন ও প্রাকৃতিক বিধিকে সরাসরি ও কোনো চিন্তা পরিকল্পনা বা মাধ্যম ছাড়াই মেনে চলে। এই নিয়ম কানুন-অনুসারে তারা নিজ কর্তব্য পালন করে এবং এক মুহূর্তের জন্যে তার বিরুদ্ধাচরণ করে না বা শৈথিল্য দেখায় না । তারা কোনো ইচ্ছা বা অনুভূতি ছাড়াই তাদের স্বভাব প্রকৃতি অনুসারেই নিজ নিজ ভূমিকা পালন করে । সূর্য তার জন্যে নির্দিষ্ট কক্ষপথে নিয়মিত আবর্তন সম্পন্ন করে এবং তাতে কখনো ক্রটি করে না । আল্লাহ তায়ালা তার জন্যে যে দায়িত্ব নির্ধারণ করেছেন, সে অনুসারে সে তার উত্তাপ বিকিরণ করে এবং তার গ্রহ-উপগ্রহগুলোকে নিজের দিকে আকৃষ্ট করে রাখে । এভাবে সে তার মহাজাগতিক দায়িত্ব পূর্ণভাবে পালন করে। পৃথিবী তার কক্ষপথ প্রদক্ষিণ করে, ফসল ফলায়, তার অধিবাসীদের খাদ্য যোগায়, মৃতদের লাশ নিজের বুকে ধারণ করে এবং নদ-নদী ও জলাশয়গুলোঁর জন্ম দেয়। এসব দায়িত্ব পালনে তার ইচ্ছার:কোনো ভূমিকা নেই, আল্লাহর বিধান অনুসারেই সে এসব কাজ করে । চাদ-তারা ও গ্রহ-উপগ্রহ, বাতাস, মেঘ, জলবায়ু, পানি, পাহাড়-পর্বত, আর্দরতা- এই সবকিছুই মহান আল্লাহর হুকুমে নিজ নিজ কাজ করে যাচ্ছে। তারা তাদের সষ্টাকে চেনে এবং তার ইচ্ছামতো চলে। অথচ এ জন্যে তার কোনো চেষ্টা বা কষ্ট করতে হয় না। কিন্তু তারা একটা ' বিশেষ দায়িত্ব বহনে ভয় পেয়ে গেলো সে দায়িতৃটা হলো ইচ্ছা শক্তি প্রয়োগের দায়িত্ব, ব্যক্তিগত জ্ঞান অর্জনের দায়িত্ব এবং ব্যক্তিগত চেষ্টা সাধনার দায়িত্ব । “মানুষ সে দায়িত্ব বহন করলো ।' . | মানুষ সচেতনভাবে আল্লাহ তায়ালাকে চেনে ও জানে । সে তার নিয়ম কানুনের আনুগত্য করে আপন প্রজ্ঞা, অন্তর্দৃষ্টি ও বোধশক্তি প্রয়োগের মাধ্যমে । আর এই নিয়মবিধি অনুসারে সে কাজ করে নিজসশ্ব চেষ্টা-সাধনার মাধ্যমে নিজ ইচ্ছা অনুসারে, নিজ প্রেরণায় উজ্জীবিত হয়ে, বিপথগামিতার প্রবণতা প্রতিরোধের মাধ্যমে এবং প্রবৃত্তির খেয়াল খুশী নিয়ন্ত্রণ ও সংযমের মাধ্যমে সে আল্লাহর আনুগত্য করে। এই সব পদক্ষেপে সে নিজের ইচ্ছাকে কাজে লাগায়, নিজের বিবেক-বুদ্ধিকে প্রয়োগ করে এবং কোনো পথ তাকে কোথায় নিয়ে যাবে তা জেনে বুঝেই একটা পথ অনুসর করে। এটা একটা বিরাট গুরুদায়িত্ব, যা এই ক্ষুদ্র, সীমিত শক্তিসম্পন্ন সীমিত আয়ুদ্ধালসম্পন্ন এবং রকমারি লোভ-লালসা, প্রবণতা ও প্রবৃত্তির কামনা-বাসনার সাথে যুদ্ধরত জীব-মানুষ গ্রহণ করেছে। সে ভারী বোঝা নিজের কাধে চড়িয়ে এক দুঃসাহসিক কাজ করেছে । এজন্যে বলা হয়েছে যে, ‘সে যালেম ও অজ্ঞ ৷” অর্থাৎ সে নিজের ওপর যুলুম করেছে এবং নিজের শক্তি সম্পর্কে অজ্ঞ । তার দায়িত্বের বিরাটত্বের বিবেচনায় এ কথা বলা হয়েছে। কিন্তু সে যখন তার দায়িত্ব পালনে উদ্যোগৌ হয়, আপন সৃষ্টার পরিচয় লাভ করে, তার নিয়ম-বিধির প্রত্যক্ষ আনুগত্য করে, তার প্রতিপালকের ইচ্ছা অনুসারে পুরোপুরিভাবে চলে, তখন সে নিশ্চিতভাবে এমন এক স্তরে উন্নীত হয়, যেখানে সে পরম সম্মানের মর্যাদা লাভ করে এবং আল্লাহর সৃষ্টির মাঝে একটা অনন্য স্থানে পৌছে যায়। কারণ সে www.pathagar.com

— পৃষ্ঠা ২০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।