দ্বারা আল্লাহ তায়ালা পোষ্যপুত্র গ্রহণের এ পদ্থাকে চিরতরে রহিত করে দিলেন। এ ঘটনা নবী করীম (স.)-এর বিয়ে নীতির ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সংযোজন ঘটিয়েছে, আর এ পদ্ধতি গ্রহণ করার ফলে সমাজে আকস্মিকভাবে এক প্রলয়ংকরী ঝড়ের সৃষ্টি হলো । কানাঘুষা এবং অপবাদের তুফান প্রবাহিত হতে লাগলো । এ ঘটনা সমাজের প্রচলিত এঁতিহ্যের মূলে কুঠারাঘাত করলো । এতে সমাজের সকল কুসংস্কারের মূলোচ্ছেদ করা হলো । এমনি ধরনের একটি কৃ-প্রথার | মূলোৎপাটন করার কারণে ইসলামবিরোধী শক্তিরা ব্যংগ বিদ্বূপ তিরঙ্কার, অপবাদ ও মনগড়া কেসসা কাহিনী রটনা করতে শুরু করলো । আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা এমন পরিস্থিতিতে সকল অপবাদ ঘুচিয়ে সকল কুসংস্কারের ‘অতপর যায়েদ যখন যয়নবের সাথে বিবাহ বন্ধন ছিন্ন করলো ৷' তখন আমিই তোমার সাথে তাকে বিয়ে দেয়ার ব্যবস্থা সম্পন্ন করলাম ৷ যাতে করে মোমেনের পোষ্যপুত্ররা তাদের স্ত্রীদের সাথে দাম্পত্য বন্ধন ছিন্ন করলে, তাদেরকে বিয়ে করার ব্যাপারে আর কোনো অসুবিধা বা প্রতিবন্ধকতা না থাকে রসূলকর্তৃক আল্লাহ তায়ালা এ সিদ্ধান্ত কার্যকর করা ছিলো মূলত কুফরী সমাজের কৃপ্রথা অপনোদনকল্লে বড়ো ধরনের একটি আঘাত এ আঘাত তিনি যখন হেনেছিলেন, তখন সমস্ত জনগোষ্ঠী প্রচন্ড বিক্ষোভে ফেটে পড়লো ৷ সকল শ্রেণীর মানুষের দৃষ্টি এর প্রতি নিবদ্ধ হলো । সকল শক্তি দিয়ে এর প্রতি ঘৃণা ও বিরোধিতা শুরু করলো । গোটা সমাজে প্রচন্ড কম্পন সৃষ্টি হলো । তাদের মনগড়া মাবুদ ও বাপ দাদাদের প্রচলিত কৃপ্রথার সাথে এর ভীষণ দ্বন্দ্বের সূচনা ঘটলো । কিন্তু তা তাওহীদি আকীদার সাথে দ্বন্দ ও সংঘাত সৃষ্টির পরিবর্তে তার প্রতি দৃঢ়তার প্রমাণই উত্থাপিত করলো । আয়াতের শেষাংশে বলা হলো, ‘মূলত আল্লাহর নির্দেশনাই কার্যকর হয়ে থাকে ৷’ অর্থাৎ আল্লাহর নির্দেশকে পরিত্যাগ করা, তার নির্দেশকে অমান্য করা, তার নির্দেশ থেকে পলায়ন করা কিংবা তার বিরোধিতার কোনো পথই অবশিষ্ট থাকে না । চূড়ান্ত পর্যায়ে আল্লাহর নির্দেশই কার্যকর হয়ে থাকে । তার নির্দেশকে অমান্য করার কোনো পথই আর উন্ক্ত থাকে না। বস্তুত যয়নাব (রা.) তালাকের ইদ্দত শেষ হবার পরেই তার সাথে রসূলের বিয়ে অনুষ্ঠিত হয়েছিলো । যয়নাব (রা.)-এর পূর্ব স্বামী যায়েদ (রা.)-কে তার কাছে সৃষ্টির সেরা ব্যক্তিত্ব, রাসূল (স.)-এর বিয়ের পয়গাম নিয়ে প্রেরণ করা হয়েছিলো । বিষয়টি হাদীসে এভাবে উল্লেখ রয়েছে, হযরত আনাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, যয়নাব (রা.)-এর বিবাহ বিচ্ছেদের পর যখন তিনি ইদ্দত পূর্ণ করলেন, তখন মহানবী (স.) যায়েদ ইবন হারেসা (রা.)-কে সম্বোধন করে বললেন, ‘তুমি যাও এবং যয়নাবের কাছে আমার পয়গামের কথা উল্লেখ করো। হযরত যায়েদ (রা.) যখন যয়নাবের কাছে গেলেন, তখন তার মুখমন্ডল ওড়না দ্বারা আবৃত ছিলো । হযরত যায়েদ (রা.) বলেন, তার সাথে আমার সাক্ষাতের পর আমি হতচকিত হয়ে গেলাম, আমার অন্তরে এক অকল্পনীয় ভীতির সৃষ্টি হলো । আমি যেন তার প্রতি তাকাবার শক্তিই হারিয়ে ফেললাম । রসূলের পয়গামের কথা উচ্চারণ করতে গিয়ে আমার বাকশক্তি যেন রুদ্ধ হয়ে আসছিলো । যয়নাব আমার দিকে পিঠ ফিরে দাড়ালো, আমিও তাকে পশ্চাতে রেখে দাড়িয়ে বললাম, হে যয়নাব! আমি তোমাকে একটি শুভ সংবাদ দিচ্ছি; আমাকে আল্লাহর রসূল বিয়ের পয়গামসহ তোমার কাছে প্রেরণ করেছেন। এ কথা শুনে যয়নাব বললেন, আমি এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারছি না, যতোক্ষণ পর্যন্ত না আল্লাহ তায়ালা এ বিষয়ে আমাকে কোনো নির্দেশ প্রদান না করেন। [তত সুনা আল আহবাব টন লাক = সলিল € www.pathagar.com
— পৃষ্ঠা ১৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।