মারফত অবগত করিয়েছেন । যায়েদ ও যয়নাবের অস্থিতিশীল দাম্পত্য সম্পর্ক আর বেশীদিন যে অব্যাহত থাকার নয়- এ পরিস্থিতি তিনি ওহীর মাধ্যমেই অবগত হয়েছিলেন। যায়েদ ইবনে হারেসা (রা.) যয়নাবের সাথে তার দাম্পত্য সম্পর্কের তিক্ততা, অস্বস্তিপূর্ণ দাম্পত্য জীবন ও তাদের দাম্পত্য বন্ধন অটুট রাখার ব্যাপারে বারবার নিজের অক্ষমতার অভিযোগ রাসূলুল্লাহ (স.)-এর কাছে এসে উত্থাপন করেন। আল্লাহর রাসূল (স.) নিভীক চিত্তে তার সাথীর দৃষ্টিভংগীর মোকাবেলা করার দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু মনে মনে আল্লাহর ওহীর এ নির্দেশকে কার্যকর করার ক্ষেত্রে সমাজের আবহমানকালের এ প্রথার বিলুপ্তি এবং সমাজের অন্ধ ংস্কার বর্জনের ক্ষেত্রে সাধারণ লোকদের মনোভাব ও দৃষ্টিভংগী স্বাভাবিকভাবেই তাকে চিন্তাধ্িত করে তুলেছিলো। তাই যায়েদের উত্থাপিত অভিযোগের ব্যাপারে তিনি যায়েদকে সান্তনা ও উপদেশ প্রদান করেন । আল্লাহ তায়ালা যায়েদের প্রতি ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ, রসূলের নৈকট্য লাভ, তার প্রতি রসূল (স.) -এর অগাধ স্মেহ মমতা ও মোহব্বতের কথা তাকে মনে করিয়ে দেন, তার প্রতি সমধিক ভালোবাসা সর্বোপরি তাকে ক্রীতদাসত্বের শৃংখলমুক্ত করে স্বাধীন মানুষ এবং তাকে নবী পরিবারের সদস্যরূপে গ্রহণের মর্যাদা প্রদানের অনুগ্রহের প্রতি ‘তুমি তোমার দাম্পত্য বন্ধনকে অটুট রাখো, আর আল্লাহ তায়ালাকে ভয় করে৷ !' এখানে আল্লাহ তায়ালা রসূল (স.)-কে সামাজিক কুসংস্কারের বন্ধন থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে তার অন্তরের ইতস্তুতভাবের প্রতি ইংগিত প্রদান করেছেন, ‘তুমি মনের এমন কোনো বিষয়কে গোপন করে রেখেছিলে, যা আল্লাহ তায়ালা প্রকাশ করে দেবেন। তুমি লোকনিন্দার ভয় করেছিলে, অথচ আল্লাহ তায়ালাকেই অধিকতর ভয় করা দরকার !' আয়াতে এ বিষয়টি পরিষ্কারভাবে উল্লেখিত হয়েছে যে, লোক নিন্দার আশংকায় পরবর্তী বিয়ে করবেন, এ ব্যাপারটি গোপন রেখে আল্লাহর রসূল যায়েদকে যয়নাবের সাথে দাম্পত্য বন্ধন অটুট রাখার পরামর্শ প্রদান করেছিলেন। অথচ তার এটা জানা ছিলো যে, আল্লাহ তায়ালা তা প্রকাশ করে দেবেন। যদিও প্রকাশ্য নির্দেশ ছিলো না, তবুও আল্লাহ তায়ালা এলহামের মাধ্যমে যায়েদের তালাক প্রদান, অতপর যয়নাবের সাথে রসূলের বিয়ের নির্দেশ যে আল্লাহর রসূল কর্তৃক কার্যকর করা হবে- তাও জানিয়ে দিয়েছিলেন । অদূর ভবিষ্যতে এ সবই পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে, কোনো তাড়াহুড়া ছাড়া তা ধীরে সুস্থেই কার্যকর হবে, এ সবই রসূলের জানা ছিলো । সমাজের এ চিরাচরিত পন্থার অবসান ঘটিয়ে এ বিয়ের পর যে হৈ, চৈ ও লোক নিন্দার যে আশংকা রসূল করেছেন, তা সবই ছিলো ঠিক । আল্লাহ তায়ালা যখন ঘটনা পরমস্পরার রসূলকে যয়নাবের সাথে দাম্পত্য বন্ধন সৃষ্টির নির্দেশ প্রদান করলেন, তখন যায়েদের তালাক প্রদানের পরই চূড়ান্ত পর্যায়ে আল্লাহর রসূল যয়নাবকে বিয়ে করলেন এ ব্যাপারে আল্লাহর রসূল ও যয়নাব কেউ কোনো ইতস্ততায় নিমজ্জিত হননি । তারা এমন দুশ্চিন্তায়ও পতিত হননি যে, সমাজের আবহমানকাল থেকে প্রচলিত এ কুসংস্কারকে বর্জনের পর পরিস্থিতি কী হবে? কারণ সমাজের বদ্ধমূল ধারণা ছিলো যে, যয়নাব হচ্ছে মোহাম্মদ (স.)-এর পোমষ্যপুত্র যায়েদের স্ত্রী, তাই তার জন্যে পুত্রবধূকে বিয়ে করা কোনোমতেই হালাল নয় । এমনিভাবে এ ঘটনার মাধ্যমে আল্লাহ তায়ালা পোষ্যপুত্র গ্রহণের ও কথিত পালক পুত্রের বধূকে তালাক প্রদানের পর বিয়ে করার বৈধতা প্রসংগে আয়াত নাযিল করলেন । নতুন আয়াত যিন্দাল ১ভতম ২৩ www.pathagar.com
— পৃষ্ঠা ১৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।