যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

পৃথিবী, চন্দ্র সূর্য, নক্ষত্র, রাত, দিন, সাগর মহাসাগর, মহাশূন্য, তরংগমালা, বৃষ্টি, গাছপালা ও তরুলতা ইত্যাদি । এই সৃষ্টিগুলো কোরআনে বারবার আলোচিত হয়ে থাকে। কেননা গোটা সৃষ্টিজগত এর মাধ্যমেই সরব ও সোচ্চার হয়ে ওঠে । এর ডানে বামে সর্বত্র ছড়িয়ে থাকে তাওহীদ, রেসালাত ও আখেরাতের সত্যতা প্রমাণকারী নিদর্শনাবলী । এসব নিদর্শন মানুষের অন্তরের অন্তস্তলে পৌছে দেয় তাওহীদের মর্মবাণী। তার অন্তর্জগতকে প্রভাবিত করে, আলোড়িত ও উজ্জীবিত করে এবং তার সামনে তার চলার পথ তুলে ধরে। যদিও মূল শিক্ষা একই এবং উপস্থাপনের প্রেক্ষাপটও অভিন্ন, তথাপি এটা এ সূরায় চারবার চার পর্বে আলোচিত হয়েছে । প্রতিবারই তা সেই সুপ্রশস্ত অংগনে মানব হৃদয়কে আলোড়িত করে, প্রতিবারই তার সাথে থাকে মন-মগযকে প্রভাবিত করার নতুন উপাদান এবং প্রতিবারই তা নতুন নতুন প্রকাশভংগীতে উপস্থাপিত হয়। এই চারটা পর্ব বিশেষ যত্ন সহকারে অধ্যয়ন করা উচিত । কেননা প্রত্যেকটা পর্বের সূচনা ও সমাপ্তি ঘটেছে এমন আশ্চর্যজনক পন্থায় যে, তাতে বিবেক ও মনের জন্য পর্যাপ্ত খোরাক রয়েছে। রয়েছে হৃদয়ের কাছে গ্রহণযোগ্য হবার মতো প্রচুর দরকারী উপাদান । আরবী বর্ণমালার কয়েকটা অক্ষর দিয়ে সূরাটার উদ্বোধন হবার পর শুরু হয়েছে এর প্রথম পর্ব বা অধ্যায় ৷ বর্ণমালার এ অক্ষরগুলোর তাৎপর্য হলো, এ ধরনের বর্ণমালা দিয়েই এই সূরাটা এবং এই বিজ্ঞানময় গ্রন্থের আয়াতসমূহ রচিত হয়েছে। এই আয়াতগুলো হচ্ছে হেদায়াতের উৎস এবং সৎকর্মশীলদের জন্য আল্লাহর রহমত লাভের পথনির্দেশক । আর এই সৎকর্মশীল তারাই, যারা নামায প্রতিষ্ঠা করে, যাকাত দেয় এবং আখেরাতে বিশ্বাস করে। এভাবে আখেরাতে বিশ্বাস ও আল্লাহর এবাদাতের বিষয়ে বিতর্কের অবসান ঘটানো হয়েছে। এই সাথে একটা প্রেরণাদায়ক বক্তব্যও দেয়া হয়েছে। সেটা হলো, ‘ওরাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে সঠিক পথনির্দেশনার ওপর আছে এবং ওরাই সফলকাম ।' সফলকাম হতে চায় না এমন কে আছে? অপরদিকে আর একটা মানবগোষ্ঠী রয়েছে, যারা নানা রকমের মনভোলানো কথাবার্তা কিনে আনে, যাতে মানুষকে অজ্ঞতার সুযোগ নিয়ে বিপথগামী করতে পারে এবং আল্লাহর আয়াতগুলোকে উপহাসের সামগ্রী হিসাবে গ্রহণ করে। আর এই মানবগোষ্ঠীর জন্যও উচ্চারিত হয়েছে আল্লাহর আয়াতগুলোর সাথে তাদের উপহাসের সাথে সংগতিশীল এক ভয়ংকর আতংকজনক হুমকি ৷ সেটা হলো, ‘তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি’ অতপর এই গোষ্ঠীর অপতৎপরতার বিবরণ দেয়া হয়েছে এভাবে, ‘যখন আমার আয়াতগুলো তার সামনে পড়া হয়, তখন সে অহংকারের সাথে পেছন ফিরে চলে যায় এবং এমন ভাব প্রকাশ করে যেন সে তা শুনতেই পায়নি । এই বিবরণের সাথেও রয়েছে এমন একটা মনোজ্ঞ মন্তব্য, যা এই গোষ্ঠীটার প্রতি তাচ্ছিল্য প্রকাশ করে। সেই মন্তব্যটা হচ্ছে, ‘যেন তার দু’কানের মধ্যে বধিরতা রয়েছে।' এরপর আরো একটা হুমকি, ‘তাকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ জানাও ৷' এখানে ‘সুসংবাদ’ কথাটার মধ্যে কী সাংঘাতিক কটাক্ষ রয়েছে লক্ষ্য করুন । অতপর পুনরায় মোমেনদের প্রসংগ তুলে তাদের সেই সফলতা ব্যাখ্যা করা হচ্ছে, যার উল্লেখ সূরার শুরুতে সংক্ষিপ্তভাবে করা হয়েছে। আর আখেরাতে তারা কী প্রতিফল পাবে সেটাও এই সাথেই জানিয়ে দেয়া হয়েছে, যেমন জানিয়ে দেয়া হয়েছে অহংকারী ও উপহাসকারীদের শাস্তির কথা । ‘নিশ্চয় যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে তাদের জন্য রয়েছে নেয়ামতে ভরপুর জান্নাত ৷' (আয়াত-৮ ও ৯) ত ল্ললাকমল ক লাক ছলিল ক www.pathagar.com

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।