দিশা তিনিই প্রদান করেছেন। সৃষ্টির অবস্থান থেকে সৃষ্টার মনযিল পর্যন্ত পৌছার প্রদীপ একমাত্র তিনি। বিশ্বপ্রকৃতির ও মানব সনত্ব্বার অস্তিত্ব এ জ্যোতির ওপরই প্রতিষ্ঠিত । এ জ্যোতিই মানবকূলকে তাদের মনযিলে পৌছে দেয়। এটিই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্তকারী কথা, যার মধ্যে কোনো সন্দেহ, অস্পষ্টতা ও রহস্য নেই ৷ এভাবেই এই আয়াতে বিশ্ব প্রকৃতির সামনে রসূলকে প্রদীপ, সাক্ষী ও সুসংবাদদাতারূপে উপস্থাপন করা হয়েছে। এরশাদ হচ্ছে, ‘আর তুমি মোমেনদেরকে এ সুসংবাদ দাও যে, অবশ্যই তাদের জন্যে আল্লাহর তরফ থেকে সুবিশাল অনুগ্রহ ও বখশীশ রয়েছে ৷’ কোরআনুল কারীমে অতি সুন্দরভাবে নিমোক্ত এই বক্তটির পরে এই বাক্যটির উল্লেখ রয়েছে, ‘হে নবী নিশ্চয়ই আমি তোমাকে সাক্ষী, সুসংবাদদাতা ও সতর্ককারী ভীতি প্রদর্শকরূপে প্রেরণ করেছি ।' (আয়াত ৪৫) তাকে সাক্ষী সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে প্রেরণ করাটা মোমেনদের প্রতি আল্লাহর অতিরিক্ত অনুগ্রহ ও মেহেরবানী। কেননা নবী তাদের জন্যে আল্লাহর সন্তুষ্টি ও অনুগ্রহ প্রাপ্তির প্রকৃত পন্থা প্রবর্তন করেছেন। নবী করীম (স.)-এর প্রদর্শিত ও প্রবর্তিত শরীয়তের আনুগত্য ও অনুসরণই তাদের জন্যে আল্লাহর সুসংবাদটি বিশাল অনুথহ ও অনুদানপ্রাপ্তি এনে দিয়েছে। পরবর্তী আয়াতে নবী করীম (স.)-কে কাফের ও মোনাফেকদের অনুসরণ থেকে বিরত থাকা ও মোমেনদের প্রতি কাফের ও মোনাফেকদের নির্যাতনকে উপেক্ষা করার নির্দেশনা প্রদান করা হয়েছে। এর সাথে একমাত্র আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালার প্রতি ভরসা করার হুকুম দেয়া হয়েছে সাথে সাথে এও উল্লেখ করা হয়েছে যে, সাহায্যকারী হিসাবে একমাত্র আল্লাহ্ তায়ালাই যথেষ্ট । বলা হয়েছে, ‘তুমি কাফের ও মোনাফেকদের অনুসরণ করো না । তাদের নির্যাতন যন্ত্রণাকে উপেক্ষা করো। আল্লাহর ওপর ভরসা করো, আর ভরসা করার জন্যে আল্লাহ তায়ালাই যথেষ্ট ৷’ (আয়াত ৪৮) সূরার প্রথমদিকে আল্লাহ রাববুল আলামীন শরীয়াতের সামাজিক বিধানসমূহ ঘোষণার আগেই কাফের ও মোনাফেকদের সম্পূর্ণ যুলুম নির্যাতন ঠাষ্টা-বিদ্রূপের পরোয়া না করার জন্যে রসূলের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদেরকে উপেক্ষা করার নির্দেশ প্রদান করেছেন। সাথে সাথে একমাত্র আল্লাহ্র প্রতি নির্ভর করার তাগিদ করেছেন। মোনাফেকদের ভয় না করা, কোনো ক্ষেত্রেই তাদের ওপর আস্থা পোষণ না করা ও তাদেরকে উপেক্ষ করার সাথে সাথে এখানে এক আল্লাহর ওপর ভরসা করার তাগিদ প্রদান করা হয়েছে৷ বলা হয়েছে, ‘নির্ভর করার জন্যে আল্লাহ তায়ালাই যথেষ্ট ৷' এমনিভাবে এখানে পূর্বাপর ঘটনাসমূহ যয়নাব বিনতে জাহশ (রা.) ও যায়েদ ইবনে হারেসা (রা.)-এর ঘটনার প্রতি ইংগিত করা হয়েছে। পোষ্যপুত্রের তালাক দেয়া স্ত্রীকে বিবাহের বৈধতার - | ব্যাপারে রসূল (স.) যে নির্দেশপ্রাপ্ত হয়েছিলেন তারও উল্লেখ রয়েছে। এভাবে প্রচলিত সমাজের আবহমানকাল থেকে প্রচলিত ব্যবস্থাকে বিলুপ্ত করে এ নতুন ব্যবস্থা প্রচলন করা যে কতোটা কঠিন কাজ তার বিবরণও রয়েছে। আল্লাহর বিধানের প্রতি সর্বাধিক গুরুত্ব আরোপ, আল্লাহর সাথে সম্পর্ক প্রতিষ্ঠা, তার ওপর দৃঢ়তা অবলম্বন ইত্যাদির দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে আল্লাহর অপার অনুগ্রহের প্রতিও দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে, যাতে করে | এ বিষয়গুলো আল্লাহর কাছে আত্মসমর্পণ ও আল্লাহর সন্তুষ্টি হাসিলের মাধ্যম হিসাবে গৃহীত হতে পারে। www.pathagar.com
— পৃষ্ঠা ১৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।