যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

এতোটুকু অনুভব করা যে, আল্লাহ তায়ালা তাকে অবশ্যই দেখতে পান । সে বললো, তাহলে আমাকে কেয়ামত সম্পর্কে অবহিত করুন । রসূল (স.) বললেন, এ কথা যাকে প্রশ্ব করা হচ্ছে, সে প্রশ্বকারীর চেয়ে বেশী জানে না ।.......' এরপর রসূল (স.) বললেন, এই ব্যক্তি ছিলো জিবরাঈল । তোমাদেরকে ইসলামের শিক্ষা দিতে এসেছিলেন’ (মুসলিম , আবু দাউদ, তিরমিযী ও নাসায়ী) এখানে প্রশ্বকারী জিবরাঈল (আ.)-এবং যাকে প্রশ্ন করা হচ্ছে তিনি রসূল (স.)। দু'জনের কেউই কেয়ামত কবে হবে তা জানেন না । ‘তুমি বলো, তার জ্ঞান শুধু আল্লাহর কাছেই আছে ।' অর্থাৎ আল্লাহর কোনো বান্দাই এ সম্পর্কে অবহিত নয় । যে মহৎ উদ্দেশ্যে আল্লাহ তায়ালা এই ব্যবস্থা করেছেন তা শুধু তিনিই জানেন। আমরা কেবল এর অংশ বিশেষ অনুমান করতে পারি। যেমন, মানুষকে সব সময় কেয়ামত সম্পর্কে ভীত সন্ত্রস্ত ও সতর্ক রাখা এবং যে কোনো সময় তা ঘটে যেতে পারে ভেবে সে যাতে তার জন্যে প্রস্তুত থাকে, তার পরিবেশ সৃষ্টি করে রাখা । অবশ্য মহান আল্লাহ যার মংগল কামনা করেন এবং যার অন্তরে আল্লাহভীতি সঞ্চিত রেখেছেন, একমাত্র তারাই এ ব্যবস্থা দ্বারা উপকৃত হতে পারে। পক্ষান্তরে যারা কেয়ামত ও আখেরাত সম্পর্কে উদাসীন থাকে এবং প্রতি মুহূর্তে কেয়ামতের মুখোমুখী হবার জন্যে প্রস্তুত থাকে না, তারা নিজেদের সাথেই বিশ্বাসঘাতকতা করে এবং নিজেদেরকে জাহারবাম থেকে রক্ষা করে না। অথচ আল্গাহ তায়ালা তাদেরকে কেয়ামত সম্পর্কে অবহিত ও সতর্ক করেছেন এবং কেয়ামতকে এমন একটা অজানা ঘটনা হিসেবে সংরক্ষণ করেছেন, যা দিন ও রাতের যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে। আল্লাহ তায়ালা এ জন্যে বলেছেন, ‘তুমি জানো না যে, কেয়ামত হয়তো নিকটবর্তী এসে গেছে ।' (আয়াত ৬৩) ‘নিশ্চয় আল্লাহ কাফেরদের ওপর অভিসম্পাত দিয়েছেন এবং তাদের জন্যে জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছেন’ ........ (আয়াত ৬৪-৬৮) কাফেররা কেয়ামত সম্পর্কে যে বিবিধ প্রশ্ব করে, তার জবাবে বলা হচ্ছে যে, কেয়ামতের কিছু কিছু দৃশ্য তুলে ধরা হচ্ছে, ‘নিশ্চয় আল্লাহ তায়ালা কাফেরদেরকে অভিসম্পাত দিয়েছেন এবং তাদের জন্যে জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছেন ।' অর্থাৎ আল্লাহ তায়ালা কাফেরদেরকে তার রহমত থেকে বঞ্চিত করেছেন এবং তাদের জন্যে প্রস্তুত করে রেখেছেন জ্বলন্ত দাউ দাউ করা আগুন । সেই জলন্ত আগুন প্রস্তুত ও উপস্থিত রাখা হয়েছে। ‘ওরা সেখানে চিরদিন থাকবে’ অর্থাৎ দীর্ঘকাল অবস্থান করবে৷ কতো দীর্ঘ, তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না । তার শেষ কোথায় তা শুধু আল্লাহ তায়ালাই জানেন এবং তার ইচ্ছা দ্বারাই তা নিয়ন্ত্রিত । তারা সকল সাহায্য ও সাহায্যকারী থেকে বঞ্চিত ও বিচ্ছিনন। কাজেই এই জ্বলন্ত আগুন থেকে অব্যাহতি পাওয়ার কোনো আশা নেই । বলা হয়েছে, ‘তারা কোনো অভিভাবক বা সাহায্যকারী পাবেনা!’ এরপর আসছে সেই ভৃবলন্ত আগুনে কিভাবে আযাব দেয়া হবে তার মর্মান্তিক বিবরণ, ‘যেদিন আগুনের মধ্যে তাদের মুখ উল্টো করে রাখা হবে ।' [তত লুনা আল আহাৰ হৈ) লক আহ সলামিল ক www.pathagar.com

— পৃষ্ঠা ২০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।