যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

দত্তক প্রথার সুন্স উৎপাটন ‘যে ব্যক্তির প্রতি আল্লাহ তায়ালা অনুগ্রহ করেছেন, আর তুমিও যার ওপর অনুকম্পা প্রদান করেছো.............. আর আল্লাহ তায়ালা সব ব্যাপারেই সম্যকভাবে জ্ঞাত ৷’ (আয়াত ৩৮) পূর্ববর্তী সূরায় পোষ্যপুত্রকে স্বীয় পুত্ররূপে সম্বোধন করা ও তাকে নিজ বংশের সাথে সম্পৃক্ত করার প্রচলিত সামাজিক পদ্ধতিকে সুস্পষ্ট আয়াত দ্বারা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। তাদের বংশধারা ও পরিচিতি এখন থেকে তাদের প্রকৃত জন্মদাতা পিতার সাথেই সম্পৃক্ত করার নির্দেশ প্রদান করা হয়েছে। তাদের পারিবারিক সম্পকর্কে প্রকৃতিগত মূল সূত্রের সাথে নির্ধারণ করে দেয়া হয়েছে। কোরআনে হাকীমে এরশাদ হচ্ছে, ‘তোমাদের মুখবলা ডাকা সন্তান (পোষ্যপুত্ররা) প্রকৃতপক্ষে তোমাদের সন্তান নয় । তোমরা স্বতঃপ্রণোদিতভাবে যা করো তাতে আল্লাহ তায়ালা ক্ষমাশীল ও মেহেরবান ৷' তদানীন্তন আরবদের জীবনে পোষ্যপুত্র প্রথা এতিহ্যগতভাবেই সমাজের একটা অবিচ্ছেদ্য অংশ ছিলো। এ ছিলো আবহমান কাল থেকে এক স্বীকৃত ও প্রতিষ্ঠিত প্রথা। সমাজে এতিহ্যগতভাবে প্রচলিত এ পদ্ধতিকে বিলুপ্ত করা কোনো সহজ কথা ছিলো না৷ এ প্রথাকে রাতারাতি পরিবর্তন সাধন করাও সহজ ছিলো না। কেননা এ প্রথা সমাজে গভীরভাবে শেকড় গেড়ে বসেছিলো। এ পূরাতন প্রথা সমাজের জন্যে অবশ্যই ক্ষতিকর ছিলো । এ প্রাচীন ও ব্যাপক প্রচলিত প্রথার মোকাবেলা করা ও এটিকে অস্বীকার করা মূলত খুবই কঠিন ব্যাপার ছিলো। কারণ সমাজের বিপুলসংখ্যক লোকের কাছে এটিই ছিলো গ্রহণযোগ্য একটি সাধারণ ঘটনা । এর আগেই বলা হয়েছে যে, আল্লাহর রসূল নিজেই যায়েদ ইবনে হারেসাকে বিয়ে দেয়ার ব্যবস্থা খহণ করেছিলেন তিনি তাকে পোষ্যপুত্র হিসাবে গ্রহণ করেছিলেন । তাকে যায়েদ ইবনে মোহাম্মদ নামেই ডাকা হতো । এ পরিচয়েই সমাজে তার পরিচিতি হয়ে গিয়েছিলো । একারণেই রসূলুল্লাহ (স.) স্ব-গোত্রীয় ফুফাতো বোন যয়নব বিনতে জাহশকে যায়েদের সাথে বিয়ে দিয়েছিলেন। এ বিয়ে ছিলো আরবদের বংশ অহংকার, গোত্রীয় ভেদাভেদ ও বিদ্বেষকে দূরীভূত করার এক বলিষ্ঠ পদক্ষেপ । যায়দ ক্রীতদাস হওয়ার কারণে এ অসম গোত্রীয় দাম্পত্য বন্ধন ছিলো আরবদের মাঝে আল কোরআনের সাম্যের ঘোষণাকে বাস্তবায়িত করার পথে এক বৈপ্লবিক পদক্ষেপ । ‘নিশ্চয়ই তোমাদের মধ্যে তারাই সর্বাধিক সম্মানিত যারা তাকওয়ার গুণে ভূষিত ৷’ এ দাম্পত্য বন্ধনের মাধ্যমে ইসলামের সাম্য ব্যবস্থা ও গোত্রীয় ভেদাভেদ বিলুপ্ত করার বাস্তব ও বৈপ্লবিক নীতির বাস্তবায়ন সম্ভবপর হয়েছিলো । যায়েদের স্ত্রী যয়নবকে যায়েদের দাম্পত্য বন্ধন থেকে মুক্ত করে আল্লাহরই নির্দেশে স্বয়ং নবী করীম (স.) কর্তৃক বিয়ে করার মাধ্যমে ভ্রান্ত প্রথা ও কুসংস্কার থেকে সমাজকে চিরতরে মুক্ত করা সম্ভব হয়েছে। আবহমান কাল থেকে সমাজে প্রচলিত এই প্রথাটির বিলুপ্তির ব্যাপারটি ছিলো সত্যিই এক বিশ্বয়কর ও বৈপ্বিক পদক্ষেপ । আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা বিশেষ ওহীর মাধ্যমে রাসূলুল্লাহ (স.)-কে যায়েদ ইবন হারেসা কর্তৃক যয়নাবকে তালাক প্রদান, যায়েদের সাথে যয়নাবের. অশান্তিপূর্ণ দাম্পত্য জীবন, যয়নাবের সাথে যায়েদের দাম্পত্য বন্ধন অটুট. রাখার ব্যাপারে অক্ষমতার ব্যাপারগুলো আগে ভাগেই জানিয়ে দিয়েছেন। এমনকি যায়েদের তালাক প্রদানের পর শরীয়াতের নিয়ম অনুযায়ী আল্লাহর রসূল কর্তৃক যয়নাবের বিয়ে সম্পাদনের ব্যাপার এবং সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে এ বৈপ্নুবিক পদক্ষেপের কল্যাণকারিতা ও কৌশলগত দিক সম্পর্কেও আল্লাহ তায়ালা তাকে ওহী কক ees www.pathagar.com

— পৃষ্ঠা ১৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।