উশ্মতের জ্ঞনেযে নবঝীপত্মীদের হাক্মাম ঘোষণা করা বাস্তব ঘটনা আল্লাহর বক্তব্যকেই অকাট্য সত্য বলে প্রমাণ করছে এবং আল্লাহর বক্তব্যের বিপরীত যারা দাবী করে তাদের মিথ্যুক সাব্যস্ত করছে। এ যুগের এবং এ দুনিয়ার বাস্তব অভিজ্ঞতায় আমরা যা বলছি, সেটাকেই মিথ্যা প্রমাণ করে। বিশেষত যেসব দেশে অবাধ মেলামেশা সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয়েছে, সেখানকার অভিজ্ঞতা আমাদের সামনে অকাট্য কিছু প্রমাণ বহন করে। (১) আয়াতে বলা হয়েছে যে, বিনা দাওয়াতে তাদের আগমন, খাদ্য তৈরী হওয়ার অপেক্ষা করতে থাকা এবং খাওয়ার পর গল্প গুজবে মত্ত হওয়া রসূল (স.)-এর জন্যে কষ্টদায়ক ও ব্বিতকর ৷ অথচ তিনি তাদেরকে সেখান থেকে চলে যেতে বলতেও লজ্জা পান৷ আয়াতের শেষভাগে বলা হয়েছে যে, আল্লাহর রসূলকে কষ্ট দেয়ার কোনো অধিকার মুসলমানদের নেই, অনুরূপভাবে তার ইন্তেকালের পর তার স্ত্রীদেরকে বিয়ে করার অধিকারও কারো নেই । কেননা তারা তাদের মায়ের সমান। রসূল (স.)-এর কাছে তাদের বিশেষ মর্যাদার কারণে এবং তার পরিবারের বিশেষ সম্মানের কারণে রসূল (স.)-এর ইন্তেকালের পর তাদেরকে বিয়ে করা চিরতরে হারাম করা হয়েছে। আল্লাহ তায়ালা বলেন, ‘আল্লাহর রসূলকে কষ্ট দেয়া এবং তার স্ত্রীকে তার পরে বিয়ে করার কোনো অধিকার তোমাদের নেই ।' কথিত আছে যে, কোনো কোনো মোনাফেক নাকি হযরত আয়েশাকে বিয়ে করার অপেক্ষায় ‘নিশ্চয় এটা আল্লাহর তায়ালার কাছে একটা গুরুতর ব্যাপার ৷' বস্তুত আল্লাহর কাছে যা গুরুতর, তার চেয়ে ভয়ংকর জিনিস আর কিছু হতে পারে না। আয়াতে শুধু এই ছুমকি দিয়েই ক্ষ্যান্ত থাকা হয়নি বরং আরো একটা কঠোর হুশিয়ারী উচ্চারণ করা হয়েছে, ‘তোমরা যদি তা গোপন করো বা প্রকাশ করো, তবে আল্লাহ তায়ালা সবকিছুই জানেন ।' বস্তুত আল্লাহ তায়ালাই সবকিছুর নিয়ন্তা । গোপন ও প্রকাশ্য সবকিছুর খবর তিনি জানেন। সকল চিন্তা ও কর্ম সম্পর্কেই তিনি অবগত । রসূল (স.)-কে কষ্ট দেয়ার ব্যাপারটা তাঁর কাছে অবশ্যই গুরুতর ৷ যদি কেউ এরপরও কষ্ট দিতে চায় তবে দিক, সে আল্লাহর ভয়াবহ ও সর্বনাশা আযাব ভোগ করতে বাধ্য হবে। এই হুমকি ও ছুশিয়ারীর পর সেই সব বিবাহ-নিষিদ্ধ পুরুষের বিবরণ দেয়া হচ্ছে, যাদের সামনে পর্দা করা রসূলের (স.) স্ত্রীদের জন্যে জরুরী নয় । ৫৫ নং আয়াতে বর্ণিত এইসব পুরুষের সাথে বিয়ে চিরতরে নিষিদ্ধ বিধায় তাদের সামনে বের হওয়া সাধারণভাবে সকল মুসলমান নারীর জন্যে বৈধ । এ ব্যাপারে কোরআনে দুটো আয়াত রয়েছে। একটা এখানে এবং তা বিশেষভাবে রসূলের (স.) দ্তরীদের জন্যে । অপরটা সূরা ‘নূর'-এ এবং সেটা সকল মুসলিম নারীর জন্যে । এই দুটো আয়াতের কোনটা প্রথমে নাযিল হয়েছে আমি সে ব্যাপারে নিশ্চিত নই । তবে ব্যাপারটা যে প্রথমে রসূলের স্ত্রীদের জন্যেই নির্দিষ্ট ছিলো এবং পরে সকল মুসলিম নারীর ওপর প্রযোজ্য হয়েছে, সেটা প্রায় নিশ্চিতভাবেই বলা যায়। কেননা শরীয়তের কোনো বিধান প্রবর্তন বা প্রচলনে এটাই স্বাভাবিক ও যুক্তিসংগত ব্যবস্থার ৷ আয়াতের শেষাংশে আনল্গাহকে ভয় করার আদেশ ও আল্লাহ তায়ালা সর্ব বিষয়ে অবগত আছেন বলে সতর্কবাণী উচ্চারণ বিশেষভাবে প্রণিধানযোগ্য । কেননা এ ধরনের ক্ষেত্রে আল্লাহকে (১) আমার লেখা ‘ইসলাম ও বিশ্বশাস্তির ‘পারিবারিক শাস্তি' অধ্যায়ে বিস্তারিত আলোচনা দেখুন । [_ত৩ সুন্মা আল আহবোৰ ক্ল ই মলছিল ও www.pathagar.com
— পৃষ্ঠা ১৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।