থাকে। সুতরাং আপনি যদি উম্মুল মোমেনীনদেরকে পর্দা পালন করার আদেশ দিতেন, তবে ভালো হতো, এর অব্যবহিত পরই পর্দার আয়াত নাযিল হয় ........ ’ আলোচ্য (৫৩) আয়াতটা মানুষকে শিক্ষা দিতে এসেছে যে, তারা যেন বিনা অনুমতিতে রসূল (স.)-এর বাড়ীতে প্রবেশ না করে। তাদেরকে যদি খাওয়া দাওয়ার দাওয়াত দেয়া হয়, তবে তারা প্রবেশ করবে ৷ দাওয়াত না দেয়া হলে সেখানে প্রবেশ করে রান্না শেষ হওয়ার অপেক্ষায় থাকা উচিত নয়। আর খাওয়া দাওয়া শেষ হয়ে গেলেই বিদায় হওয়া উচিত । খাওয়ার পর গল্প গুজব করার জন্যে বসে থাকা অনুচিত । আজকের যুগে এ সব নিয়ম-কানুন মেনে চলা মুসলমানদের জন্যে অত্যন্ত জরুরী । আজকাল তারা এসব নিয়ম-কানুনের ধার ধারে না। ভোজনের দাওয়াতে এসে ভোজন পর্ব শেষ করেও অনেকে বসে গল্প-গুজব ও আলাপ-আলোচনা চালিয়ে যেতে থাকে । বাড়ীর লোকেরা যারা কিছু পর্দার বিধান মেনে চলতে চায়, তারা এ অবস্থায় খুবই ব্বিত বোধ করে। অথচ অতিথিরা সেটা অনুভব করে না ইসলামী সংস্কৃতিতে সব অবস্থার জন্যে প্রয়োজনীয় আচরণ পদ্ধতি শেখানো হয়েছে৷ আল্লাহর রচিত এই আচরণবিধি মেনে চললে আমরা ঘরে-বাইরে সব রকমের শাস্তি লাভ করতে পারি। আয়াতের আরেকটা বাক্যে রসূল (স.)-এর স্ত্রীরা ও মুসলিম পুরুষদের মাঝে পর্দা মেনে চলার শিক্ষা দেয়া হয়েছে । বলা হয়েছে, ‘যখন তোমরা মহিলাদের কাছে কোনো জিনিস চাইবে, তখন পর্দার আড়াল থেকে চাইবে ৷' পরে এ কথাও বলা হয়েছে যে, এই পর্দার বিধানটা নারী পুরুষ সবার জন্যেই অপেক্ষাকৃত পবিত্র ও পরিচ্ছন্ন ব্যবস্থা । ‘এ ব্যবস্থাটা তোমাদের মন ও তাদের মনের জন্যে অপেক্ষাকৃত পবিত্র ৷' সুতরাং আল্লাহ তায়ালা যা বলেছেন, তার উল্টোটা কারো বলা উচিত নয়, কিছু আধুনিক মানুষের মতো কারো বলা উচিত নয় যে, অবাধ মেলামেশা, পর্দা তুলে দেয়া এবং নারী পুরুষের মধ্যে বাক্য বিনিময়, সাক্ষাত বিনিময়, এক সাথে ওঠাবসা ও চলাফেরা করায় মন অপেক্ষাকৃত পবিত্র থাকে, চেপে রাখা যৌন আবেগকে ভিন্নখাতে প্রবাহিত করা সহজতর হয় এবং নারী ও পুরুষ উভয়কে তাদের আবেগ-অনুভূতি হালকা করা ও চাল চলন পরিচ্ছন্ন রাখা সহজতর হয় । একশ্রেণীর অজ্ঞ মুর্খরা এ ধরনের আরো অনেক কথা বলে থাকে । ৷ এ ধরনের কোনো কথাই কারো বলা উচিত নয়। আল্লাহ তায়ালা দ্বার্থহীন ভাষায় বলেছেন, ‘যখন তোমরা মহিলাদের কাছে কোনো জিনিস চাইবে । তখন পর্দার আড়াল থেকে চাও । এটা তোমাদের মন ও তাদের মনের জন্যে অধিকতর পবিত্র ব্যবস্থা ৷' এ কথাটা আল্লাহ তায়ালা রসূল (স.)-এর পবিত্র স্ত্রীর তথা ‘উম্মুল মোমেনীনদের' সম্পর্কে বলেছেন। আর বলেছেন প্রথম যুগের সাহাবীদের সম্পর্কে, যাদের বিরুদ্ধে কোনো অশোভন কথা বলার ধৃষ্টতা কেউ দেখাতে পারে না । যখন আল্লাহ তায়ালা এক কথা বলেন এবং আল্লাহর কোনো বান্দা অন্য কথা বলে, তখন স্বাভাবিকভাবেই আল্লাহর কথাই গ্রহণযোগ্য হবে এবং অন্যসব কথা বাতিল ও প্রত্যাখ্যাত হবে৷ আল্লাহর কথার ওপর দিয়ে সেই সব বান্দার কথা বড় করে তুলে ধরার ধৃষ্টতা কেবল তারাই দেখাতে পারে, যারা বলতে পারে যে, মরণশীল বান্দারা মানুষের মন সম্পর্কে স্বয়ং আল্লাহর চেয়েও বেশী জ্ঞান রাখে, অথচ তিনি হচ্ছেন সেই চিরঞ্জীব সৃষ্টা । যিনি তার সকল বান্দাকে সৃষ্টি করেছেন। | ৩৩ সুস্না আল আহযাব (৯৯৫১) পাৰা ২২ মনখিল ৫ | www.pathagar.com
— পৃষ্ঠা ১৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।