যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

তা শুধু এতটুকুই যে, রসূল (স.) যেসব ব্যবহারে কষ্ট পান, তার সবকিছু থেকেই যেনো মুসলমানরা দূরে থাকে ও সাবধান থাকে। কোরআনের বহু জায়গায় আল্লাহ তায়ালা বনী ইসরাঈল জাতির বিপথগামিতা ও বিকৃতিকে উদাহরণ হিসেবে পেশ করেছেন। কাজেই তাদের নবীদেরকে তারা যে উত্যক্ত করেছে, সে ব্যাপারে শুধু ইশারা দেয়া এবং তাদের অনুকরণ থেকে মুসলমানদের সতর্ক করাই যথেষ্ট । এতেই প্রত্যেক মুসলমানের চেতনা ও অনুভূতিতে এই পথভ্রষ্টদের প্রতি ঘৃণার সৃষ্টি করে দেয়া সম্ভব, যাদেরকে কোরআন বিভ্রান্তি ও বিকৃতির উদাহরণ হিসেবে উপস্থাপন | করে থাকে! ‘হযরত মুসার বিরুদ্ধে তার জাতি যে অপবাদ রটিয়েছিলো, তা থেকে আল্লাহ তায়ালা তাকে মুক্ত করেছিলেন। ‘তিনি আল্লাহর কাছে সম্মানিত ছিলেন!’ আল্লাহ তায়ালা তার সকল নবীকেই মিথ্যা অপবাদ থেকে অব্যাহতি দিয়ে থাকেন। আর মোহাম্মদ (স.) তো শ্ৰেষ্ঠ রসূল । কাজেই তাকে যে, আল্লাহ তায়ালা অপবাদ থেকে অব্যাহতি দেবেন, এটা অবধারিত । কোরআন মুসলমানদেরকে সহজ সরল, ভালো ও সঠিক কথা বলা এবং কথার উদ্দেশ্য লক্ষ্য ও তাৎপর্য বুঝার নির্দেশ দিয়েছে, যাতে তারা মোনাফেক ও পথভ্রষ্টদের ছড়ানো গুজবে কান দিয়ে আপন নবী, পথ প্রদর্শক ও নেতা সম্পর্কে ভুল বুঝাবুঝিতে লিপ্ত না হয়। কোরআন তাদেরকে ভালো কথা বলার নির্দেশ দিয়েছে, যা ভালো কাজের দিকে চালিত করে। কেননা যারা ভালো ও সত্য কথা বলে, তাদেরকে আল্লাহ তায়ালা সৎ পথে পরিচালিত করেন এবং তাদের কার্যকলাপকে সংশোধন করে তার প্রতিদান দেন। আর যারা ভালো কথা বলে ও ভালো কাজ করে, আল্মাহ্‌ তায়ালা তাদের সেই সব গুনাহ মাফ করে দেন, যা থেকে সাধারণভাবে কোনো মানুষই রক্ষা পায় না এবং একমাত্র ক্ষমা ছাড়া তা থেকে রেহাই পায় না। ‘আর যে ব্যক্তি আল্লাহ তায়ালা ও তার রসূলের আনুগত্য করে, সে বিরাট সাফল্য লাভ করে !' আল্লাহ তায়ালা ও তার রসূলের আনুগত্য মূলত একটা বিরাট সাফল্য । কেননা আল্লাহর বিধান মেনে চলার ওপর দৃঢ়তা দেখানোর নামই আনুগত্য । এই দৃঢ়তা হৃদয়ে শান্তি ও পরিতৃপ্ত আনে । আল্লাহর সোজা ও সঠিক পথে চলা মূলতই একটা সৌভাগ্যের ব্যাপার, এর জন্যে কোনো পুরস্কার বা প্রতিদান পাওয়া যাক বা না যাক । যে ব্যক্তি আল্লাহর সরল সঠিক ও আলোকিত পথে চলে, তার আশপাশে বিরাজমান আল্লাহর সকল সৃষ্টি তার সাথে সহযোগিতা করে। আর যে ব্যক্তি বক্রপথে ও অন্ধকার পথে চলে, তার চারপাশে বিরাজমান সকল সৃষ্টি তার শত্রু হয়ে যায়, তার সাথে সংঘাতে লিপ্ত হয় ও তার বিরোধিতা করে। সুতরাং এ দুটো সমান নয়। তাই আল্লাহ তায়ালা ও তার রসূলের আনুগত্য নিজেই নিজের পুরস্কার । তাই কেয়ামতের পূর্বে ও বেহেশতের নেয়ামত লাভের আগে এটাই একটা বিরাট সাফল্য । আখেরাতের পুরস্কার হচ্ছে আনুগত্যের একটা বাড়তি প্রতিদান ৷ ওটা আল্লাহর এক পরম দান, যা কোনো কিছুর বিনিময়ে দেয়া হয় না। আল্লাহ্‌ তায়ালা যাকে ইচ্ছা করেন বিনা হিসাবে দান করেন। সানুষ যে মহান দায়িতু সেচ্ছায় কাণে নিয়্মেছে সম্ভবত মানুষের সহজাত দুর্বলতা, তদুপরি তার সেই গুরুদদায়িত্ব, যা বহন করতে আকাশ, পৃথিবী ও পাহাড় পর্বত পর্যন্ত সাহস করেনি, যা সে নিজের হাজারো রকমের আবেগ, অনুভূতি, রিপু ও প্রবৃত্তির তাড়না, জ্ঞানের স্বল্পতা, আয়ুক্কালের স্বল্পতা, স্থানগত ও কালগত বাধা-বিপত্তি এবং এই সব বাধা-বিপত্তির ওপারে কী আছে, তা সম্পূর্ণরূপে না জেনেই নিজের ঘাড়ে চাপিয়ে নিয়েছে। এসব দেখেই আল্লাহ তায়ালা তার প্রতি এতোবড় অনুগ্রহ করেছেন ও এতোবড় সাফল্য দান করেছেন । আল্লাহ তায়ালা বলেন, www.pathagar.com

— পৃষ্ঠা ২০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।