এ সমস্ত আইনগত বিধি ও নিৰ্দেশনাবলী হচ্ছে ইসলামী আদর্শের ভিত্তিতে ইসলামী সমাজ পুনর্গঠন ও পুনর্বিন্যাসের ব্যবস্থারই অংশ বিশেষ ৷ এ ক্ষেত্রে রসূল (স.)-এর ব্যক্তিগত ও দাম্পত্য জীবনের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো আলোচিত হওয়ার কারণ এই যে, আল্লাহ তায়ালা এই পুন্যময় গৃহের জীবনধারাকে পরবর্তী প্রজন্মগুলোর সামনে উন্ক্ত করে দিতে চান। এ জন্যেই পৃথিবীর সর্বত্র সর্বকালে যে কোরআন চিরদিন পঠিত হতে থাকবে, নবী জীবনের এই একান্ত ব্যক্তিগত বিষয়কেও তার অন্তর্ভুক্ত করা হয়েছে। এ দ্বারা একথাও প্রমাণিত হয় যে, আল্লাহ তায়ালা শুধু যে এই পরিবারের তত্ত্বাবধান নিজেই করেন তা নয়, বরং এ পরিবারটাকে তিনি এতো শ্রদ্ধার চোখে দেখেন যে, তার চিরস্থায়ী গ্রন্থ কোরআনে সমগ্র মানব জাতির জ্ঞাতার্থে এ পরিবার সংক্রান্ত আলোচনা সংরক্ষণও করেছেন। সহব্াসপূর্ব তান্লাক্ ও তার বিধান ‘হে মোমেনরা! তোমরা যখন মোমেনা নারীদের বিয়ে করবে এবং তাদেরকে স্পর্শ করার আগে তালাক দেবে, তখন তাদের কোনো ইদ্দত পালন করতে হবে না'....... (আয়াত ৪৯) ইতিপূর্বে সূরা বাকারার ২৩৬ ও ২৩৭ নং আয়াতেও সহবাসের আগে তালাক দেয়া স্ত্রীদের পালনীয় বিধি বর্ণনা করা হয়েছে। বিধিটা হলো, সহবাসের আগে যে শ্তরীকে তালাক দেয়া হয়, তার জন্যে যদি বিয়ের সময় মোহরানা নির্ধারিত করা হয়ে থাকে, তাহলে তাকে সেই নির্ধারিত মোহরানার অর্ধেক দিতে হবে। আর যদি কোনো মোহরানা নির্ধারণ না করা হয়ে থাকে, তাহলে তালাকদাতার সামর্থ অনুযায়ী সে কিছু জিনিসপত্র পাবে। এখানে সূরা আহ্যাবের এ আয়াতে এই তালাকপ্রাপ্তার ইদ্দত সং! বিধানটাও বাড়তি হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সূরা বাকারার আয়াত দুটোতে নেই । এখানে ঘোষণা করা হয়েছে যে, তার আর কোনো ইদ্দত পালন করার দরকার নেই । কেননা তার সাথে সহবাস করা হয়নি৷ ইদ্দত পালন করা হয় কেবল জরায়ুকে সম্ভাব্য গর্ভ থেকে মুক্ত করার জন্যে এবং সাবেক বিয়ের প্রভাব থেকে সে মুক্ত এ কথা নিশ্চিত করার জন্যে । সন্তানের বংশ পরিচয় যাতে একাকার হয়ে না যায় গর্ভের সন্তান যে পুরুষের ওরষজাত সন্তান নয়, তাকে তার সন্তান বলে পরিচয় দেয়া এবং যে পুরুষের ওুঁরষজাত সন্তান তার কাছ থেকে তাকে ছিনিয়ে নেয়া যাতে না হয়, সে জন্যেই ইদ্দত পালিত হয়ে থাকে কিন্তু যে তালাকপ্রাপ্তার সাথে সহবাস করা হয়নি, তার জরায়ু গর্ভমুক্ত। সুতরাং কোনো ইদ্দত পালন বা অন্য কিছুর অপেক্ষা করা নিষ্প্ুয়োজন। ‘তাদেরকে কিছু সামগ্রী দিয়ে দাও ৷’ অর্থাৎ মোহরানা নির্ধারিত থেকে থাকলে তার অর্ধেক, নচেত স্বামীর আর্থিক সামর্থ অনুযায়ী যে কোনো জিনিস দিতে হবে । ‘এবং তাদেরকে শোভনীয় পন্থায় বিদায় দাও ৷’ অর্থাৎ কোনোরকম কষ্ট দিও না, বাধা বিপত্তি ও জটিলতার সৃষ্টি করো না এবং তাদের নতুন দাম্পত্য জীবন পুনরারম্ভ করাকে বাধাগ্রস্ত করার কোনো ইচ্ছা বা আগ্রহ পোষণ করো না । এ হচ্ছে মুসলিম সমাজের জীবন পুনর্গঠন সংক্রান্ত সাধারণ বিধি যা এ সূরায় অন্তর্ভুক্ত হয়েছে । এরপর রসূল (স.)-কে জানানো হয়েছে তাকে ক’জন স্ত্রী গ্রহণের অনুমতি দেয়া হয়েছে এবং এ ক্ষেত্রে তার ব্যক্তিসত্ববার ও পরিবারের বিশেষত্ব কতখানি তাও জানিয়ে LAA সূরা নেসার ৩ নং আয়াতে স্ত্রীর সর্বোচ্চ সংখ্যা চারের মধ্যে সীমিত করা হয়েছে। www.pathagar.com
— পৃষ্ঠা ১৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।