ভয় করা ও আল্লাহর উপস্থিতির কথা স্মরণ রাখা অত্যন্ত জরুরী । কারণ আল্লাহর ভয়ই সবকিছুর ব্যাপারে প্রথম ও শেষ গ্যারান্টি এবং এটাই মানুষের মনের ওপর একমাত্র সদাজাগ্রত প্রহরী । যারা রসূল (স.) ও তার পরিবার-পরিজনকে নানাভাবে কষ্ট দেয় ও উত্যক্ত করে, তাদেরকে পরবর্তী দুটো আয়াতেও সতর্ক করা তাদের এই নিন্দনীয় কাজকে একটা ভয়ংকর কাজ হিসাবে চিত্রিত করা হয়েছে। এ জন্যে প্রথম আয়াতে আল্লাহ তায়ালা ও তার উচ্চতর পারিষদবর্গের সামনে রসূল (স.) এর জন্যে অত্যন্ত উচ্চমর্যাদা ও সম্মানিত স্থান রয়েছে বলে ঘোষণা করা হয়েছে। আর দ্বিতীয় আয়াতে বলা হয়েছে যে, আল্লাহর রসূলকে উত্যক্ত করা স্বয়ং আল্লাহকে উত্যক্ত করার শামিল এবং আল্লাহর কাছে তার শাস্তি হলো দুনিয়া ও আখেরাতে তার রহমত থেকে বঞ্চিত হওয়া এবং লাঞ্চ নাকর আযাব । ৫৬ নং আয়াতে আল্লাহ তায়ালা কর্তৃক রসূল (স.)-এর ওপর দরূদ পাঠের উল্লেখ করা হয়েছে। এর অর্থ হলো তার উচ্চতর পারিষদবর্গের সামনে তিনি তাঁর প্রশংসা করেন। আর তার ফেরেশতাদের দরূদ পাঠ করার যে উল্লেখ করা হয়েছে তার অর্থ হলো, তারা তার জন্যে আল্লাহর কাছে দোয়া করেন । ভাবতে অবাক লাগে, রসূল (স.)-এর মর্যাদা কত উঁচু যে, স্বয়ং মহান আল্লাহ তাঁর নবীর যে প্রশংসা করেন, তা-ই সমগ্র সৃষ্টিজগত কর্তৃক প্রতিধ্বনিত হয় এবং তা সমগ্র সৃষ্টিজগতে চিরদিনের জন্যে প্রতিষ্ঠিত হয়ে যায়। এর পর সম্মান ও অনুগ্রহের আর কিছুই অবশিষ্ট থাকে না। এরপর মানুষ যা কিছু দরূদ ও সালাম পাঠায়, তা আল্লাহ তায়ালা ও ফেরেশতাদের দরদ ও সালামের পর নিতান্তই গৌণ হয়ে যায়। এ দ্বারা আল্লাহ তায়ালা এটাই চান যে, মোমেনরা তাদের দরূদ ও সালামকে আল্লাহর দরূদ ও সালামের সাথে যুক্ত করে সম্মান ও মর্যাদা লাভ করুক এবং এভাবে তারা মহান আল্লাহর শাশ্বত, চিরন্তন ও উচ্চ মার্গের সাথে যুক্ত হোক । স্বয়ং মহান আল্লাহ যখন জীাকজমকের সাথে রসূল (স.)-এর প্রশংসা করেন, তখন একশ্রেণীর মানুষের পক্ষ থেকে রসূল (স.)-কে কষ্ট দেয়া ও উত্যক্ত করা যে কত ঘৃণ্য, ধিক্কারযোগ্য, নিন্দনীয় ও অভিশাপযোগ্য কাজ তা বর্ণনা করা হয়েছে ৫৭ নং আয়াতে । আল্লাহ তায়ালা বল্লেন, ‘নিশ্চয় যারা আল্লাহ ও তীর রসূলকে উত্যক্ত করে তাদেরকে আল্লাহ তায়ালা দুনিয়ায় ও আখেরাতে অভিসম্পাত দেবেন ...... j রসূলকে (স.) উত্যক্ত করার কাজটা আরো বেশী ঘৃণীত ও ধিকৃত হয় এ জন্যে যে, তা স্বয়ং আল্লাহ তায়ালাকেই তার বান্দা ও সৃষ্টির পক্ষ থেকে উত্যক্ত করার শামিল । মানুষ যদিও আল্লাহ তায়ালাকে উত্যক্ত করতে সক্ষম হয় না, কিন্তু এ কথা দ্বারা রসূলকে উত্যক্তকরণ কতো স্পর্শকাতর, সেটাই ফুটিয়ে তোলা হয়েছে, যেন এটা স্বয়ং আল্লাহ তায়ালাকেই উত্যক্ত করার শামিল । তাহলে ভেবে দেখা দরকার যে, কাজটা কত ভয়াবহ, কত জঘন্য ও কত নিকৃষ্ট! এরপর সাধারণভাবে মুসলিম নর-নারীকে উত্যক্তকরণ সম্পর্কে বলা হয়েছে। মিথ্যা অপবাদ আরোপ করে তাদেরকে এমন দোষের জন্যে দায়ী করা হয়, যা তারা করে না। ৫৮ নং আয়াত দেখুন । এই কঠোর সমালোচনা থেকে প্রতীয়মান হয় যে, তৎকালে মদীনায় একশ্রেণীর লোক মুসলিম নরনারীর বিরুদ্ধে এ ধরনের ষড়যন্ত্রে লিপ্ত থাকতো । তাদের সম্পর্কে কুৎসা ও অপবাদ রটাতো এবং নানা রকম ফন্দি আঁটতো। এ ব্যাপারটা সকল যুগে ও সকল স্থানেই ঘটে থাকে । বিকৃত ও গৰ্হিত রুচি সম্পন্ন মোনাফেক ও দুঙ্কৃতকারীদের এসব দুরভিসন্বীর কবলে পড়ে মুসলিম নর-নারী সর্বত্রই হেস্তনেস্ত হয়ে থাকে আল্লাহ তায়ালা তাদের দুরভিসন্ধীর জবাব দেন এবং তাদের অপবাদ RL oli Leda beled ee তত লাল আহব্দব কম নদ হই নিল = www.pathagar.com
— পৃষ্ঠা ১৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।