নামায আল্লাহর যেকেরের অন্তর্ভুক্ত । বান্দার যে কোনো প্রক্রিয়া বা পদ্থায়ই আল্লাহকে বেশী পরিমাণে স্মরণ করাটাই আল্লাহর যেকেরের মধ্যে শামিল হবে । বান্দা যদি হৃদয়ের আকুতি, নিষ্ঠা, একাগ্রচিত্ততা নিয়ে আল্লাহকে স্মরণ করে তবে মুখে প্রকাশ্য উচ্চারণ করুক আর নাই করুক তা আল্লাহর যেকের পরিগণিত হবে। মূলত যে কোনো অবস্থায় হৃদয়ের গভীর অনুভূতি, আল্তাহর সাথে একনিষ্ঠ সম্পর্কই হচ্ছে যেকেরের চূড়ান্ত লক্ষ্য ৷ প্রকৃতপক্ষে মানব হৃদয় নীরবে নির্জনে ব্যাকুল চিত্তে পরম প্রিয় আল্লাহর সান্নিধ্যে তারই ছায়াতলে আশ্রয় গ্রহণ করে। আল্লাহর সাথে তার গভীর একটা সম্পর্ক গড়ে তোলে ৷ আল্লাহর প্রেমে তার যেকেরে লিপ্ত হয়। এর মাধ্যমে আল্লাহর মোহব্বত ও মারেফাতের সকল পদ্ধতির পরিচয় সে লাভ করে। এখানে সে আত্মপরিচিতিরও সন্ধান পায়। কোথা থেকে তার জীবনের সূত্রপাত, কোথা থেকে তার আগমন এবং কোথায় তার প্রত্যাবর্তন, জীবনের চূড়ান্ত পরিণতি কোথায়- তার সঠিক উপলব্ধিও সে এর মাধ্যমে লাভ করে। আল্লাহর যেকের, তার গভীর সান্নিধ্য ও তার সাথে নিবিড় সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে কোরআনুল কারীম ও সুন্নাতে রসূল অসংখ্যবার মানব হৃদয়কে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করেছে। কোরআন ও সুন্নাহ আল্লাহর যেকের ও.মারেফাতের সাথে সম্পৃক্ততা সৃষ্টির প্রেরণা যোগায়, মানব জীবনের গতিধারায় যেকেরের সুনির্দিষ্ট সময়কাল নির্ধারিত করে। জীবনের কর্ম প্রবাহ ও সময়ের আবর্তে আল্লাহর বান্দা কখন কোন যেকের ও দোয়ার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য ও সন্তুষ্টি লাভ করবে, কখন কোন যেকের ও দোয়ার ভিত্তিত্বে নিবিড় ও গভীর সম্পর্ক পয়দা করবে আয়াতটি তারও শিক্ষা প্রদান'করে। দিন ও রাতের সকল সময়ে কর্ম জীবনের সকল ক্ষেত্রে কোরআন ও সুন্নাহ নির্ধারিত এ সকল যেকের ও দোয়া আল্লাহর ব্যাপারে গাফেল হওয়া থেকে মানুষের সামষ্টিক জীবন ধারাকে রক্ষা করে। এ পর্যায়ে কোরআনে হাকীমে এরশাদ হচ্ছে, (হে মোমেনরা!) ‘তোমরা সকাল ও সন্ধ্যায় তার পবিত্রতা বর্ণনা কর, তার তাসবীহ ও পবিত্র বর্ণনায় লিপ্ত থাকো ৷’ সকাল ও সন্ধ্যায় বেশী বেশী করে আল্লাহর যেকের ও তাসবীহতে লিপ্ত থাকার নির্দেশে এ তাৎপর্য নিহিত রয়েছে যে, সময়ের বিবর্তনকালে মানুষের মন আল্লাহর চিরন্তন পরিবর্তনহীনতার প্রতি গভীরভাবে নিবদ্ধ ও আকৃষ্ট হয়। আল্লাহর সাথে মানুষের সম্পর্ক এ সময় সুদৃঢ় ও নিবিড় হয়। মানব হৃদয়ে এ অনুভূতি ও চেতনার উদ্রেক হয় যে, আল্লাহর সৃষ্টিতে সময় ও পরিবেশ সবসময়ই পরিবর্তন হয়, কালের পরিবর্তন ঘটে । দিবস ও রজনীর আগমন ও প্রত্যাবর্তনে চন্দ্র ও সূর্য উদিত অস্তমিত হয় । কিন্তু আল্লাহ তায়ালা, চিরন্তন, চিরস্থায়ী, অপরিবর্তনীয়, তিনি অনাদি, তিনি অনন্ত, তিনি এমন মনিব যার সহায় আশ্রয় ও ছায়ার কোনো পরিবর্তন সূচিত হয় না। তিনি আবর্তিত হন না, অস্তমিতও হয় না। একমাত্র আল্লাহর সত্ত্বা ব্যতীত অপর সকল কিছুরই পরিবর্তন, আবর্তন, উদয়, অস্তগমন, ধ্বংস ও বিলুপ্তি ঘটে থাকে । আল্লাহর যেকের ও তাসবীহ-এর মধ্যে মানুষের জিহ্বা ও হৃদয় সকাল-সন্ধ্যা তথা সর্বদা আর্দ ও লিপ্ত থাকার কারণেই আল্লাহর অফুরন্ত রহমত, অনুদান ও অনুগ্রহের চেতনা মানুষের মনে জাগ্বত থাকে । আল্লাহ তায়ালা যে সব সময়ই তার সৃষ্টির জন্যে, করুণা ও রহমত বিতরণ করেন, কাম্য, মানব অন্তরে একথাটা স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়। মানুষের চেতনা ও বিশ্বাসে এ মনোভাব জেগে উঠে যে, একমাত্র আল্লাহর সত্তাই কারও মুখোপেক্ষী নন, অন্য সকল সৃষ্টিই তারই করুণার | ৩৩ সূরা আল্স আহযাব (১৮২১) পারা ২২ অনখিল ৫ | www.pathagar.com
— পৃষ্ঠা ১৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।