যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

ফায়সালাটি দান করা হয়েছিলো আরবদের অন্ধ অনুকরণের বিরুদ্ধে, যা পালন করা তাদের কাছে বড়োই কঠিন লাগছিলো । ‘যখন আল্লাহ তায়ালা ও তার রসূল কোনো বিষয়ে কোনো ফায়সালা দান করেন, সেই বিষয়ে এখতিয়ার খাটানোর কোনো অধিকার কোনো মোমেন পুরুষ বা স্ত্রীলোকের নেই । আর যে ব্যক্তি আল্লাহ তায়ালা ও তার রসূলের আনুগত্য করাকে অস্বীকার করবে, অবশ্যই সে সুস্পষ্ট ভুলপথে ধাবিত হবে ।' বর্ণিত আছে যে, যায়নাব বিনতে জাহশ (রা.) সম্পর্কেই ওপরের আয়াতটি তখন নাযিল হয়েছিলো জাহেলী জমানা থেকে চলে আসা মুসলমানদের মধ্যে বংশ গরিমার বদ্ধমূল ভুল ধারণা নবী (স.) ভেংগে দিতে চেয়েছিলেন ইসলাম ঘোষণা দিলো যে, তাকওয়া (আল্লাহভীতি) ছাড়া একের ওপর অন্যের কোনো শ্রেষ্ঠত্ব নেই স্বাধীনতাপ্রাপ্ত ব্যক্তিরা ১) হচ্ছে তারা, যারা বন্দীদশা বা দাসত্ব থেকে মুক্তি পেয়েছে এরা সমাজে মনিবদের শ্রেণী থেকে কম সম্মানিত ব্যক্তি বলে বিবেচিত হতো । এমনই এক সম্পর্ক গড়ে উঠেছিলো রসূলুল্লাহ (স.) এর সাথে যায়েদ ইবনে হারেসার । তিনি ছিলেন রসূলুল্লাহ (স.)-এর মুক্তিপ্রাপ্ত এক দাস । তাকে রসূলুল্লাহ (স.) আপন পালক ছেলে বানিয়ে নিয়েছিলেন। অতপর যে কোনো একজন স্বাধীন মানুষের পূর্ণ ও সমমর্যাদা দানের উদ্দেশ্যে রসূলুল্লাহ (স.) তার নিকটাত্মীয় বনু হাশেম গোত্রের যায়নাব বিনতে জাহশ-এর সাথে তার বিয়ে দেন, যাতে করে শ্রেণীগত ভেদাভেদ চিরদিনের জন্যে ও পরিপূর্ণভাবে দূরীভূত হয় এবং এ জন্যে তার পরিবারের মধ্য থেকেই তিনি এ পাখক্য দূর করার উদ্যোগ শুরু করেন । আসলে সে সময়ে শ্ৰেণীবৈষম্যের শেকড় সমাজের রন্ধ্রে রঙ্ধে প্রোথিত ছিলো, যা নবী (স.)-এর বাস্তব পদক্ষেপ ছাড়া দূর হওয়া সম্ভব ছিলো না । এই ঘটনার ফলে গোটা মুসলিম জামায়াত এ নতুন আদর্শ গ্রহণ করে এবং সমগ্র মানবমন্ডলী পুরাতন সম্পর্ককে অসার মনে করতে থাকে । ইবনে কাসীর তার রচিত তাফসীরে বর্ণনা করেন, আওফী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণনা করেছেন, এই আয়াতটি নাযিল হওয়ার শানে নুযুল সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান যে, রসূলাল্লাহ (স.) তার খাদেম যায়েদ ইবনে হারেসার বিয়ে পড়ানোর জন্যে রওয়ানা হলেন । যেতে যেতে চিন্তা করলেন, বনু আসাদ গোত্রের জাহশ এর কন্যা যায়নাবের সাথে একটু কথা বলা যাক । তিনি তার কাছে গেলেন এবং তার সামনে যায়েদ (রা.) সাথে তার বিয়ের কথা পাড়লেন। যায়নাব বললেন, ‘না, আমি তাকে বিয়ে করতে রাযষী নই ৷’ তখন রসুলুল্লাহ (স.) তাকে একটু হুকুমের সুরে বললেন, অবশ্যই তাকে তুমি বিয়ে করবে । যায়নাব বললেন, ‘ইয়া রসুলুল্লাহ, আমার ব্যাপারে আপনি কি এই নির্দেশ দিচ্ছেন?’ তারা দুজন যখন কথাবার্তা বলছিলেন সে সময়ে এই আয়াতটি রসূলুল্লাহ (স.)-এর ওপর নাযিল হল, ‘যখন আল্লাহ তায়ালা ও তার রসূল কোনো বিষয়ে কোনো ফায়সালা দান করেন তখন সেই ব্যাপারে মোমেন কোনো পুরুষ বা স্ত্রীলোকের এখতিয়ার খাটানোর কোনো অধিকার থাকে না।’' এ আয়াতটি শোনার সাথে সাথে | যায়নাব (রা.) বললেন, ‘আমি কি এই বিয়ের ব্যাপারে আমার সম্মতির কথা জানাবো?’ রসূলুল্লাহ (১) এখানে উপরোক্ত শ্রেণী ছাড়া অন্যদের বিরুদ্ধে কথা বলা হয়েছে। আসলে পুরাকালে অনেক সময়ে দেখা যেতো এক কাবীলা আর এক কাবীলার মুক্তিপ্রাপ্ত দাসদের মুক্তি, রক্তপণ ও কোনো কিছু বিনিময় দান করার ব্যাপারে সাহায্য করতো । এ সাহায্য করার অর্থ দাসত্ব মুক্তি ছাড়া আরও অন্য কিছু ছিলো, যার দ্বারা তাদের মধ্যে আত্মীয়তার বন্ধন স্থাপিত হতো । যিশলাল ১৬তম ২২ www.pathagar.com

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।