যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

সংক্ষিপ্ত আল্লোচনা পবিত্র কোরআন মানুষের সাথে তার বোধগম্য ভাষায় কথা বলার জন্য নাযিল হয়েছে। কেননা এই কোরআনকে তিনিই নাযিল করেছেন, যিনি মানুষের স্বভাব প্রকৃতিকে সৃষ্টি করেছেন, যিনি জানেন তার স্বভাব-প্রকৃতির জন্য কোন কোন জিনিস উপযুক্ত এবং কোন্‌ কোন্‌ জিনিস তার স্বভাব প্রকৃতিকে বিশুদ্ধ রাখবে ও বিশুদ্ধ করবে, যিনি জানেন কিভাবে তার সাথে কথা বলা দরকার এবং কোন কোন উপায়ে তার অন্তরে কথা প্রবেশ করানো যাবে। মানুষের জন্মগত স্বভাব প্রকৃতিতে ও সত্তব্বায় যে সত্য আগে থেকেই সুপ্ত ছিল এবং যে সত্যকে তার জন্মগত সত্ত্ব কোরআনের বক্তব্য শোনার আগে থেকেই জানে, সেই সত্যকেই তার সামনে তুলে ধরার জন্য কোরআন নাযিল হয়েছে! কেননা মানব সত্বা ও মানব প্রকৃতি তার প্রথম সৃষ্টিকালে মূলত এই সত্যের ওপরই প্রতিষ্ঠিত ছিলো । সেই সত্যটা হলো আল্লাহ তায়ালার অস্তিত্ব ও একত্বের স্বীকৃতি প্রদান এবং আল্লাহ তায়ালার প্রশংসা ও গুণগানে মুখর সমুদয় সৃষ্টিজগতের সাথে একাত্ম হয়ে আল্লাহ তায়ালার আনুগত্য ও এবাদাত করা । কিন্তু পরবর্তীকালে উল্লেখিত সত্যের ওপর তার স্বভাব প্রকৃতির প্রতিষ্ঠিত থাকা নানা কারণে কষ্টকর ও অনিশ্চিত হযে পড়ে যে পৃথিবীর মাটিতে সে বাস করে। সেই মাটি থেকে উঠে আসা বাষ্প তার স্বভাব্‌ প্রকৃতিকে আচ্ছন্ন ও নিক্করিয় করে দেয়। তার রক্ত ও মাংস থেকে সৃষ্ট উত্তেজনা এবং তার প্রবৃত্তিজাত আবেগ উচ্ছ্বাস ও কামনা-বাসনা তাকে বিপথগামী করে দেয়। এই আচ্ছন্নতা ও নিক্করিয়তা ও বিপথগামিতা থেকে তাকে রক্ষা করার জন্য আবির্ভূত হয় কোরআন । সে তার বোধগম্য ভাষা ও যুক্তি প্রয়োগ করে তার সাথে কথা বলে যে সত্যকে সে ভুলে গেছে, সেই সত্যকে তার সামনে তারই পরিচিত পদ্ধতিতে তুলে ধরে এবং সেই সত্যের ভিত্তিতে তার গোটা জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করে। আর ইসলামী আকীদা ও আদর্শের প্রতি তার আনুগত্যকে, জন্মগত স্বভাব প্রকৃতির সাথে তার একাত্মতা ও সংহতিকে এবং মহান সৃষ্টা আল্লাহর পথে তার যাত্রাকে মযবুত, অবিচল ও অভ্রান্ত করে। কোরআন মানুষের সাথে হৃদয়গ্রাহী ভাষায় ও মনমগজ দখলকারী ভংগিতে কথা বলার যে চমকপ্রদ পদ্ধতি প্রবর্তন করেছে, আলোচ্য সূরাটা তার একটা নমুনা ৷ উপরোক্ত সত্য থেকে ভ্রষ্ট মোশরেক জনগোষ্ঠীর মনমগজে আকীদা-বিশ্বাসের যে ভ্রান্তি ছিল, এ সূরা সে ভ্রান্তি দূর করে সকল মক্কী সূরাই এই ভ্রান্তি দূর করতে নানাভাবে চেষ্টা চালায় এবং মানুষের সুপ্ত স্বভাব প্রকৃতিকে সম্বোধন করে ও জাগ্রত করে। মানুষের মন-মগজকে পবিত্র ও পরিচ্ছন্ন করার জন্য এ সূরা সর্বদিক থেকে অভিযান চালায় । এই আকীদাগত বিভ্রান্তি দূর করে মহান সৃষ্টিকর্তার একত্ব, একক এবাদাত ও আনুগত্য, তীর নেয়ামতসমূহের জন্য কৃতজ্ঞতা, আখেরাতে বিশ্বাস এবং আখেরাতের হিসাব নিকাশ ও ন্যায় বিচার আল্লাহ তায়ালার নাযিল করা বিধানের অনুসরণ এবং তা ছাড়া অন্য সমস্ত আকীদা বিশ্বাস ও আচার-অনুষ্ঠান বর্জনের শিক্ষা দেয়া হয়। সূরাটা এই শিক্ষাগুলো এমন ভংগিতে তুলে ধরে যে, তা উপলব্ধি করার জন্য যথেষ্ট চিন্তা-গবেষণা করার প্রয়োজন । চিন্তা-গবেষণার প্রয়োজন মানবীয় মন-মগযকে উদ্বুদ্ধ করার কোরআনী ভংগি আয়ত্ত করার জন্য । আল্লাহ তায়ালার এবাদাত ও আনুগত্যের পথে মানুষকে আহ্বান করে-এমন প্রত্যেক ব্যক্তির জন্য নই ভংগি আয়ত্ত করা অত্যন্ত জরুরী । সূরা লোকমানে আকীদা বিশ্বাস সংক্রান্ত এই শিক্ষাকে উপস্থাপন করা হয় কোরআনের চির পরিচিতি প্রেক্ষাপটে অর্থাৎ এই বিশাল বিশ্ব জগতের প্রেক্ষাপটে- যার ভেতরে রয়েছে আকাশ- www.pathagar.com

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।