এ বলে তিনি মসজিদে গিয়ে দাড়িয়ে রইলেন। ঠিক এই মুহূর্তেই আল্লাহ তায়ালা এই নির্দেশনামূলক আয়াত নাযিল করলেন । পরক্ষণেই রাসূলুল্লাহ -(স.) তার কাছে গমন করলেন। (এবং তাকে আল্লাহর আয়াত শুনালেন) [মাসনাদে আহমদ (র.) মুসলিম ও নাসায়ী হাদীসটি সোলায়মান ইবনে মুগীরার সনদে সংকলিত করেছেন] ইমাম বোখারী (র.) হযরত আনাস বিন মালেক (রা.)-এর সনদে একটি হাদীস সংকলন করেছেন যে, হযরত আনাস (রা.) বলেন, যয়নাব বিনতে জাহ্শ (রা.) রসূলের জীবন সংগীনীর মর্যাদাপ্রাপ্তির পর অন্যসব উন্মুল মোমেনীনের সাথে গর্ব প্রকাশ করে বলতেন, তোমাদেরকে আমাকে বিয়ে দিয়েছেন সপ্তাকাশের উর্ধে অবস্থানকারী স্বয়ং আল্লাহ্ তায়ালা ৷ তারপরও ঘটনাটি এমনি এমনি শেষ হয়ে যায়নি চিরাচরিত প্রথা ও অতীত এঁতিহ্য বিরোধী এ ঘটনা সমগ্র সমাজে আলোড়ন সৃষ্টি করলো । মোনাফেক ও মোশরেকদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে মুসলিম নামধারী কতিপয় ব্যক্তিও এ প্রচারণায় শরীক হলো যে, ‘মোহাম্মদ (স.) তার পুত্রবধূকে বিয়ে করেছে!’ এমনিভাবে এ সমস্যা যখন জটিল আকার ধারণ করলো, আর আবহমানকালের এঁতিহ্যের বিপরীত এ পদ্ধতিকে সমাজে প্রতিষ্ঠিত করা হলো; তখন কোরআনুল করীম এ যথার্থ গুরুত্ব আরোপ করে এর অস্পষ্টতাকে দূরীভূত করেছিলো, এর মৌলিক ও এতিহাসিক ধারায় সকল অপপ্রচার ও অপবাদকে অপসারিত করার যুক্তিসংগত প্রমাণ উত্থাপন করে দ্বর্থহীন ভাষায় ঘোষণা করলো, ‘নবী (স.)-এর জন্যে আল্লাহ তায়ালা যা ফরয করে দিয়েছেন, তা কার্যকর করার মধ্যে কোনো ক্ষতি (প্রতিবন্ধকতা) নেই ৷' অর্থাৎ আয়াতে অত্যন্ত সুস্পষ্ট এ ঘোষণা দেয়া হলো যে, যয়নাবকে স্ত্রী হিসাবে গ্রহণ করার ব্যাপারটি আল্লাহ্ তায়ালা স্বয়ং নিজেই তার ওপর ফরয করে দিয়েছেন। আসলে আরব সমাজে পোষ্যপুত্রের স্ত্রীকে বিয়ে না করার এ ভ্রান্ত প্রথা বাতিল করার জন্যেই আল্লাহ তায়ালা নবীর ওপর এ বিধান ফরয করেছেন। তাই আল্লাহর এ নির্দেশকে বাস্তবায়ন করার মধ্যে কোনো প্রকার ক্ষতি নিহিত নেই এবং আল্লাহর নির্ধারিত বিধান কার্যকর করা তার জন্যে কোনো দোষণীয়ও নয়। পূর্ববর্তী নবী ও রসূলদের যুগেও এ ধরনের ঘটনা অনুষ্ঠিত হয়েছে এবং সর্বত্রই আল্লাহর নির্ধারিত বিধান কার্যকর হয়েছে। মোহাম্মদ (স.) নিজেও নবী ও রসূলদের সে ধারাকেই অব্যাহত রেখেছেন। এ ক্ষেত্রে তিনি কোনো অভিনব পন্থা অবলম্বন করেননি । তিনি যে পূর্ববর্তী নবী ও রসূলদেরই পদ্ধতিই অনুসরণ করেছেন, তার প্রমাণ উপস্থাপন করে আল কোরআনে বলা হয়েছে, ‘মোহাম্মদ (স.)-এর আগে যে সকল নবী ও রসূল চলে গেছে, তাদের যুগেও আল্লাহর বিধান অনুরূপই ছিলো ৷” বস্তুত এ ব্যাপারটিও আল্লাহর চিরস্তন অপরিবর্তনীয় নীতির ভিত্তিতেই অনুষ্ঠিত হয়েছে, যা প্রত্যেক বিষয়ের অন্তর্নিহিত গভীর উপলব্ধি ও তাৎপর্যের সাথেই সম্পৃক্ত ও সমৰ্বিত। এটি ঘুণেধরা সমাজ জীবনে আবর্তিত ভিত্তিহীন ধ্যান-ধারণা, অন্ধ আবেগ ও অভিশপ্ত কুসংস্কারের ওপর ভিত্তি করে গৃহীত হয়নি । সকল ব্যাপারই আল্লাহর এলম ও পরিকল্পনার মধ্যে পূর্ব নির্ধারিত ছিলো । এ স্থায়ী সত্যের প্রতি দৃষ্টি নিবদ্ধ করেই কোরআনে হাকীমে এরশাদ হচ্ছে, তত ললাআনল আহন্দব ক লন ত আলনযল < www.pathagar.com
— পৃষ্ঠা ১৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।