আদেশ দেয়া হয়েছে। এর বিনিময়ে আল্লাহ তায়ালা তাদের সৎ কাজগুলোকে পরিশুদ্ধ করে কবুল করে নেবেন, তাদের গুনাহ মাফ করে দেবেন, আল্লাহ ও তার রসূলের হুকুম পালনকে তাদের কাছে প্রিয় করে দেবেন এবং সে জন্যে তাদেরকে বিপুল সাফল্য দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন । অতপর একটা গুরুত্বপূর্ণ সত্য বর্ণনার মধ্য দিয়ে সূরার উপসংহার টানা হয়েছে । বলা হয়েছে যে, মানুষ এমন একটা আমানত বহন করেছে, যা বহন করতে আকাশ পৃথিবী ও পাহাড় পর্বত সাহস পায়নি । এটা একটা বিরাট, ভয়াবহ ও ঝুঁকিপূর্ণ আমানত ৷ এর উদ্দেশ্য ছিলো যে, কর্ম অনুযায়ী কর্মফল দানে এবং মানুষ নিজের জন্যে স্বেচ্ছায় যা গ্রহণ করে, সে অনুসারে তার হিসাব গ্রহণে আল্লাহ্ তায়ালা বিধিব্যবস্থা যেন কার্যকরী হয়। (আয়াত ৭৩) ক্াফকেরদের ধৃষ্টতা ও তাদের অনুসরণের পর্নিণতি “লোকেরা তোমাকে কেয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে। ......' (আয়াত ৬৩) কেয়ামত সম্পর্কে রসূল (স.) মোশরেকদের অনেক আগেই বিশদভাবে জানিয়েছেন, তাদেরকে অনেক সতর্ক করেছেন এবং কোরআনে তার বিভিন্ন দৃশ্য এমনভাবে বর্ণনা করেছে যে, তার পাঠকদের কাছে মনে হয় যেন তারা তাকে চাক্ষুস দেখতে পাচ্ছে। তাই মোশরেকরা কেয়ামত সম্পর্কে কিছুই জিজ্ঞেস করতো না । জিজ্ঞেস করতো কেয়ামত কবে হবে এবং আবদার করতো যে সেটা তাড়াতাড়ি ঘটানো হোক । এই তাড়াতাড়ি ঘটানোর আবদার থেকে তারা প্রকারাস্তরে বুঝাতো, তারা কেয়ামত নিয়ে সন্দেহ পোষণ করে,তা অবিশ্বাস করে অথবা তা নিয়ে উপহাস করে যারা প্রশ্ন করতো, তাদের ঈমান থেকে দূরত্ব, বা নৈকট্যের অনুপাত অনুসারেই এগুলো হতো । কেয়ামত আসলে একটা অদৃশ্য বা গায়েবী বিষয়, যার জ্ঞান একমাত্র আল্লাহই রাখেন। এ ংক্রান্ত জ্ঞান তিনি তার সৃষ্টি জগতের কাউকেই দিতে চাননি । এমনকি নবী রসূল ও ঘনিষ্ঠতম ফেরেশতাদেরকেও নয়৷ ঈমান ইসলামের প্রকৃত মর্মার্থ সম্পর্কে এক হাদীসে হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, ‘একবার আমরা রসূল (স.)-এর কাছে বসেছিলাম । সহসা আমাদের কাছে এক ব্যক্তি আবির্ভূত হলো । তার পোশাক একেবারে ধবধবে সাদা এবং তার চুল কুচকুচে কালো । তার ভেতরে সফরের কোনো লক্ষণ দেখা যাচ্ছিলো না। অথচ আমাদের কেউ তাকে চিনেও না। লোকটি রসূল (স.)-এর কাছে এসে বসলো । রসূল (স.)-এর হাটুর সাথে হাটু লাগিয়ে এবং নিজের দুই উরুর ওপর হাত রেখে সে বসলো তারপর বললো, হে মোহাম্মদ! আমাকে বলুন, ইসলাম কী’ রসূল (স.) বললেন, ইসলাম হচ্ছে এই মর্মে সাক্ষ্য দেয়া যে, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ (স.) আল্লাহর রসূল, আর নামায প্রতিষ্ঠা করা, যাকাত দেয়া, রমযানের রোযা রাখা ও হজ্জের পথ খরচ সংকুলান হলে হজ্ব করা । আগস্তুক বললো, আপনি ঠিকই বলেছেন।’' আমরা অবাক হলাম যে, আগন্তুক তাকে জিজ্ঞেসও করছে, আবার তার কথার বিশুদ্ধতারও সাক্ষ্য দিচ্ছে। সে বললো, বেশ, এবার আমাকে বলুন, ঈমান কাকে বলে? রসূল (স.) বললেন, আল্লাহ্ তায়ালা, তার ফেরশতাকুলের, তার কেতাবসমূহ, তার সকল রসুল, আখেরাত এবং ভাগ্য ভালো মন্দ যাই হোক-এগুলোতে বিশ্বাস স্থাপন করা । আগস্তুক বললো, আপনি ঠিক বলেছেন। তারপর বললো, এখন আমাকে বলুন, এহসান কী? রসূল (স.) বললেন, এমনভাবে আল্লাহর এবাদত করা যেন এবাদতকারী তাকে দেখতে পাচ্ছে । আর যদি সে তাকে দেখতে নাও পায়, তবে অন্তত যিশ্লালশ ১৬তম ২৬ www.pathagar.com
— পৃষ্ঠা ২০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।