'প্রকৃতপক্ষে আল্লাহর নির্দেশই নির্ধারিত ও অবধারিত ॥' আল্লাহ প্রদত্ত নির্দেশই তো কার্যকর হবে । আল্লাহর নির্দেশের সামনে কোনো কিছুই বাধার প্রাচীর হয়ে দাড়াতে ও টিকে থাকতে পারে না । কেননা তা পূর্ব নির্ধারিত, দার্শনিক ও কৌশলগত দিক থেকেও একান্ত তাৎপর্যবহ । আল্লাহর কাংখিত ও পরিকল্পিত ব্যবস্থাপনায়ও তা পূর্ব অনুমোদিত ব্যাপার । সে অসীম জ্ঞানময় একমাত্র মহান সত্ববাই এর প্রয়োজনীয়তা, এর মূল্যমান নির্ধারণ করেন । এর যুগ ও কাল সম্পর্কে সম্যকভাবে তিনিই ওয়াকেফহাল ৷ অবশ্যই আল্লাহ তায়ালা তার রসূলের প্রতি সমাজের প্রচলিত ভ্রান্ত পদ্ধতিকে বাতিল করা এবং তার সকল নিদর্শনকে কার্যকরভাবে বিলুপ্ত করার হুকুম দিয়ে থাকেন এবং আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালাই পূর্ববর্তী নবী ও রসূলদের অনুসৃত নীতির উদাহরণ ও দৃষ্টান্ত উপস্থাপন করে তার নির্দেশের বাস্তবতা, অপরিহার্যতা যৌক্তিকতা ও কল্যাণকামিতাকে স্বপ্রমাণিত করেন । কারও পক্ষেই আল্লাহর এসব নির্দেশকে কার্যকর করা থেকে বিরত থাকার কোনো অবকাশ থাকে না। নখীদের সাখ্েে উশ্মতদের সশস্পর্ক্কের ধ্বরূণ আয়াতে আল্লাহ রব্বুল আলামীন আরও উল্লেখ করেছেন যে, এ সবই হচ্ছে, আল্লাহর চিরন্তন রীতি ও পদ্ধতি । রসূলে করীম (স.)-এর আগেও এ পৃথিবীতে আল্লাহর প্রেরিত অগণিত ও অসংখ্য নবী ও রসূলরা এ একই পদ্ধতি ও বিধানের অনুসরণ করেছেন। আল্লাহর চিরন্তন বিধানকেই তারা কার্যকর করেছেন। পূর্ববর্তী নবী ও রসূলকর্তৃক আল্লাহপ্রদত্ত বিধান ও পদ্ধতিকে সাহসিকতা ও দৃঢ়তার সাথে কার্যকর করার দৃষ্টান্ত উপস্থাপন করে আল্লাহ তায়ালা এরশাদ করেছেন, ‘সে সকল নবী ও রসূল যারা আল্লাহ প্রদত্ত রেসালাতের দায়িত্বে নিয়োজিত থেকে তাবলীগ ও দাওয়াতের কার্য সম্পাদন করতেন তারা আল্লাহকেই ভয় করতেন। আল্লাহ্ ব্যতীত অন্য কিছুকেই তারা ভয় করতেন না ।' (আয়াত ৩৯) আল্লাহ তায়ালা নবী ও রসূলদেরকে রেসালাতের যে দায়িত্ব অর্পণ করেছেন এ দায়িত্ পালনের ক্ষেত্রে একমাত্র আল্লাহ তায়ালা ছাড়া কোনো সৃষ্টির প্রতি জবাবদিহিতার চিন্তা তারা করতেন না । আল্লাহর পয়গামের প্রচার-প্রসার, দাওয়াত তাবলীগ ও তাকে কার্যকর করার দায়িত্ পালনের ক্ষেত্রেও তারা একমাত্র আল্লাহ ব্যতীত কোনো শক্তির ভয় ও পরোয়া করতেন না। আয়াতে এরশাদ হচ্ছে, ‘হিসাব গ্রহণের জন্যে আল্লাহ তায়ালাই যথেষ্ট ৷ আল্লাহ তায়ালাই একমাত্র সার্বভৌম শক্তিমান সত্বা, হিসাব গ্রহণ ও জবাব দেয়ার জন্যে তিনিই যথেষ্ট । নবী ও রসূলদের আল্লাহ তায়ালা প্রদত্ত পয়গামের দায়িত্ব পালনের ক্ষেত্রে মানুষের কাছে হিসাব প্রদান ও জবাব দেয়ার কোনোই প্রয়োজন নেই । এবার এ ধারাবাহিকতাকে অব্যাহত রেখেই বলা হচ্ছে, ‘মোহাম্মদ (স.) তোমাদের মধ্য থেকে কোনো পুরুষের পিতা নয় ।' মোহাম্মদ (স.) তোমাদের কোনো পুরুষের পিতা নন। তার যে কয়টি ছেলে সন্তান হয়েছে তারা সবাই পুরুষের স্তরে উপনীত হওয়ার পূর্বেই মৃত্যুবরণ করেছে। আরবী পরিভাষায় ‘রাজুল' (অর্থাৎ পুরুষ) শব্দটি আঠার থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত বয়স্ক ব্যক্তিকে বলা হয়। মোহাম্মদ (স.)-এর সকল ছেলে সন্তান যেহেতু আঠার বছর বয়স হবার পূর্বেই মৃত্যুবরণ করেছেন, তাই মোহাম্মদ (স.) এ জগতের কোনো পুরুষের পিতা নন । তাই যয়নাবও (রা.) তার পুত্রবধূ নন। যায়েদ ইবনে হারেস তার পুত্র নন বরং তিনি হচ্ছেন হারেসার পুত্র । প্রকৃত ও অন্তর্নিহিত তাৎপর্য www.pathagar.com
— পৃষ্ঠা ১৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।