সকল নিয়মের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিয়েছে এবং এইভাবে দুনিয়ার বুকে তারা নিজেদের সঠিক ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে। তারা তাদের জীবনের আকাশেও সুনির্দিষ্ট পথ ধরে চলেছে- যেমন করে, গ্রহ নক্ষত্র তাদের নিজ নিজ কক্ষ পথে চলে। তাদের এ সব পথ থেকে দূরে সরে যাওয়ার কোনো ক্ষমতাই নেই, নেই তাদের চলার গতিকে দ্রুততর বা মন্থর করার কোনো এখতিয়ার, তারা সদা সর্বদা সৃষ্টিকর্তার হুকুমে অন্যান্য সৃষ্টির সাথে তাল মিলিয়ে চলে । মুসলমানরা যখন আনল্তাহর বিধানকে পুরাপুরি মেনে নেয় এবং কোনো ব্যাপারেই নিজেদের ইচ্ছা খাটায় না তখন তারা এভাবেই আল্লাহর সন্তুষ্টির সাথে নিজেদেরকে একাত্ব করে ফেলে। তারা আত্মসমর্পণ করে। এভাবেই তারা জেনে বুঝে সজ্ঞানে সচেতনভাবে আল্লাহ তায়ালা নির্ধারিত পরিণতির দিকে এগিয়ে যায়। তারা পরিপূর্ণ আস্থা ও নিশ্চিন্ততা সহকারে আনন্দ ও তৃপ্তির সাথে আল্লাহর বিধানের কাছে মাথা নত করে পরম শান্তির অধিকারী হয় । অতপর দেখা গেছে, তারা ধীরে ধীরে এমনভাবে নিজেদেরকে আল্লাহর অনুগত বানিয়ে নিয়েছে যে, তার পথে টিকে থাকতে গিয়ে এবং তার হুকুম পালন করতে গিয়ে যখন কোনো বিপদ মুসিবত এসেছে তখন তারা নিশ্চিন্ত মনে ও পরম দৃঢ়তা সহকারে সে পথে টিকে থেকেছে। কোনো প্রতিকূল অবস্থার মধ্যেও তারা নতি স্বীকার করেনি, তারা সকল বাধা-বিঘ্ন, দুঃখ-বেদনা ও সকল প্রকার বিপদ-আপদের ঝড় তুফানকে জয় করেছে। তারা জেনে বুঝে ও সম্পূর্ণ সচেতনভাবে আল্লাহর নির্ধারিত সকল পরিণতিকে মেনে নিয়েছে । তাদের হৃদয়ের গভীরে ও অনুভূতির সকল পর্যায়ে এবং বিবেকের মধ্যে তারা সজ্ঞানে আল্লাহ তায়ালার দেয়া সিদ্ধান্তকে সঠিক বলে গ্রহণ করে নিয়েছেন এবং কোনো বিপদ আপদ বা দুর্ঘটনায় তারা মোটেই বিচলিত বোধ করেনি, অস্থিরও হয়ে যায়নি অথবা কোনো আকম্মিক বিপদকে অনির্বচনীয় বা কোনো বিচ্ছিন্ ঘটনাও মনে করেননি । এই কারণে তারা নিজেদের অবস্থান থেকে কখনো বিচুত্ত হননি । এ দুনিয়ায় তাদের সঠিক ভূমিকা রাখার প্রশ্ে তারা ব্যস্তও হয়ে পড়েননি বরং তারা নিজেদের মালিকের ইচ্ছার কাছেই তীর ইচ্ছা ও ফায়সালাকে পূরণ করার জন্যে বদ্ধপরিকর থেকেছেন। এইভাবে নিজেদেরকে আল্লাহর কাছে সোপর্দ করার পর আর কখনও তারা সে অবস্থান থেকে ফিরে আসেননি । অথচ প্রকৃতিগতভাবে তাদেরও তো কিছু স্বাধীন ইচ্ছা ছিলো, কিন্তু সে ইচ্ছা পূরণ করার জন্যে তারা আল্লাহ রাববুল আলামীন-এর ফায়সালা বাস্তবায়নে কখনও বিলম্বিত করেননি, যদিও তাদের সেই ইচ্ছা তাদের দাবী পূরণ ও নিজেদের জীবনকে নিশ্চিন্ত ও নির্লিপড করার লক্ষ্যে পরিচালিত হতে চাইতো । সর্বান্তঃকরণে তারা আল্লাহ্ জাল্লা শানুহুর কাছে এবং তার মেহেরবানীপূর্ণ ফায়সালা বা তকদীরের কাছে নিজেদেরকে সোপর্দ করে তারই পথে চলাকে নিজেদের জন্যে বাধ্যতামূলক করে নিয়েছিলেন, যেখানে তাদের থেমে যাওয়াকে আল্লাহ তায়ালা পছন্দ করেছেন, সেখানেই তারা থেমে গিয়েছেন, যেখানে তাদের চলাকে মহান রাব্বুল আলামীন পছন্দ করেছেন, তারা নির্দিধায় ও পরম খুশী মনে সেই দিকেই চলেছেন। তারা কোনো ব্যস্ততা না দেখিয়ে ও মনকে কোনোভাবে সংকীর্ণ না করে তাদের জীবন-যৌবন, ধন সম্পদ ও তাদের সকল স্বাধীন ইচ্ছা ও রুচিকে আল্লাহর রেযামন্দি হাসিল করার উদ্দেশ্যে ব্যয় করেছেন। এ ব্যাপারে তারা কারো ওপর এহসান প্রদর্শন করেননি বা কোনো অহংকারও দেখাননি। মেহেরবান | ৩৩ সূরা আল আহযাব ৫১৭৩১) _________ পাল্না ২২ অনিল ৫ www.pathagar.com
— পৃষ্ঠা ১৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।