(স.) বললেন, হ্যা । যায়নাব বললেন, ইয়া রসূলাল্লাহ, আমি আল্লাহ ও তার রসূলের নাফরমানী করবো না। এ প্রস্তাব আমি কবুল করলাম ৷’ হযরত ইবনে আব্বাস (রা.) থেকে আর একটি রেওয়ায়াত পাওয়া যায়, তিনি বলেছেন, ‘রসূলুল্লাহ (স.) যায়েদ ইবনে হারেসার সাথে যায়নাবের বিয়ের প্রস্তাব দিলেন, কিন্তু যায়নাব তার প্রতি অবজ্ঞার ভাব দেখালেন ও বললেন, ‘আত্মমর্ধাদার দিক দিয়ে আমি ওর থেকে উত্তম’ ৷ অবশ্য এটা সত্য কথা যে, যায়নাব আসলেই ছিলেন উত্তম, তিনি কারো সাথে তেমন মেলামেশা করতেন না, বরং একাকী থাকতেই ভালোবাসতেন । তখন আল্লাহ তায়ালা এই আয়াতটি নাযিল করলেন । এমনি করে মোজাহেদ, কাতাদা ও মোকাতেল ইবনে হায়্যান বলেন, যখন রসূলুল্লাহ (স.) তার মুক্ত ক্রীতদাস যায়েদ ইবনে হারেসার সাথে তার বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, তখন এ আয়াতটি যায়নাব বিনতে জাহশ সম্পর্কে নাযিল হয়েছিলো তিনি রাজি হননি, কিন্তু পরে রাজি হয়েছিলেন। ইবনে কাসীর আর একটি রেওয়ায়াতে এইভাবে বর্ণনা করেছেন, আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম বলেন, এ আয়াতটি উন্মে কুলসুম বিনতে ওকবা ইবনে আবী মুঈত (রা.) সম্পর্কে নাযিল হয়েছে তিনি মহিলাদের মধ্যে প্রথম হিজরত করেন। অর্থাৎ হোদায়বিয়ার সন্ধির পর তিনি রসূলুল্লাহ (স.)-এর হাতে কোনো মোহরের দাবী ছাড়াই নিজেকে সোপর্দ করেন রসূলুল্লাহ (স.) বলেন, আমি কবুল করলাম । এরপর যায়নাব-এর সাথে রসূলুল্লাহ (স.) যায়েদ ইবনে হারেসার বিয়ে দেন। এতে তিনি ও তার ভাই অসন্তুষ্ট হলেন ও বললেন, ‘আমরা তো চেয়েছিলোম, রসূলুল্লাহ (স.) নিজেই বিয়ে করবেন; কিন্তু তিনি তার একজন দাসের সাথে বিয়ের ব্যবস্থা করে দিলেন ।' রেওয়ায়াতে কারী আব্দুর রহমান বলেন, এই ঘটনার পরই আয়াতটি নাযিল হয়েছে। এই বর্ণনাকারী আরও বলেন, এর থেকে আরও ব্যাপক অর্থের আয়াত নাযিল হলো, ‘নবী মোমেনদের কাছে তাদের নিজেদের জীবন থেকেও বেশী প্রিয় ৷’ তিনি বলেন, প্রথম আয়াতটি নাযিল হয়েছিলো খাস যায়নাব-এর সম্পর্কে এবং শেষের আয়াতটি নাযিল হয়েছে সকল মুসলমানদের জন্যে । তৃতীয় আর একটি রেওয়াতে ইমাম আহমাদ বলেন, ‘আমাদেরকে আব্দুর রাযযাক একটি হাদীস শুনিয়েছেন, তিনি হযরত আনাস (রা.) থেকে বর্ণনা করেছেন, তাতে বলা হয়েছে, নবী (স.) যায়েদের সাথে জুলাইবীব নামক আনসারের একটি মেয়েকে বিয়ে দেয়ার জন্যে তার বাপের কাছে প্রস্তাব পাঠালেন সে ব্যক্তি বলল, আমি তার মায়ের সাথে পরামর্শ না করে বলতে পারছি না। নবী (স.) বললেন, ‘আচ্ছা, ঠিক আছে, শুনে দেখো’ তারপর লোকটি তার বিবির কাছে গিয়ে কথাটি পাড়লো। শুনেই সেই মহিলাটি বলে উঠলো, না না এ হতে পারে না । এ দাসটির সাথে বিয়ে দেয়ার জন্যে রসূলুল্লাহ (স.) জুলাইবীব ছাড়া আর কোনো মেয়ে পেলেন না। আমরা অমুক অমুক-এর কাছ থেকে আসা মূল্যবান প্রস্তাবও প্রত্যাখ্যান করেছি ।' এ সময়ে জুলাইবীব নামের সে মেয়েটি আড়াল থেকে এ সব কথাবার্তা শুনছিলো। সে লোকটি (মেয়েটির বাপ) যখন রসূলুল্লাহ (স.)-কে এই না সূচক খবরটি পৌছানোর জন্যে রওয়ানা হলো, অমনি মেয়েটি এগিয়ে এসে বলল, ‘আপনারা কি রসূলুল্লাহ (স.)-এর নির্দেশকে প্রত্যাখ্যান করতে চান? তিনি যদি আপনাদের জন্যে তাকে (যায়েদকে) এ প্রস্তাবে রাযি করিয়েছেন বলে আপনারা জেনে থাকেন তাহলে (বিনা দ্বিধায়) তার সাথে আমার এ বিয়ে পড়িয়ে দিন ।' বর্ণনাকারী আনাস (রা.) বলেন, তাকে যেন তার পিতামাতা থেকে অনেক বেশী বুদ্ধি-বিবেচনার অধিকারী বলে মনে হলো। এ কথা শুনে তার বাপ-মা বলে উঠলেন, ‘সত্যই বলেছো তুমি’, তারপর তার মাতাপিতা রসুলুল্লাহ www.pathagar.com
— পৃষ্ঠা ১৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।