(স.)-এর কাছে গিয়ে বললেন, আপনি এ বিষয়ে সন্তুষ্ট থাকলে আমরাও সন্তুষ্ট আছি। রসূলুল্লাহ (স.)-এর মতের গুরুত্ব একটি মুসলিম মেয়ের অন্তরে কতো অধিক; তা লক্ষণীয় যখন আল্লাহর রসূল কথা বলেছেন, তখন আর নিজের কোনো মত নেই, থাকতে পারে না । এই কথাটিই আল্লাহ তায়ালা বলেছেন, ‘আল্লাহ ও রসূলের পক্ষ থেকে কোনো ফায়সালা এসে যাওয়ার পর সেই বিষয়ে পুনরায় চিন্তা ভাবনা করার কোনো এখতিয়ার কোনো মুসলিম পুরুষ বা স্ত্রীলোকের থাকতে পারেনা ।' এর নামই হচ্ছে আল্লাহ তায়ালা ও তীর রসূলের কাছে আত্মসমর্পণ । এসময় রসুলুল্লাহ (স.) বললেন, হ্যা আমি তার জন্যে এ বিয়েকে মনযুর করেছি । বর্ণনাকারী বলেন, এরপর রসূলুল্লাহ (স.) সে মেয়েটিকে বিয়ে দিয়ে-দিলেন। এক সময়ে মদীনায় প্রচন্ড ভয় ভীতিকর অবস্থা সৃষ্টি হলো। তখন জুলাইবীব উটে চড়ে স্বামীর সন্ধানে রওয়ানা হয়ে অকুস্থলে পৌছুলেন এবং দেখলেন স্বামী (যায়েদ) শহীদ হয়েছেন। দেখলেন তার (নিহত স্বামীর) চতুর্দিকে মোশরেকদের বেশ কিছু মৃতদেহ পড়ে রয়েছে, যাদেরকে তিনি হত্যা করেছেন। আনাস (রা.) বলেন, আমি তাকে (মেয়েটিকে) দেখেছি, তিনি মদীনায় সব থেকে বেশী দানশীলা ছিলেন। (এটা যায়নাবের সাথে যায়েদের বিয়ে ভেংগে যাবার পরের কথা) এখানে তৃতীয় রেওয়াতেটিকেও আমরা উপেক্ষা করতে পারি না, সেই রেওয়ায়েতে আমরা দেখতে পাচ্ছি, জুলাইবীবের ঘটনাটিও এই প্রসংগে বর্ণিত সেই প্রথার সাথে সামঞ্জস্যশীল নয় । এই প্রথাকে রহিত করাই ছিলো ইসলামের লক্ষ্য । রসূলুল্লাহ (স.) তার ব্যক্তিগত জীবনের কাজ এবং রেসালাতের যিন্দেগীতে তার প্রবর্তিত নিয়মের মাধ্যমেই তাকে রহিত করতে চেয়েছিলেন। ইসলামী দেশ ও পরিবেশে রসূলুল্লাহ (স.) যে নতুনত্ব আনতে চেয়েছিলেন এ প্রথার পরিবর্তন ছিলো তারই অংশ । ইসলামী সমাজব্যবস্থা কায়েমের মাধ্যমে রসূলুল্লাহ (স.) যে স্বাধীন ও পরিচ্ছন্ন সমাজ গঠন করতে চেয়েছিলেন তার জন্যে এ কৃত্রিম, প্রকৃতি বিরুদ্ধ ও অবাস্তব রীতির উৎখাত সাধন প্রয়োজন ছিলো। ইসলাম চায় সেই প্রাণবস্তু সমাজ কায়েম করতো,যা মানুষের স্বভাবসংগত মনে করে গ্রহণ করে। সাহ্াবাকরা যেভাবে নিজেদের সম্পণ কর্রেছিল্লেন আয়াতটি বিশেষ একটি ঘটনাকে কেন্দ্র করে নাযিল হলেও এর হুকুম কিন্তু সর্বসাধারণ মুসলমানদের জন্যে সমভাবে প্রযোজ্য । আল কোরআনের আয়াতের মাধ্যমে প্রথা রহিত করা সত্তেও মুখে বলা সম্পর্ক, ধর্ম ছেলে মেয়ে বা পালক সন্তানের প্রথা পরবর্তি সকল সমাজে কিছু না কিছু রয়েই গেছে। পালক ছেলের তালাকপ্রাপ্তা বিবিকে বিয়ে করা হালাল হওয়ার হুকুম হওয়া নাযিল হওয়া এবং রসুলুল্লাহ (স.) নিজে যায়েদ নামের পালক ছেলের তালাকপ্রাপ্তা স্ত্রী যায়নাবকে বিয়ে করে নযির স্থাপন করা সত্তেও এ প্রথা সমাজ থেকে একেবারে দূরীভূত হয়ে যায়নি । অবশ্য এটা ঠিক যে, রসূলুল্লাহ (স.)-এর যায়নাবকে বিয়ে করার এ ঘটনাটি চিরদিনই মুসলিম সমাজকে প্রভাবিত করেছে। পালক ছেলে ও ছেলে বউ মনে করে মুসলমানরা পূর্বের মতো বেপরওয়াভাবে তাদের সাথে মেলামেশা করা থেকে বিরত থেকেছে। এরপর থেকে মুসলিম সমাজের সবাই একথা বুঝতে সক্ষম হয়েছে যে, রসুলুল্লাহ (স.)-এর জন্যেই এ ঘটনাটি খাস ছিলো না, বরং ইসালামী সমাজের প্রত্যেক ব্যক্তির জন্যেই সাধারণভাবে এ ঘটনাটি একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে গৃহীত হয়েছে । তারা একথাও বুঝেছে যে, রসূলুল্লাহ-এর জীবনে এ ঘটনাটি ঘটিয়ে আল্লাহ তায়ালা চেয়েছেন মুসলমান জনসাধারণ এ ঘটনা থেকে শিক্ষা নিক । যেমন বলা হয়েছে, www.pathagar.com
— পৃষ্ঠা ১৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।