জ্যোতি পুনরায় উদিত ও উদ্ভাসিত না হয়। আল্লাহর নূর তার হৃদয়রাজ্যে প্রবেশের ফলেই অন্ধকারের আবরণমুক্ত হয়ে তার আত্মা বিকশিত ও প্রভাদীপ্ত হয়। এ সমগ্র বিশ্ব প্রকৃতি, সকল প্ৰাণীকুল আর এতে অবস্থিত সকল সামগ্রী ও বস্তু আল্পাহর অসীম সৃষ্টির পরিমাপে সীমাহীন মহাশূন্যের তুলনায় একটি ক্ষুদ্রাতিক্ষুদ্র পরমাণুসম । মহাকাশের অগণিত গ্রহ নক্ষত্র, তার বিভিন্ন স্তরসমূহ ও তাতে অবস্থিত সকল দ্রব্য, পদার্থ ও বসবাসকারী প্রাণীকূল আল্লাহর অগণিত রাজত্বের একটি অংশ বিশেষ মাত্র । তারা সবাই স্বভাবজাত হেদায়াতের পথের সন্ধান লাভ করে। ফেতরাত বা প্রকৃতির তাৎপর্য হচ্ছে আল্লাহর অস্তিত্ব ও বিশ্ব প্রকৃতিতে তারই প্রদত্ত চিরন্তন জ্যোতির্ময় দ্বীন যে ইসলাম সে কথার প্রমাণ পেশ করা । আল্লাহ তায়ালা তাদের অন্তরে হেদায়াতের জ্যোতিকে বিকশিত করে তাদের প্রতি রহমত বর্ষণ করেন । ফেরেশতারা হেদায়াতের পথে মানুষের সুদৃঢ় অবস্থান কল্পে, অন্ধকার থেকে তাদের আলোর পথে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আল্লাহর রহমতের জন্যে দোয়ায় লিপ্ত থাকেন । এমনিভাবে আল্লাহর রহমত বর্ষণ ও ফেরেশতাদের দোয়ার ফলে তাদের অন্তর কুফরীর অন্ধকার থেকে বেরিয়ে ঈমান গ্রহণের জন্যে আবার উনুক্ত ও বিকশিত হয়। বলা হচ্ছে, ‘তিনি মোমেনদের প্রতি পরম দয়াবান ৷ আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালার পরম মেহেরবাণীর বদৌলতে কর্মের জগতে তারা সত্য ও স্বভাবজাত দ্বীনের ওপর সুপ্রতিষ্ঠিত থেকে সৎকর্মশীল জীবন যাপন করে। ফলাফলের জগত আখেরাতে তারা আল্লাহর পুরস্কার ও প্রতিদান রূপ রহমত লাভ করে। আল্লাহর রহমত থেকে দুনিয়া ও আখেরাত কোনো জগতেই তারা বঞ্চিত থাকে না । অনস্ত আখেরাতে তারা মহান রাব্বুল আলামীন প্রদত্ত সম্মান, মর্যাদা ও মহান অনুথৃহ লাভ করে। আয়াতে এরশাদ হচ্ছে, ‘আল্লাহর দিদার লাভের দিবসে, তাদেরকে সালামের মাধ্যমে খোশ আমদেদ জানিয়ে সম্মান প্রদর্শন করা হবে । তাদের জন্যে সেখানে সম্মানজনক পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে’ (আয়াত 88) তারা তখন সকল ভীতি ও আশংকা থেকে সুনিশ্চিতভাবে নিরাপত্তা লাভ করবে। সকল অবসাদ ক্লান্তি ও কষ্ট থেকে তারা মুক্তি পাবে! আল্লাহর দিদার লাভের মহান মর্যাদা লাভ করার সময় তাদের প্রতি সালাম জানিয়ে শুভেচ্ছা ও সন্মান জানানো হবে । ফেরেশতারা দলে দলে জার্বাতের বিভিন্ন তোরণ দিয়ে আগমন করে তাদেরকে সর্বোচ্চ মর্যাদা প্রদর্শন ও সম্বর্ধনা জানাবে । তাদেরকে আল্লাহ প্রদত্ত মহান পুরস্কার সুসংবাদ সম্পর্কে অবগত করানো হবে। মোমেনরা সেখানে অভাবিত অকল্পনীয় সম্মান ও মর্যাদার অধিকারী হবে। তারা শীর্ষস্থানীয় সম্মানপ্রাপ্ত হবে । মহান প্রভু আল্লাহ তায়ালা তাদের জন্যে এ সম্মানের ব্যবস্থা করেছেন৷ তাদের জন্যে এ মর্যাদাকে তিনি পছন্দ ও নির্বাচিত করেছেন। আল্লাহর এ পছন্দকে অস্বীকার ও অপছন্দ করার মতো কেউ কি আছে? আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা মানুষের জন্যে যে ব্যবস্থা নির্ধারিত করেছেন, নবী করীম (স.) তারই দাওয়াত তাবলীগের মহান দায়িত্ব সম্পাদন করেছেন। আল্লাহ তায়ালা তার বান্দাদের জন্যে যে বিধানের প্রবর্তন করেছেন রসূল তাই প্রতিষ্ঠিত করেছেন। এ ক্ষেত্রে আল্লাহ তায়ালা বান্দার জন্যে অহরহ যে কর্মসূচী নির্ধারিত করেছেন তার প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। দৈনন্দিন জীবনের কর্মধারা বাস্তবায়ন এবং সে সকল কার্য পালনের ফযীলত আয়াতে উল্লেখ করা হয়েছে। এরশাদ হচ্ছে, ‘হে নবী! আমি তোমাকে সাক্ষী, সুসংবাদদাতা, ভীতি প্রদর্শনকারী হিসাবে প্রেরণ www.pathagar.com
— পৃষ্ঠা ১৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।