যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

দাওয়া করে ও চলে যায়। তারপর আবার অন্য একটা দল আসে, খায়-দায় ও চলে যায়। এরপর ডাকার মতো কাউকে পেলাম না। আমি রসূল (স.)-কে বললাম! ইয়া রসূলার্ল্সাহ, আমি এখন আর দাওয়াত দেয়ার মতো কাউকে পাচ্ছি না । রসূল (স.) বললেন, ‘তোমরা তোমাদের খাবার তুলে রাখো।’ এরপর তিন ব্যক্তি নবীগৃহে বসে গল্পগুজব করতে লাগলো । রসূল (স.) ঘর থেকে বেরিয়ে হযরত আয়েশার কক্ষে গেলেন এবং বললেন, হে গৃহবাসী, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহে ওয়াবারাকাতুহু । হযরত আয়েশা বললেন, ওয়ালাইকুমুস সালামু ওয়া রহমাতুল্লাহ । ইয়া রসূলাল্লাহ । নতুন স্ত্রীকে আপনার কেমন লাগলে? আল্লাহ তায়ালা আপনার কল্যাণ করুণ । এভাবে তার প্রত্যেক স্ত্রীর কক্ষে দরজায় করাঘাত করলেন, হযরত আয়েশাকে যা বলেছিলেন, প্রত্যেক স্ত্রীকে সে রূপ জবাব দিতে লাগলেন । এরপর রসূল (স.) নিজ গৃহে ফিরে এসে দেখলেন, তখনো সেই তিন ব্যক্তি গল্প-গুজবে মশগুল ৷ রসূল (স.) ছিলেন অতিশয় লাজুক । তিনি আবার হযরত আয়েশার কক্ষে চলে গেলেন। এরপর আমি জানি না হযরত আয়েশা না অন্য কেউ তাকে জানালো যে, যারা আহার সেরে গল্প-গুজবে মশগুল ছিলো তারা চলে গেছে। অতপর রসূল (স.) স্বগৃহে ফিরে এলেন । তিনি যখন তার এক পা দরজার ভেতরে রেখেছেন এবং অপর পা বাইরে-তখনই আমার ও তার মধ্যে পর্দা টেনে দিলেন। আর তৎক্ষণাত পর্দার বিধান সম্বলিত আয়াত নাযিল হলো এ আয়াতে অন্যের বাড়ীতে প্রবেশ সংক্রান্ত এমন কিছু নিয়ম-বিধি বর্ণিত হয়েছে, যা জাহেলী যুগের মানুষ জানতো না! এমনকি রসূল (স.)-এর গৃহে প্রবেশেও কোনো নিয়ম-নীতির তোয়াক্কা করা হতো না। মালিকের অনুমতি ছাড়াই অন্যের বাড়ীতে প্রবেশ করতে লোকেরা অভ্যস্ত ছিলো । অনুমতি গ্রহণপূর্বক গৃহে প্রবেশ সংক্রান্ত সূরা নূরের আয়াতের ব্যাখ্যায় এ সম্পর্ক বিশদভাবে উল্লেখ করা হয়েছে । যেহেতু রসূল (স.)-এর বাড়ী ইসলামী জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র ছিলো, সেহেতু | এই অননুমোদিত প্রবেশ নবীগৃহেই বেশী সংঘটিত হতো । ব্যাপারটা শুধু অনুমতি ছাড়া প্রবেশেই সীমিত থাকতো না, বরং কেউ নবীগৃহে প্রবেশের পর যখন দেখতো যে, কোনো খাবার দাবারের আয়োজন চলছে তখন রান্না সম্পন্ন হওয়ার অপেক্ষায় বসে থাকতো, যাতে বিনা দাওয়াতেই ভোজন করা যায়। এভাবে দাওয়াতেই অথবা বিনা দাওয়াতে-খাওয়া দাওয়া সেরেও কেউ কেউ ঠায় বসে থাকতো এবং গল্প গুজবে মশগুল হয়ে যেতো ৷ এতে রসূল (স.) ও তার পরিবার পরিজনের যে অসুবিধা হচ্ছে, সেটা সে একটুও অনুভব করতো না । কোনো কোনো বর্ণনা থেকে জানা যায় যে, সেই তিন ব্যক্তি যখন খাওয়া-দাওয়ার পর বসে গল্প গুজব করছিলো, তখন রসূল (স.)-এর নব পরিণীতা বধূ হযরত যয়নব বিনতে জাহশ দেয়ালের দিকে মুখ ফিরিয়ে বসেছিলেন। অথচ রসূল (স.) লজ্জায় তাদেরকে বলতে পারছিলেন না যে, তাদের উপস্থিতি তার জন্যে ব্ব্রিতকর হয়ে উঠেছে । তার সাক্ষাতপ্রার্থীরা অপমানবোধ করে এমন কোনো কথা বলতে তিনি কিছুতেই উৎসাহ পাচ্ছিলেন না । অবশেষে আল্লাহ তায়ালা তার পক্ষ থেকে সত্য কথা বললেন। কেননা ‘আল্লাহ তায়ালা সত্য বলতে লজ্জা বোধ করেন না!” বর্ণিত আছে যে, হযরত ওমর (রা.) স্বীয় স্পর্শকাতর অনুভূতির কারণে রসূল (স.)-কে পর্দার ব্যবস্থা প্রবর্তনের পরামর্শ দিতেন এবং মনে মনে. আকাংখা করতেন যে, আল্লাহ তায়ালা পর্দার বিধান নাযিল করলে ভালো হতো । অবশেষে তার এ মানসিকতা ও স্পর্শকাতরতার পরিপ্রেক্ষিতে আল্লাহ তায়ালা প্দার বিধান সম্বলিত আয়াত নাযিল করলেন। বোখারীর বর্ণনা মতে হযরত আনাস ইবনে মালেক জানান যে, হযরত ওমর (রা.) রসূল (স.)-কে বললেন, ‘ইয়া রসূলাল্লাহ! আপনার কাছে সৎ ও অসৎ উভয় প্রকারের লোক এসে www.pathagar.com

— পৃষ্ঠা ১৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।