অতপর এখানে মহাবিশ্বকে উপস্থাপন করা হয়েছে প্রমাণ, হিসাবে । এই প্রমাণ মানুষের স্বভাবগত সত্বা এবং তার জন্মগত বিবেকবুদ্ধি ও মনমগযকে সর্বদিক থেকে ঘিরে ধরে। তাকে জোরদার ভাষায় সম্বোধন করে এবং যে সত্যকে জনগণ দেখেও অবহেলা করে সেই সত্যকে তার সামনে তুলে ধরে। যেমন- ‘তিনি আকাশকে সৃষ্টি করেছেন স্তম্ভ ছাড়া ......... ’ (আয়াত -১০) আর এই প্রাকৃতিক প্রমাণগুলো উপস্থাপন করে চেতনাকে জাগ্রত করা ও অনুভূতিকে শাণিত করার পর আল্লাহ তায়ালার অনবদ্য সৃষ্টিকে দেখেও যারা শেরেকে লিপ্ত রয়েছে তাদের বিবেকে কষাঘাত করা হচ্ছে, ‘এই হচ্ছে আল্লাহর সৃষ্টি । এখন আমাকে দেখাওতো দেখি, অন্যেরা কী কী সৃষ্টি করেছে এই সুগভীর, শাণিত ও অকাট্য প্রাকৃতিক যুক্তিটা পেশ করার মধ্য দিয়েই শেষ হচ্ছে সূরা লোকমানের প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায়টা শুরু হচ্ছে কতিপয় ব্যক্তির উক্তির মাধ্যমে । তবে আলোচ্য বিষয় ও আলোচনার প্রেক্ষাপট এখানে অভিন্নই থাকছে। কেবল বর্ণনাভংগি ও উদ্বুদ্ধকর বক্তব্যের নতুনত্বই এখানে লক্ষণীয় । আল্লাহ তায়ালা বলছেন, আমি ‘লোকমানকে জ্ঞান দান করেছিলাম ।' এখন প্রশ্ন এই যে, এই জ্ঞান কি ধরনের এবং তার বিশেষত্ব কি? এই জ্ঞানের সারকথা হলো, ‘আল্লাহ তায়ালার শোকর আদায় করো’. এটাও জ্ঞান এবং এটাই বিজ্ঞজনোচিত পথ । পরবর্তী পদক্ষেপ হচ্ছে লোকমান কর্তৃক তার ছেলেকে উপদেশ দান। এ হচ্ছে একজন জ্ঞানী লোক কর্তৃক নিজের ছেলেকে প্রদত্ত উপদেশ । এ উপদেশ দোষমুক্ত। উপদেশদাতাকে জ্ঞান দান করা হয়েছে। এ উপদেশের বিরুদ্ধে অভিযোগ তোলার অবকাশ নেই ৷ কেননা কোনো পিতা তার সন্তানকে যে উপদেশ দেয়, তার বিরুদ্ধে কোন অভিযোগ আরোপ করা যায় না । প্রথম পর্বে যেমন তাওহীদ ও আখেরাতের বিষয়ে বক্তব্য রাখা হয়েছে, এ উপদেশেও তেমনি । সেই সাথে রয়েছে অস্তরে উদ্দীপনা সৃষ্টিকারী নতুন নতুন বক্তব্য । | ‘লোকমান যখন তার ছেলেকে উপদেশ ছলে বললো, 'হে বৎস, আল্লাহর সাথে শরীক করো না। নিশ্চয় শেরেক একটা বড়ো মাপের যুলুম ৷' এরপর এই উপদেশকে জোরদার করা হচ্ছে আরো একটা উদ্দাপনাময় বক্তব্য দিয়ে যার মধ্যে দিয়ে পিতৃত্ব ও মাতৃত্বের সম্পর্ককে এমনভাবে তুলে ধরা হচ্ছে যে, স্নেহ ও মমতাকে প্রবলভাবে জাগিয়ে তোলা হয়েছে। ‘আমি মানুষকে তার পিতামাতা সম্পর্কে উপদেশ দিয়েছি । (আয়াত-১৪) এখানে লক্ষণীয় যে, আল্লাহ তায়ালার শোকরকে পিতামাতার শোকরের পাশাপাশি উল্লেখ করা হয়েছে। আল্লাহর শোকরকে পিতামাতার শোকরের আগে উল্লেখ করা হয়েছে ‘আমার ও তোমার পিতামাতার শোকর করো।’ অতপর আকীদা ও আদর্শের ক্ষেত্রে যে সর্বোচ্চ মূলনীতির উল্লেখ করা হয়েছে তা হলো, আদর্শিক সম্পর্ক বংশীয় ও রক্তীয় সম্পর্কের চেয়ে অগ্রগণ্য । বংশীয় ও রক্তের সম্পর্কে যতোই দৃঢ়তা ও স্নেহমমতা থাকুক না কেন, আকীদার সম্পর্কের পরেই তার স্থান । আয়াতের শেষাংশে বলা হয়েছে, ‘আর যদি তারা উভয়ে তোমাকে আমার সাথে কাউকে শরীক করতে চাপ দেয়। তা হলে তাদের আনুগত্য করো না। আল্লাহ তায়ালার জ্ঞানের মহত্ব, সুক্ষতা ও ব্যাপকতার এমন বর্ণনা দেয়া হয়েছে যে, তা মানবীয় আবেগ-অনুভূতিতে শিহরণ জাগায় ৷ ব্যাপকতর প্রাকৃতিক অংগনে লোকমান এ দৃশ্যটা তুলে ধরেছেন। (আয়াত-১৬) www.pathagar.com
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।