এ আয়াত থেকে এটি স্বতসিদ্ধভাবে প্রমাণিত হচ্ছে যে, আল্লাহর তরফ থেকে নবী করীম (স.)-এর অর্পিত দায়িত্ব হচ্ছে, তিনি সর্বপ্রথম আল্লাহ প্রদত্ত দায়িত্বের সাক্ষী হিসেবে উত্তমভাবে সাক্ষ্য প্রদান করবেন, সে দায়িত্বকে তিনি মিথ্যা প্রমাণিত করবেন না, তার মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন ও সংকোচন করবেন না । যারা মনে-প্রাণে এ মহান দাওয়াত ও পয়গামকে কবুল করবেন বাস্তব জীবনে এ সত্যের অনুসরণকারী সৎকর্মশীল মোমেনদেরকে তিনি আল্লাহর রহমত মাগফেরাত, নেয়ামত, অনুগ্রহ ও সন্মান ও মর্যাদাপ্রাপ্তির সুসংবাদ প্রদান করবেন। অচেতন গাফেল, এ দাওয়াতের অস্বীকারকারী, দুষ্কৃতকারী কাফের মোরতাদেরকে আল্লাহর কঠিন শাস্তির ভীতি প্রদর্শন করবেন। আয়াতে সুস্পষ্টভাবে ইংগিত প্রদান করা হয়েছে যে, তাদের অজ্ঞাত অসতর্ক রেখে শাস্তি প্রদান করা হবে না; বরং তাদেরকে আগেই সাবধান ও ভীতি প্রদর্শন করার পরই আযাব দেয়া হবে। নবী করীম (স.)-এর মূল দায়িত্ব হচ্ছে যে, তিনি দায়ী ইলাল্লাহর কর্তব্য আঞ্জাম দেবেন। বলা হচ্ছে, ‘তুমি হচ্ছো দায়ী ইলাল্লাহ ৷’ আল্লাহর পথে আহ্বানকারী অর্থাৎ নবী মানব মন্ডলীকে তিনি আল্লাহর দিকে আহ্বান জানাবেন নশ্বর দুনিয়ার দিকে ডাকবেন না। পার্থিব স্বার্থের প্রতি কোনোরকম আহ্বান জানাবে না । কায়েমী স্বার্থ, আত্মপ্রতিষ্ঠা ও স্বীয় প্রভাব প্রতিপত্তির আহ্বানও করবেন না । সংকীর্ণ জাতীয়তাবাদী স্বার্থ সংরক্ষণের পথে, ধন সম্পদের লোভ ও লালসার পথে, রাজত্ব, ক্ষমতা ও স্বীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার পথে নবীর দাওয়াত পরিচালিত হবে না । আয়াতে দ্বর্থহীনভাবে বলা হয়েছে যে তোমাকে একমাত্র আল্লাহর পথের ‘দায়ী’ তথা আহব্বানকারীরূপে প্রেরণ করা হয়েছে। আল্লাহর সাথে মানুষের সংযোগ সম্পর্ক সৃষ্টির প্রতিই তোমার দাওয়াত নিবদ্ধ হবে। আল্লাহর সাথে সম্পৃক্ততা আল্লাহর সান্নিধ্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই তোমার দাওয়াত পরিচালিত হবে। তা হবে একটিমাত্র পথের প্রতি দাওয়াত, যে পথে সৃষ্টির সাথে সৃষ্টার সম্পর্ক স্থাপিত হয় । ‘আল্লাহর নির্দেশেই ।' আল্লাহর হুকুমে ও তার অনুমোদনক্রমেই নবী (স.) এ দাওয়াত উপস্থাপন করেন। আয়াতে সুস্পষ্টভাবে জানিয়ে দেয়া হলো, শেষ নবী মোহাম্মদ (স.)-এর পেশ করা দাওয়াত কোনো অভিনব দাওয়াত নয়, এ দাওয়াত ধর্মের নামে কোনো ভন্ডামীর দাওয়াত নয়, এ দাওয়াত তার নিজস্ব চিন্তা-প্রসৃত কোনো মনগড়া দাওয়াত নয়, এটি খালেসভাবে সমগ্র সৃষ্টির সৃষ্টা, নিরংকুশ ও একচ্ছত্র ক্ষম্তার অধিকারী, অসীম জ্ঞানময় আল্লাহর নির্দেশত ও অনুমোদিত দাওয়াত ৷ আল্লাহর হুকুমেই এ দাওয়াত নিয়ে তার আগমন ঘটেছে, এ দাওয়াতের দায়িত্্ সম্পাদনের মাধ্যমে নবী নির্দেশই পালন করেছেন, কেননা তার নির্দেশ কখনো অমান্য করা যায় না, লংঘন করা যায় না। অতপর আয়াতে বলা হয়েছে এ নবী হচ্ছেন উজ্জ্বল চেরাগ, আলোকিত প্রদীপ ৷ এর মর্ম হচ্ছে, নবী করীম (স.) হচ্ছেন আল্লাহর পথে আহবানকারী উজ্জ্বল প্রদীপের সমতুল্য, পথ চলার সময় যে প্রদীপ অন্ধকারকে দূরীভূত করে। পথের সমস্ত দ্বিধা দ্বন্দ ও সন্দেহ থেকে পথচারীকে মুক্ত রাখে । চলার পথকে আলোকিত করে তোলে । এমন উজ্জ্বল আলোর প্রদীপ-যা পথচারীকে অন্ধকার থেকে আলোর দিশা প্রদান করে নির্বিশ্নে পথ চলতে সাহায্য করে। রসূল (স.) ছিলেন জ্যোতির্ময় প্রদীপ । তিনি আলোকবর্তিকা নিয়েই আগমন করেছিলেন। এ গত ও বিশ্ব প্রকৃতির জন্যে তিনি উজ্জ্বল জ্যোতির ধারণা প্রদান করেছেন, তার মাধ্যমেই পথের আলে! বিকশিত হয়েছে । সৃষ্টি ও স্রষ্টার সাথে সংযোগ স্থাপনের জ্যোতির্ময় পথের যিশলাল্ণ ১ভতম ২৪ www.pathagar.com
— পৃষ্ঠা ১৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।