করেছেন কিনা, সে ব্যাপারে প্রচুর মতভেদ রয়েছে। বেশীর ভাগ বর্ণনা থেকে জানা যায় যে, যে সকল মহিলা এভাবে তার স্ত্রী হবার ইচ্ছা প্রকাশ করেছে। তাদেরকে তিনি অন্য সাহাবীর সাথে বিয়ে দিয়েছেন ।) আল্লাহ তায়ালা এ অধিকারটা একমাত্র রসূল (স.)-এর বৈশিষ্ট্য হিসেবে নির্ধারণ করেছেন। কেননা তিনি সকল মুসলিম নর-নারীর অভিভাবক । অন্যান্য পুরুষদের কথা আলাদা । তারা তাদের স্ত্রী ও দাসীদের ব্যাপারে আল্লাহর নিদিষ্ট বিধান মেনে চলতে বাধ্য । রসূল (স.)-এর জন্যে ব্যতিক্রমী বিধান দেয়ার উদ্দেশ্য এই যে, তিনি তার স্ত্রীদেরকে যেন স্ত্রী হিসাবে বহাল রাখতে বাধার সম্মুখীন না হন এবং তার ব্যক্তিত্বকে ঘিরে সৃষ্ট বিশেষ পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা খহণে অসুবিধায় না পড়েন । এরপর রসূল (স.)-কে ক্ষমতা দেয়া হয়েছে যে, যে সকল মহিলা তার স্ত্রী হবার জন্যে নিজেদেরকে পেশ করেছে । তাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তিনি বিয়ে করতে পারেন। সিদ্ধান্ত বিলম্বিত করতে পারেন কিংবা দূরে সরিয়ে রাখতে পারেন। যাকে তিনি দূরে সরিয়ে রেখেছেন, তার কাছে আবার তিনি ফিরেও যেতে পারেন। আর স্ত্রীদের মধ্য থেকে যার সাথে তিনি ইচ্ছা করেন সহবাস করতে পারেন আবার নাও করতে পারেন। আবার সিদ্ধান্ত পরিবর্তনও করতে পারেন। ‘এতে অধিক আশা করা যায় যে, তাদের চোখ জুড়াবে, তারা দুশ্চিন্তায় পড়বে না এবং তুমি তাদেরকে যা দাও তাতে তারা সবাই সন্তুষ্ট থাকবে ।' এভাবে রসূল (স.)-এর ব্যক্তিত্বকে ঘিরে যে পরিস্থিতি ও পরিবেশ গড়ে উঠেছে, তার সাথে ঘনিষ্ঠতা গড়ে তোলার যে আকাংখা তৈরী হয়েছে, তার সাথে সংগতি ও সমন্বয় বিধানের জন্যেই তাকে এ ধরনের বিশেষ সুবিধা দেয়া হয়েছে। আর আল্লাহ তায়ালা জানেন তোমাদের অস্তরে কী আছে এবং তিনি সর্বজ্ঞ ও সহনশীল ।' এরপর আল্লাহ্ তায়ালা তার বর্তমান স্ত্রীদের ছাড়া আর কোনো স্ত্রী গহণ করাকে তার জন্যে নিষিদ্ধ করেছেন । সংখ্যার দিক থেকে নয়, বরং তাদের জায়গায় অন্য কোনো স্ত্রী গ্রহণ করাও চলবে না। এই নিষেধাজ্ঞা জারী হওয়ার আগে রসূল (স.) অতিরিক্ত আর কোনো স্ত্রী গ্রহণ করেছেন কিনা জানা যায় না। ৫২ নং আয়াত দ্রষ্টব্য । হযরত আয়েশা (রা.) থেকে বর্ণিত আছে যে, এই নিষেধাজ্ঞা রসূল (স.)-এর ইন্তেকালের প্রাক্কালে বাতিল করা হয়েছিলো এবং তাকে বিয়ে করার ক্ষমতা দেয়া হয়েছিলো । কিন্তু রসূল (স.) এই অনুমতি পাওয়ার পরও আর বিয়ে করেননি । তাই উল্লেখিত নয় জনই উন্মুল মোমেনীন হিসাবে বহাল থাকেন। পর্দার বিধান গু সামাজ্তিক্ক সভ্যতা এরপর কোরআন নবী গৃহের সাথে মুসলমানদের সম্পর্ককে নিয়ন্ত্রণ করেছে। অনুরূপভাবে তার স্ত্রী তথা উম্মুল মোমেনীনদের সাথেও তাদের সম্পর্ক নিয়ন্ত্রণ করেছে। এভাবে কোরআন একটা বাস্তব সমস্যার সমাধান করেছে। কেননা সে সময়ে মোনাফেকরা ও বিকারগ্রস্ত লোকেরা রসূল (স.)-কে তার বাড়ীতে ও তার স্ত্রীদের সামনে নানাভাবে উত্যক্ত ও ব্বিত করতো । তাদের বিরুদ্ধে কঠোর সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে । (আয়াত ৫৩ ও ৫৪)। বোখারী শরীফে হযরত আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত একটা হাদীসে বলা হয়েছে যে, রসূল (স.) গোশত ও রুটির ভোজের আয়োজন করে আমাকে অন্যান্যদের দাওয়াত দেয়ার জন্যে আমাকে দাওয়াতকারী নিয়োগ করেন । খাওয়া দাওয়া শুরু হলে একটা দল আসে, খাওয়া তত ল্লাআাল আহম্দমব কত নন ত আলকিল = যিল্পলাবন্শ ১৬তম ২৫ www.pathagar.com
— পৃষ্ঠা ১৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।