যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

সত্্ান্ত সুসন্লিম নাক্সীদের পরিচয় কাজে বাইরে যাওয়ার সময় সমস্ত শরীর, মাথা ও বুকের খোলা অংশ আচ্ছাদিত করার আদেশ দেন। সর্বাংগ আচ্ছাদনকারী একটা ‘জিলবাব'’ বা চাদর দ্বারা শরীরটাকে ঢেকে নিতে হবে। এ পোশাক তাদেরকে অন্যান্য নারীদের মধ্য থেকে আলাদা বৈশিষ্ট এনে দেবে এবং দুষ্কৃতকারী ও বখাটে লোকদের উত্যক্তি থেকে রক্ষা করবে। কোনো মহিলাদেরকে উত্যক্তকারী বখাটেরা আপাদমস্তক আবৃত মহিলাদেরকে দেখে তাদেরকে আল্লাহভীরু নারী হিসাবে চিনতে পেরে লজ্জ্জা ও সংকোচ বোধ করে ও সংযত আচরণ করে। ৫৯ নং আয়াতে জিলবাব পরিধানের এ আদেশটা লক্ষণীয় ৷ এ আয়াতের ব্যাখ্যা প্রসংগে সুদ্দী বলেছেন, মদীনার কিছু পাপাচারী বখাটে লোক রাতের আধার নেমে এলেই মদীনার অলি গলিতে বেরিয়ে পড়তো এবং মেয়েদের খোজ করতো । মদীনা ছিলো ঘন বসতিপূৰ্ণ । তাই রাত হলে মহিলারা প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বেরুতো। আর পাপাচারী বখাটে এই সুযোগেরই অপেক্ষায় থাকতো । তবে কোনো মহিলাকে চাদর দ্বারা আপাদমস্তক আবৃত দেখলে তারা বলতো যে, ‘এতো সম্তরান্ত পরিবারের মহিলা ৷’ কাজেই তার ব্যাপারে সংযত থাকতো । আর যখন দেখতো কেউ চাদর দিয়ে শরীর না ঢেকেই বেরিয়েছে, তখন তারা বলতো যে, এতে দাসী বাদী বা নিম্নন্তরের মহিলা ৷’ এই বলেই তার ওপর আক্রমণ চালাতো । মোজাহেদ বলেছেন, জিলবাব বা চাদর পরিধানের আদেশ দেয়া হয়েছে এ জন্যে যেন বুঝা যায় তারা স্বাধীন ও সন্ত্রান্ত পরিবারের মেয়ে । ফলে কোনো অপরাধপ্রবণ লোক তাদের কোনোভাবে উত্যক্ত করতে চেষ্টা করবে না। আর ‘আল্লাহ তায়ালা ক্ষমাশীল ও দয়ালু’ এ কথার অর্থ হলো, অজ্ঞতাবশত জাহেলী যুগে যেসব অন্যায় কাজ করা হয়েছে, তা আল্লাহ ক্ষমা করবেন ৷' এ আয়াত থেকে আমরা বুঝতে পারি যে, আরবের সামাজিক পরিবেশকে পবিত্র করার জন্যে যে অব্যাহত চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছিলো, ফেতনা ফাসাদ ও নৈরাজ্য দূর করার জন্যে যে ক্ৰমাগত বিধি-নিষেধ জারী করা হচ্ছিলো এবং যাবতীয় বিশৃংখলা ও দুর্নীতিকে সংকীর্ণতম গন্ভীতে সীমিত করার জন্যে যে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছিলো, এ সবকিছুর একমাত্র উদ্দেশ্য ছিলো গোটা মুসলিম সমাজের ওপর ইসলামী নিয়ম বিধি ও খঁতিহ্যের নিরংকুশ কর্তৃত্ব ও শাসন প্রতিষ্ঠা করা । আলোচনার শেষ পর্যায়ে মোনাফেক, মানসিক ব্যাধিগ্রস্ত ও বিকৃত রুচিসম্পন্ন সেইসব লোকের বিরুদ্ধে সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে, যারা মুসলিম সমাজে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে নানারকম গুজব রটাতো। তাদের বিরুদ্ধে কঠোর হুমকি দেয়া হয়েছে যে, তারা যদি তাদের যাবতীয় অপতৎপরতা থেকে এবং মুসলিম নরনারীকে ও সমগ্র মুসলিম সমাজকে উৎপীড়ন ও উত্যক্ত করা থেকে বিরত না হয়, তা হলে ইহুদীদের মতো তাদেরকেও মদীনা থেকে উচ্ছেদ করা হবে এবং তাদেরকে যেখানেই পাওয়া যাবে, হত্যা করা হবে। কেননা ইতিপূর্বে রসূল (স.)-এর হাতে ইহুদীদেরকে এবং পূর্ববর্তীকালে অন্যান্য অপরাধী ও দুষ্কৃতকারীদেরকে সমাজ থেকে উৎখাত করা আল্লাহর স্থায়ী রীতি হিসাবে প্রতিষ্ঠিত হয়ে আছে। ৬০, ৬১ ও ৬২ নং আয়াতে এ বিষয়টি আলোচিত হয়েছে। এ তিনটি আয়াতের কঠোর হুমকি থেকে আমরা বুঝতে পারি, বনু কোরায়যার উচ্ছেদের পর মদীনায় মুসলিম শক্তি কতো জোরদার এবং ইসলামী রাষ্ট্রের কর্তৃত্ব কতো প্রবল হয়ে উঠেছিলো । এ থেকে আমরা এটাও বুঝতে পারি যে, গোপন ষড়যন্ত্র করা ছাড়া মোনাফেকদের আর কোনো কার্যকর ক্ষমতা ছিলো না । তারা নিতান্ত ভীরু ও কাপুরুষের মতো ছাড়া প্রকাশ্যে মুসলমানদের সামনেও আসতে সাহস পেতো না। তত লাল আহছবদব _ কট লহ মলছিল ক www.pathagar.com

— পৃষ্ঠা ১৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।