যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

ও বাস্তবতার প্রতি দৃষ্টি নিক্ষেপ করলে এ সত্যই এখানে উদ্ভাসিত হয়। অতএব, যায়েদ ইবনে হারেসা (রা.)-এর তালাকপ্রাপ্তা স্ত্রী যয়নাব বিনতে জাহশ (রা.)-কে বিয়ে করাটা কোনো অপরাধ নয়। এর মধ্যে কোনো ক্ষতি ও প্রতিবন্ধকতাও বিদ্যমান নেই । হযরত মোহাম্মদ (স.)-এর সাথে মুসলিম উম্মাহর সম্পর্কের বুনিয়াদ হচ্ছে, রসূল ও উম্মাতের সম্পর্ক । তিনি কোনো অবস্থায়ই কোনো সাহাবী এবং তার প্রতি ঈমান আনয়নকারী কোনো উন্মাতের পিতা নন। এ সম্পর্কেই বলা হয়েছে, ‘বরং তিনি হচ্ছেন আল্লাহর রসূল এবং সর্বশেষ নবী ৷’ (আয়াত ৪০) যেহেতু তিনি আল্লাহর সর্বশেষ রসূল, তাই তার মাধ্যমেই প্রয়োজনীয় বিধানসমূহকে পরিপূর্ণতা লাভ করতে হবে, যাতে করে মানবকুলের জন্যে আল্লাহর পরিপূর্ণ বিধান অনুসারে জীবনযাত্রা পালন করা সহজ হয়। সর্বশেষ আসমানী রেসালাতের বিধান মোতাবেক যমীনের অধিবাসীদের জীবন প্রবাহ সুষ্ঠু ও কল্যাণময় ধারায় প্রবাহিত হবে। সর্বশেষ নবীর প্রতিষ্ঠিত আল্লাহ তায়ালা প্রদত্ত সর্বশেষ পূর্ণাংগ জীবন বিধানের পরিবর্তন, পরিবর্ধন ও লংঘন করা যাবে না। বলা হচ্ছে, | ‘আর আল্লাহ্‌ তায়ালাই তো সকল বিষয় পরিজ্ঞাত ৷’ (আয়াত ৪০) আল্লাহ তায়ালাই যেহেতু সকল বিষয়ে ভালভাবে পরিজ্ঞাত, তাই সৃষ্টিকূলের কিসে কল্যাণ নিহিত রয়েছে, তা তিনিই ভালোভাবে জানেন। তিনিই নবী করীম (স.)-এর জন্যে যা অবধারিতভাবে নির্ধারণ করার তা নির্ধারণ করেন, যা পছন্দ করার তা পছন্দ করে দেন । তিনি পালক পুত্রের শ্ত্রীকে স্বামীর তালাক দেয়া ও তার যথার্থ ইদ্দত পূরণের পর বিয়ে করাকে কল্যাণকর বিবেচনা করেই তিনি তা বৈধ ঘোষণা করেন। তিনি তার সীমাহীন জ্ঞানের আলোকেই সকল সিদ্ধান্ত ও বিধান প্রদান করেন। তিনি তার অপার অনুগ্রহ ও অসীম জ্ঞানের ভিত্তিত্তে মানব কল্যাণের নিমিত্তেই মানুষের জন্যে সকল নিয়ম-শৃংখলা, নীতিমালা ও বিধি নির্ধারিত করেন। আন্নবাহ্র যেকেকরের তাৎপর্য ও শুকুর ‘হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহকে অতি বেশী বেশী করে স্মরণ করো.... তিনি তাদের জন্যে আরও সম্মানজনক প্রতিদান তৈরী করে রেখেছেন ।' (আয়াত 8১-৪৪) মনোনিবেশ সহকারে মোহব্বত ও বিনয়ের সাথে আল্লাহকে স্মরণ করার হেদায়াত প্রদান করা হয়েছে৷ শুধু তোতা পাখীর মতো ‘আল্লাহ’ ‘আল্লাহ’ শব্দের উচ্চারণ ও আবৃত্তির কথা বলা হয়নি । কণ্ঠ ও ঠোট নাড়া চাড়ার কথাই বলা হয়নি; বরং অন্তরের গভীর অনুরাগ ও নিষ্ঠার সাথে আল্লাহর যেকেরের উপদেশ দেয়া হয়েছে । শুধু নামায কায়েমের মধ্যেই এই যেকের সীমাবদ্ধ নয়। নামায পড়া ও কোরআনুল করীম তেলাওয়াতের পর হাদীসে বর্ণীত দিবস ও রজনীতে সকাল ও সন্ধ্যায় নামাযের পর বেশী বেশী করে আল্লাহর যেকেরের হেদায়াত দেয়া হয়েছে। তেলাওয়াতে কোরআন অবশ্যই উত্তম যেকের। আৰু দাউদ, নাসায়ী ও ইবন মাজাহ হাদীস গ্ৰন্থসমূহে আবু সাঈদ খুদরী, ও আবু হোরায়রা সূত্রে নবী করীম সাল্লাল্লাহু থেকে বর্ণনা করেছেন, আল্লাহর রসূল বলেন, স্বামী ও স্ত্রী রাতে ঘুম থেকে জেগে উঠে এবং তারা যদি দু'রাকাত নামায আদায় করে তবে সে রাতে তারা অধিক পরিমাণে আল্লাহর যেকেরকারী পুরুষ ও রমণীদের অন্তর্ভুক্ত হবে। | ৩৩ সূরা আল আহযাব (৯১৮১১) ___________পাক্না ২২ মনখিল ৫ www.pathagar.com

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।