মালিকের কাজে নিজেদেরকে নিয়োজিত করে ঠকেছেন মনে করে কখনও আক্ষেপ করেননি বা কোনো দিন আফসোসও করেননি ৷ সদা-সর্বদা তারা দৃঢ় বিশ্বাস রেখেছেন যে তারা তাই. করছেন যা আল্লাহ রব্বুল আলামীন তাদের ভাগ্যে পূর্ব থেকেই লিখে রেখে দিয়েছেন আল্গাহ তায়ালা যা চান তাকে তো হতেই হবে । কারণ প্রত্যেকটি কাজ তার নিদিষ্ট সময়ের বনু পূর্ব থেকেই সম্পর্কিত হয়ে রয়েছে, অর্থাৎ কখন কোথায় কি কি কাজ হবে তা অনেক আগেই আল্লাহর ইচ্ছাতে নির্ধারিত হয়ে রয়েছে, নির্ধারিত হয়ে রয়েছে কোনো নিয়মে কোনো কাজ চলবে-তাও। এইটিই হচ্ছে পরিপূর্ণ আত্মসমর্পণ, অর্থাৎ তারা মেনে নিয়েছে যে তাদের পা কোন দিকে ফেলতে হবে তা তো আল্লাহরই হাতে, তিনিই তাদের গতিবিধির পরিচালক, যে হাত তাদেরকে পরিচালনা করছে সেই হাতের কাছে নিজেদেরকে সোপর্দ করে তারা পরম পরিতৃপ্ত । এই তৃপ্তির পেছনে তাদের সঠিক বুঝশক্তি নিরাপত্তাবোধ, গভীর আস্থা ও পরিপূর্ণ বিশ্বাস রয়েছে। এই জন্যেই তারা সুপ্রশস্ত মন নিয়ে, সহজে ও গভীর আবেগ ভরে সেই পথে চলতে পেরেছেন। তারা এসব আনুগত্যসহ যথাসাধ্য আল্লাহর হুকুম পালন করে চলেছেন। যে সব বিষয় সম্পদের ওপর তাদের কর্তৃত্ব রয়েছে সেগুলো থেকে তারা যথাসম্ভব খরচ করেন, কখনও অপচয় করেন না বা তাদের প্রচেষ্টাকে কাজে লাগাতে ব্যর্থও হন না । এ ব্যাপারে কোনো মাধ্যমকে কাজে লাগাতে তারা দ্বিধা বোধ করেন না । এরপর এটা আশা করা যায় না যে, তাদের সাধ্যের বাইরে তাদেরকে কোনো কষ্ট দেয়া হবে, আশা করা যায় যে, তাদের মানবতা ও তার বৈশিষ্ট্যসমূহ থেকে কখনও তাদের বিচ্যুত করা হবে না । তাদের দুর্বলতা ও শক্তি কোনোটা থেকেও তারা মুক্ত হবেন না৷ তাদের চেতনা ও শক্তি সামর্থ্যের যে কমতি তাদের মধ্যে রয়েছে সে বিষয়ে তাদেরকে ডেকে এমন কিছু জিজ্ঞাসাবাদও করা হবে না, যা তারা করতে পারেননি । সেসব বিষয়ে তাদের আবার দুনিয়ার বুকে প্রশংসা করা হোক-এটাও তারা চান না এবং তারা এমন কথা বলেন না- যা তারা করেন না। এইভাবে তাদের জন্যে আল্লাহ তায়ালা যে তকদীর নির্ধারণ করে রেখেছেন এবং তাদের শক্তিসামর্থ অনুযায়ী প্রচেষ্টা তারা অব্যাহত রাখেন । প্রথম যুগের ইসলামী জামায়াতের মুসলমানদের মধ্যে অত্যন্ত সুসামঞ্জস্যভাবে এই গুণাবলীর সমাহার ঘটেছিলো, যার কারণে তারা এই আকীদা বিশ্বাসের পাহাড়সম বিরাট আমানতের বোঝা বহন করতে সক্ষম হয়েছেন। প্রথম যুগে আল্লাহর সেসব নেক বান্দাদের কৃতিত্বসমূহ এমনভাবে সমসাময়িক লোকদের হৃদয়ের মধ্যে রেখাপাত করেছিলো যে, তার ফলে তারা এ মহান গুণে গুণান্বিত একটি জামায়াত গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন এবং পৃথিবীর সামনে তা ছিলো একটি অলৌকিক দৃষ্টান্ত । এ জীবনাদর্শ বিশ্বব্যাপী এক সামাজিক বিপ্রব সংঘটিত করেছিলো, মানুষকে এমন আচরণ শিখিয়েছিলো যা সহজে মুছে ফেলার মতো নয়। এটা ছিলো সাহাবায়ে কেরামের সংগ্রাম ও ত্যাগের ফল, কিন্তু মানুষ তার মাধুর্য স্বল্মকালের জন্যেই ভোগ করতে পেরেছে। এরপর মানুষের অন্তরের মধ্যে পরিবর্তন এসেছে, অন্যদের সংস্পর্শে এসে তাদের আচার ব্যবহার অনেকাংশে বিগড়ে গেছে। তারা পূর্বের মতো তাদের একতা, সততা, সত্যবাদিতা, সত্যনিষ্ঠা ও আল্লাহর কাছে পূর্ণ আত্মসমর্পণের গুণাবলী ধরে রাখতে পারেনি। আরব জাহেলিয়াতের মধ্য থেকে, রসূলুল্লাহ (স.)-এর সাহচর্যের কারণে এককালে যে মুসলিম জনগোষ্ঠীর মধ্যে চারিত্রিক মহাবিপ্নব এসেছিলো, তা আর এই মানুষরা দেখাতে পারেনি। প্রকৃতপক্ষে তা আগে সম্ভব হয়েছিলো আল্লাহরই সরাসরি ইচ্ছা ও মদদের ফলেই । ভবিষ্যতে সে [৩৩ লা আল আহবাব ক লন হত সলিল ক www.pathagar.com
— পৃষ্ঠা ১৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।