তাফসীর ফী যিলালিলল কোরআন অর্থাৎ আগুন তাকে সর্বদিক থেকে ঘিরে ধরবে, এই বাচনভংগী দ্বারা আগুনের ভেতরে আযাবের পস্থা ও প্রক্রিয়ার ছবি অংকন করা হয়েছে। দেখানো হয়েছে যে, তাদের শাস্তি বৃদ্ধি করার জন্যে আগুন যেনো তাদের মুখমন্ডলের সকল পাশ দিয়ে দঞ্ধীভূত করতে চাইবে। ‘তারা তখন বলতে থাকবে, হায় আক্ষেপ, আমরা যদি দুনিয়ায় আল্লাহর আনুগত্য ও রসূলের আনুগত্য করতাম ।' এটা অবশ্য ব্যর্থ অনুশোচনা! তখন এর আর কোনো অর্থ থাকবে না এবং কেউ তা গ্রহণও করবে না । কেননা অনুশোচনার সময় ফুরিয়ে গেছে। এটা হবে শুধু অতীত নিয়ে আক্ষেপ মাত্র! এরপর তাদের ক্রোধের বিস্ফোরণ ঘটবে তাদের নেতাদের ও সমাজপতিদের ওপর যারা তাদেরকে বিপথগামী করেছে, তখন তারা আল্লাহর দিকে নিবিষ্ট হবে। কিন্তু তাতে কোনো লাভ হবেনা। ‘তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা তো আমাদের নেতা ও সমাজপতিদের আনুগত্য করতাম, তারা আমাদেরকে বিপথগামী করেছে। হে আমাদের প্রতিপালক! ওদেরকে দ্বিগুন আযাব দাও এবং তাদের ওপর মহা অভিশাপ বর্ষণ করো ৷’ এই হচ্ছে কেয়ামত । এটা নিয়ে কিসের এতো প্রশ্ন? সেখানে এ ধরনের অভিশপ্ত পরিণতি |. থেকে কিভাবে উদ্ধার পাওয়া যাবে সেইটে নিয়েই ভাবা উচিত ৷ হা, এই উদ্ধার পাওয়া যাবে একমাত্র সৎ কাজ দ্বারা । যদিও যায়নব বিনতে জাহশের সাথে রসূল (স.)-এর বিয়ে করা দ্বারা ইসলাম জাহেলী যুগের প্রচলিত প্রথাকে বাতিল করতে চেয়েছিলো, কিন্তু মনে হয় এই বিয়েটা সে সমাজে সহজে মেনে নেয়া হয়নি ! বহু সংখ্যক মোনাফেক, মনোব্যাধিগ্রস্ত ও নড়চড়ে ঈমানধারী যাদের কাছে ইসলামের সহজ সরল আইনগত বিধান স্বচ্ছ ও বোধগম্য ছিলো না, তারা নানারকম গোপন ও প্রকাশ্য অপপ্রচার, বাদ-প্রতিবাদ, কানাঘুষা ও জঘন্য ধরনের অপবাদ রটানোর কাজে লিপ্ত হয়ে পড়েছিলো । মোনাক্েক্ুদের কথায় বিসজ্রাজ্ত না হুওয়ার্স নির্দেশ মোনাফেক ও সুযোগ সন্ধানীরা কখনো চুপ থাকতো না । তারা তাদের বিষাক্ত অপপ্রচারের বিস্তার ঘটানোর কোনো সুযোগই হাতছাড়া করতো না । খন্দকের যুদ্ধে, হযরত আয়েশার বিরুদ্ধে অপবাদ রটনায়, দখলীকৃত ভু-সম্পত্তি বন্টনে এবং অন্যান্য প্রতিটি ক্ষেত্রেই দেখা গেছে যে, তারা রসূল (স.)-কে কষ্ট দেয়া ও উত্যক্ত করার প্রতিটা সুযোগই গ্রহণ করেছে। এ সময় বনু কোরায়যাসহ সমুদয় ইহুদী গোষ্ঠীকে মদীনা থেকে বহিষ্কৃত করা হয়েছে। তাই মদীনায় এমন কেউ অবশিষ্ট ছিলো না যে, প্রকাশ্যে কুফরিতে লিপ্ত ছিলো। মদীনার সকল অধিবাসীই তখন মুসলমান হয়ে গেছে। কেউবা একনিষ্ঠ মুসলিম, কেউবা বর্ণচোরা ও ভন্ড মুসলমান তথা মোনাফেক ৷ মোনাফেকরাই গুজব রটাতো ও মিথ্যে প্রচারণায় লিপ্ত হতো । কিন্তু কোনো কোনো মুসলমান তাদের চাতুর্যপূর্ণ অপপ্রচারে বিভ্রান্ত হয়ে তাদের গুজবে বিশ্বাস করতো । কোরআন তাদেরকে সতর্ক করে বললো যে, বনী ইসরাঈল যেমন তাদের নবী হযরত মূসাকে উত্যক্ত করতো, তোমরা তেমনি রসূল (স.)-কে উত্যক্ত করো না। বরং সহজ সরল ও সত্য কথা বলো এবং কোনোরকম অপবাদ আরোপ করো না। সব সময় আল্লাহ তায়ালা ও তার রসূলের আনুগত্য করতে থাকো, এতেই চূড়ান্ত সাফল্য নিহিত রয়েছে। (আয়াত ৬৯, ৭০ ও ৭১) হযরত মূসাকে উত্যক্ত করার ধরণ কী ছিলো, সেটা কোরআন ব্যাখ্যা করেনি। এ সম্পর্কে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। তবে কোরআন যে বিষয় সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছে, আমি তার বিস্তারিত বিবরণ দেয়ার প্রয়োজন আছে বলে মনে করি না ৷ আল্লাহ তায়ালা যা বুঝাতে চেয়েছেন www.pathagar.com
— পৃষ্ঠা ২০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।