যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

মুখাপেক্ষী, তার দরবারে সকলেই ভিক্ষুক, করুণা ও আশ্রয়প্রার্থী। সকলেই তার সাহায্য ও অনুগ্রহের প্রত্যাশী । এরশাদ হচ্ছে, আল্লাহ তায়ালাই একমাত্র মহান সত্ত্বা । তিনি তোমাদের প্রতি তার করুণা বর্ষণ করেন, তার অন্ধকারের কুহেলিকা থেকে টেনে আলোকজ্জবল পথে বের করে নিয়ে আসেন তিনি মোমেনদের প্রতি অত্যধিক মেহেরবান ৷’ (আয়াত ৪৩) আল্লাহ তায়ালাই একমাত্র সেই মহান সত্বা, তারই অনন্ত অনুগ্রহসমূহ সর্বত্র ব্যাপৃত ও উদ্ভাসিত । তীরই মহান অনুগ্রহ ও বখশীশ সকল স্থানে ও সকল সময়ই প্রতিভাত ৷ তার অনুদান সর্বদা বহুগুণে বর্ধিত হয়। তিনিই দুর্বল অসহায় সর্বহারা, নশ্বর, ধ্বংসশীল, মোহতাজ বান্দাদেরকে রহমতের দৃষ্টি দিয়ে স্মরণ করেন, তাদের আশ্রয় ও ছায়া দান করেন। তিনি ব্যতীত কোনো আশ্রয়দাতা নেই । তিনি ছাড়া কোনো চূড়ান্ত ক্ষমতা ও নিরংকুশ শক্তির উৎস কেউ নেই । তিনি ব্যতীত কোনো শক্তিই মানুষের প্রয়োজন ও সাহায্য করার ক্ষেত্রে চিরন্তন ও চিরস্থায়ী নয়। বান্দার প্রতি তার দৃষ্টি সদা নিবদ্ধ । তিনি তার বান্দাদেরকে সর্বদা স্মরণ রাখেন । একমাত্র তিনিই তাদের প্রয়োজন পূরণ, অভাব দূরীকরণ ও সাহায্য প্রদানের কাজে নিয়োজিত রয়েছেন। তিনি তার বান্দাদের প্রতি রহমত নাযিল করেন। তার ফেরেশতারাও বান্দাদের প্রতি রহমতের দোয়া করেন। বান্দা ও সৃষ্টিকূল তার যেকের ও তাসবীহ হাতে সদাসর্বদা লিপ্ত থাকলে আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা তাদের যেকের ও দোয়াকে কবুল করেন। নবী করীম (স.) হাদীসে কুদসীতে বলেছেন, ‘যে একাকী আমার যেকের করে আমি আল্লাহ তায়ালা একাকী তাকে স্মরণ করি, আর যারা সমাবেশ করে সম্মিলিতভাবে আমার যেকের করে, আমি ফেরেশতাদের নিয়ে এর চেয়ে অনেক বড় সমাবেশ করে তাদেরকে স্মরণ করি (বোখারী) । জান্নাতে মোমেনদের সব্বর্ধনা জেনে রাখা আবশ্যক যে, সে সমাবেশ হবে বিশাল ও মহান ৷ মানুষের কল্পনা ও অনুভূতি দ্বারা তার যথার্থ উপলব্ধি করা খুবই কঠিন, বরং বলা যেতে পারে তা সম্পূর্ণ অসম্ভব । আল্লাহর এটি জানা আছে যে, এ সমগ্র বিশ্ব প্রকৃতি, সকল প্রাণী আর এতে অবস্থিত সকল বস্তু সামগ্রী আল্লাহর অসীম সৃষ্টির পরিমাপে সীমাহীন মহাশুন্যের তুলনায় একটি ক্ষুদ্রাতিক্ষুদ্র পরমাণুসমও নয়। মহাশূন্যের অগণিত গ্রহ নক্ষত্র ও আকাশের বিভিন্ন স্তরসমূহ তাতে অবস্থিত'সকল দ্রব্য পদার্থ ও এতে বসবাসকারী প্রাণীকূল আল্লাহর অগণিত রাজত্বের একটি অংশ মাত্র । তিনি যখন বলেছেন, ‘কুন’ হয়ে যাও তখন তা হয়ে যায় । আল্লাহর নির্দেশেই তা অস্তিত্ব লাভ করে। আয়াতে করীমায় বলা হচ্ছে, ‘আল্লাহ তায়ালা সে মহান সত্বা, যিনি তোমাদের প্রতি রহমত নাযিল করেন, তোমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে বের করে নিয়ে আসার ফেরেশতারা তোমাদের জন্যে রহমতের দোয়া করে’ আল্লাহর জ্যোতি একক, ও অবিচ্ছেদ্যভাবে প্রতিষ্ঠিত । এর বিপরীত যা তা হচ্ছে বহুধাবিভক্ত, ভিন্ন ভিন্ন ও বিচ্ছিন্ন অন্ধকারের সমষ্টি । মানুষ আল্লাহর এই একক জ্যোতি থেকে বের হতে অন্ধকারের মধ্য হতে যে কোনো একটি অন্ধকারের মধ্যেই অতপর সে জীবন অতিবাহিত করে। আর এ অন্ধকার থেকে ততক্ষণ পর্যন্ত তারা মুক্তি পায় না, যতোক্ষণ পর্যন্ত তার হৃদয়ে আল্লাহর www.pathagar.com

— পৃষ্ঠা ১৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।