‘অবশ্যই তোমাদের জন্যে রসূলুল্লাহ (স.)-এর জীবনের মধ্যে এক উৎকৃষ্ট আদর্শ রয়েছে। (আয়াত-২১) আলোচ্য আয়াতের শানে নুযুল বর্ণনা করার উদ্দেশ্যে হোক অথবা যায়নাবকে রসূলুল্লাহ (স.) বিয়ে করার কারণেই হোক, মুসলমানদের সমাজ থেকে এ প্রথাকে তুলে দেয়াই ছিলো এ আয়াতটির মূল প্রতিপাদ্য বিষয় । একারণেই পরবর্তীকালে এ আয়াতের প্রভাবে সাধারণ মুসলমানরা সঠিক শিক্ষাই গ্রহণ করতে পেরেছে এবং এই কৃত্রিম প্রথাকে আর কোনোদিন তারা চালু হতে দেয়নি, যদিও প্রথম প্রথম রসূলুল্লাহ (স.)-এর জীবদ্দশায় এ প্রথা রহিত করা নিয়ে বেশ কিছু চেচামেচি হয়েছে এবং ইসলামের দুশমনরা রসূলুল্লাহ (স.)-কে নানা কথা বলে দোষারোপ করতেও কুণষ্ঠিত হয়নি এবং আজও তারা একইভাবে দোষারোপ করে চলেছে । শুধু তাই নয়, আজও মুসলমানদের দুশমনরা এই ঘটনাকে কেন্দ্র করে ইসলামের বিরুদ্ধে নানা ধরনের কথা বলার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে ইসলামী জীবন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে যেসব দৃষ্টান্ত স্থাপিত হয়েছে সেগুলোর মধ্যে আলোচ্য ঘটনাটি চিরদিনের জন্যে নীতি নৈতিকতার ক্ষেত্রে সকল শ্রেণীর মানুষের জন্যে এক অত্যুজ্জ্বল নযির হয়ে রয়েছে। প্রথম যুগের মুসলমানরা এ বিষয়টিকে তাদের আকীদা বিশ্বাসের এক অপরিহার্য অংগ হিসাবে গ্রহণ করেছে, এ ঘটনার অবতারণায় তাদের মন নিশ্চিন্ত হয়ে গেছে। সঠিক পদক্ষেপ নেয়ার জন্যে তারা এ আয়াতটিকে যথেষ্ট বলে মেনে নিয়েছে ......... এ ঘটনা তাদেরকে সুনির্দিষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, আসলে তাদের জীবনধারা নিয়ন্ত্রণের ব্যাপারে তাদের নিজেদের কোনো হাত নেই এবং কোনো বিষয়েই তারা নিজেরা কোনো ফায়সালা করতে পারে না। তারা ও তাদের অধীনস্থ যারা আছে তাদের সবার মালিক হচ্ছেন আল্লাহ তায়ালা ৷ তিনিই তাদেরকে যেভাবে ইচ্ছা সেইভাবে পরিচালনা করেন এবং তাদের জন্যে তিনি তাই পছন্দ করেন যা তিনি চান । আল্লাহ রাববুল আলামীন সৃষ্টি জগতকে যে নিয়মে সৃষ্টি করেছেন তারা সবাই তারই অধীনে পরিচালিত হতে বাধ্য । তারা তো সৃষ্টি মাত্র এবং একমাত্র তিনিই এ সকল সৃষ্টির স্রষ্টা, তিনিই সবার পরিচালক । অন্যান্য সবাইকে যে প্রক্রিয়ায় তিনি সঞ্চালন করেন ওদেরকেও সেই একই নিয়মে সঞ্চালন করেন। এ বিশাল সৃষ্টিজগতের দৃশ্যপটে তাদের ভূমিকাকে তিনিই নির্ধারণ করে দিয়েছেন। এই মহাবিশ্বের বুকে তাদের কি দায়িত্ব পালন করা প্রয়োজন, তা তিনিই স্থির করে দিয়েছেন । সৃষ্টির-বুকে তাদের কি ভূমিকা রাখতে হবে, মানুষ নিজেরা তা স্থির করে নিতে পারে না, কারণ, তারা এ বিশাল জগতকে দেখেও না জানেও না। এ জন্যে কোথায় এবং কোন প্রয়োজনে তাদের কি ভূমিকা রাখতে হবে তা বুঝা তাদের পক্ষে সম্ভবও নয়। এটাও সত্য কথা, তাদের পছন্দমতো কোনো কাজ করা বা তাদের জন্যে কল্যাণকর কোনো পথ বের করে নেয়ার এখতিয়ার বা ক্ষমতা তাদের নেই । সৃষ্টিকর্তা তাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, তিনিই তা জানেন এবং সেই কাজের জন্যে তিনিই তাদেরকে পরিচালনা করেন। এ বিশ্বে তাদের নিজেদেরকে নিজেদের নায়ক বানিয়ে দেয়া হয়নি, এ জন্যে তারা নিজেরা যা পছন্দ করে তা তাদের সৃষ্টির উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে এবং কোনো কিছুকেই তাদের ইচ্ছামতো কোনো বিশেষ পরিণতিতে পৌছে দেয়ার ক্ষমতা তাদেরকে দেয়া হয়নি । এইভাবে তাদের জীবনকে তারা আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করেছে, সমর্পণ করেছে তাদের জীবনের সমস্ত বিষয়কে । একবার আত্মসমর্পণ করার পর তারা আর কখনও আল্লাহর নাফরমানী করেনি এবং নিজেদের ইচ্ছামতো চলার চিন্তা করেনি । তারা তাদের সৃষ্টিকর্তা প্রদত্ত | ৩৩ সূরা আব্দস আহযাব ০১৭১) পারা ২২ মনখিল ৫ www.pathagar.com
— পৃষ্ঠা ১৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।