গুণাবলী আবার যদি কোথাও পূর্ণতা লাভ করে, তা করবে সেই মহান সত্তার সরাসরি ইচ্ছায়, যিনি পৃথিবী ও আকাশমন্ডলীকে সৃষ্টি করেছেন, তিনিই তাদের পদক্ষেপ ও বিশ্বভূবনে তাদের প্রকৃত ভূমিকা রাখতে সাহায্য করবেন। / আল কোরআনের বনু আয়াত এই সত্যের দিকে ইংগিত করেছে, যেখানে আল্লাহ তাবারক ওয়া তায়ালা বলছেন, ‘তুমি যাকে চাইবে তাকে তুমি হেদায়াত করতে পারবে না, বরং আল্লাহ দায়িত্ব তোমাকে দেয়া হয়নি, বরং আল্লাহ তায়ালা যাকে ইচ্ছা তাকে হেদায়াত করবেন’ অথবা বলছেন, ‘আল্লাহর হেদায়াতই হচ্ছে আসল হেদায়াত ৷” মহাসত্যের সন্ধান এবং হেদায়াতের ব্যাপক অর্থ বলতে গেলে ওপরের এই কথাটিই এখানে প্রযোজ্য ৷ এই বিশাল সৃষ্টির বুকে মানুষকে পথ দেখানোর ক্ষমতা আর কারও নেই, থাকতে পারে না। কেউ জানে না, কোন পথে পা বাড়ালে তার সার্বিক সাফল্য আসবে । এক মহান সত্ব রয়েছেন, অবশ্যই তিনি সর্বজ্ঞ ও সর্বশক্তিমান ৷ আল্লাহর কাছে নিজেকে সোপর্দ করে তাই তার কাছেই হেদায়াত চাইতে হবে । যতোদিন সৃষ্টিজগত টিকে আছে ততোদিন এই প্রক্রিয়াতেই মানুষ সাফল্য লাভ করার আশা করতে পারবে। মহান আল্লাহ থেকে বেপরওয়া হয়ে মানুষ যখন নিজেদের কল্যাণের পথ নিজেরাই রচনা করে নিতে চেয়েছে, তখনই তারা পদে পদে ঠোকর খেয়েছে এবং কল্যাণের পরিবর্তে তাদের জীবনে সবদিক থেকে অশাপ্তি ও সর্বনাশা পরিণতি নেমে এসেছে! কোনো ব্যক্তির চূড়ান্ত প্রচেষ্টায়ই পরিপূর্ণ সাফল্যের মনযিলে উপনীত হতে পারে না, যতোক্ষণ না তার অন্তর আল্লাহর হেদায়াতের ওপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত না হয় । ব্যক্তির সকল তৎপরতা তখনই সঠিকভাবে দৃঢ়তা লাভ করতে পারে, মানব প্রকৃতি তখনই প্রকৃত স্বস্তি লাভ করতে পারে, যখন সে এ বিশ্ব প্রকৃতির সকল ক্ষেত্রে আল্লাহর নির্ধারিত তকদির ও তার মর্জির ওপর সন্তুষ্টি প্রকাশ করে, আল্লাহর ইচ্ছাশক্তির কাছে নিজেকে সমর্পণ করে। কোরআনে হাকীমের এ সুস্পষ্ট বর্ণনা লক্ষণীয়, ‘কোনো মোমেন পুরুষ ও মোমেন নারীর আল্লাহ তায়ালা ও তার রসূলের কোনো নির্দেশ প্রদানের পর তা অমান্য করার কোনো এখতিয়ার নেই, যে ব্যক্তি আল্লাহ তায়ালা ও তার রসূলের নাফরমানী করে সে প্রকাশ্য গোমরাহীতে লিপ্ত হয়।’ (আয়াত ৩৬) অর্থাৎ আল্লাহ তায়ালা ও তার রসূলের অবাধ্য ও নাফরমানরা সত্যপথ ও হেদায়াত থেকে অনেক দৃর-দৃূরান্তে অবস্থান করে। আল্লাহ তায়ালা ও রসূলের নির্দেশ যে কোনো ব্যাপারেই হোক না কেনো? (এমনকি তা যদি যয়নব এর সাথে রাসূলের বিয়ের নির্দেশের ব্যাপারও হয় তবুও) তা অমান্য করা যাবে না। তাই উল্লেখিত আয়াত নাযিলের পর যয়নব এবং তার ভাই রসূলের পালকপুত্র যায়েদের তালাকের পর রসূলের সাথে বিয়েতে অসম্মত হননি । এ ঘটনা প্রসংগেই উল্লেখিত আয়াত অবতীর্ণ হয়। এ আয়াত দ্বারা ইসলামের এ চিরন্তন মূলনীতি স্ব- প্রমাণিত হয় যে, জীবনের কোনো ক্ষেত্রেই আল্লাহ তায়ালা ও তার রসূল প্রদত্ত নির্দেশকে অমান্য করা যায় না। ইসলামী জীবন পদ্ধতির এ হচ্ছে চিরন্তন শাশ্বত বিধান। এ প্রসংগে যায়দ ইবনে হারেসের স্ত্রী যয়নব বিনতে জাহশের কথা উল্লেখিত হয়েছে। বিভিন্ন হাদীসে তার উল্লেখ রয়েছে। আয়াত নাযিল হওয়ার পর যয়নব ও তার ভাই তাদের আপত্তিকে পরিহার A TO NE NEL এর বিস্তারিত বিবরণ ও ব্যাখ্যা www.pathagar.com
— পৃষ্ঠা ১৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।