এ সময়ে রসূল (স.)-এর স্ত্রীর সংখ্যা ছিলো নয় জন । তিনি এদের প্রত্যেককে কোনো না : কোনো বিশেষ কারণে বিয়ে করেছিলেন। ১. হযরত আয়েশা ছিলেন রসূল (স.)-এর ঘনিষ্ঠ সহচর হযরত আবু বকরের কন্যা ২. হযরত হাফসা ছিলেন তার অপর ঘনিষ্ঠ সহচর হযরত ওমরের কন্যা । ৩. আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবীবা, 8. উন্মে সালমা, ৫. সওদা বিনতে যময়া ও ৬. যয়নব বিনতে খুযায়মা-এরা সবাই ছিলেন স্বামী হারানো মোহাজের (স.) এদের কোনো রূপ যৌবন ছিলো না, নিছক তাদেরকে সম্মানিত করাই ছিলো এই বিয়ের উদ্দেশ্য । ৭. যয়নব বিনতে জাহশের বিয়ের কাহিনী আমরা ইতিপূর্বে বলে এসেছি । রসূল (স.)-এর সাথে তার বিয়ে হয়েছিলো যায়েদের কাছ থেকে তালাক পাওয়ার পর । যায়দের সাথে যয়নাবের এই বিয়েটা রসূল (স.)-ই দিয়েছিলেন। কিন্তু সে বিয়ে সফল হয়নি । সফল না হওয়ার পেছনে আল্লাহর ইচ্ছা ও ফয়সালাই ছিলো প্রধান কারণ । এ বিষয়টা আমরা তার কাহিনীতে বিশদভাবে আলোচনা করেছি । ৮. এরপর বনু মোসতালিক গোত্রের জুয়াইরিয়া বিনতে হারেছ এবং ৯. বনু নযীর গোত্রের সুফিয়া বিনতে হুয়াই ইবনে আখতার ৷ এরা দুজনেই ছিলে যুদ্ধবন্দী । পরে রসূল (স.) তাদের উভয়কে মুক্তি দিয়ে স্বাধীন মানুষে পরিণত করেন এবং তারপর তাদেরকে একের পর এক বিয়ে করেন। এই দুটো বিয়েরও উদ্দেশ্য ছিলো গোত্রগুলোর সাথে রসূল (স.)-এর সম্পর্ক দৃঢ় করা এবং মহিলাদ্বয়কে সসন্মানে পুনর্বাসিত করা । উভয়ের গোত্রের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গৃহীত হবার পর তারা ইসলাম গ্রহণ করেন। এই মহিলারাই উন্মুল মোমেনীনে পরিণত হন, রসূল (স.)-এর নৈকট্য লাভ করে ধন্য হন | এবং তাদেরকে দুনিয়ার সুখ ও আখেরাতের সুখ এই দুটোর যে কোনো একটা বেছে নেয়ার স্বাধীনতা প্রদান সংক্রান্ত দুটো আয়াত নাযিল হবার পর তারা আল্লাহ তায়ালা তার রসূলের সন্তুষ্টি এবং আখেরাতের সুখ বেছে নেন । স্ত্রীর সংখ্যা চারজনে সীমিতকরণ সংক্রান্ত আয়াত নাযিল হবার পর রসূল (স.) তাদেরকে পরিত্যাগ করলে সেটা তাদের পক্ষে অত্যন্ত কষ্টকর হয়ে পড়তো ৷ আল্লাহ তায়ালা তাদের প্রতি দৃষ্টি দিলেন এবং রসূল (স.)-কে চারজনে সীমাবদ্ধতা থেকে অব্যাহতি দিয়ে ব্যতিক্ৰমী বিধান জারী করলেন। তার এ যাবত বিয়ে করা সকল স্ত্রীকে তার জন্যে হালাল ও বৈধ করে দিলেন । তারপর একটা আয়াত নাযিল হয়ে তাকে আর কোনো শ্রী গ্রহণ না করার কিংবা তাদের কাউকে অন্য কোনো স্বরী দ্বারা বদলানো থেকে বিরত থাকার আদেশ দেয়া হলো। কেননা এই ব্যতিক্রমধর্মী বিধান কেবল মাত্র এই ক’জন মহিলার জন্যেই দেয়া হয়েছে, যাতে তারা আল্লাহ তায়ালা ও তার রসূলের সন্তুষ্টি এবং আখেরাতের সুখ বেছে নেয়ার পর তাদেরকে রসূল (স.) এর সাথে সম্পর্কের সন্মান থেকে বঞ্চিত করা না হয়। সূরা ৫০ নং থেকে ৫২ নং পর্যন্ত তিনটি আয়াতে এ বিষয়ই আলোচিত হয়েছে। এখানে রসূল (স.)-এর জন্যে যেসব মহিলাকে স্ত্রী হিসাবে গ্রহণের অনুমতি দেয়া হয়েছে তাদের বিবরণ দেয়া হয়েছে। যদিও তাদের সংখ্যা চারজনের বেশী । অথচ এরূপ করা তিনি ছাড়া আর সবার জন্যে হারাম । এই সকল মহিলার শ্রেণী বিন্যাস করা হয়েছে এভাবে, যাদেরকে তিনি যথারীতি মোহরানা দিয়ে বিয়ে করেছেন, যারা যুদ্ধবন্দীনী হিসাবে তার দাসীতে পরিণত হয়েছিলেন, তার সাথে মক্কা থেকে হিজরত করে আসা চাচাতো, খালাতো, মামাতো ও ফুফাতো বোনেরা-মোহাজের হিসাবে সম্মানের প্রতীক স্বরূপ, যে কোনো মহিলা কোনোরূপ মোহরানা ও অভিভাবক ছাড়া তার স্ত্রী হবার জন্যে নিজেকে পেশ করলে এবং রসূল (স.) তাকে বিয়ে করতে ইচ্ছক হলে তা হবে আরেক শ্রেণী । (সর্বশেষ শ্রেণীর মধ্য থেকে রসূল (স.) কাউকে বিয়ে | ৩৩ সূরা আল আহযাব (১৯১) পারা ২২ মনযিল ৫ www.pathagar.com
— পৃষ্ঠা ১৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।