যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

wee A DP le ৬ ce A WJ ILA rer de A TOA zr » A tA Dare 3 DE se By 3h E29 sil) ASE bs YS ৪৮. কখনো কাফের ও মোনাফেকদের কথা শোনো না, তাদের যাবতীয় নির্যাতন উপেক্ষা করে চলো, আল্লাহ তায়ালার ওপর ভরসা করো; (কেননা) কর্মবিধায়ক হিসেবে আল্লাহ | তায়ালাই তোমার জন্যে যথেষ্ট । তাফসীর আয়াত ৩৬-৪৮ ইসলামী চিন্তাধারার ভিত্তিতে মুসলমানদের গড়ে তোলার জন্যে বর্তমান আলোচনাটি একটি নতুন অধ্যায় পেশ করেছে। বিশেষ করে মুখে বলা সম্পর্ক বা ধর্ম-আত্মীয়তার যে প্রচলন সে সমাজে বিদ্যমান ছিলো (এবং এখনও আছে,) যার কারণে ধর্মপুত্রকে আপন পুত্রের সমকক্ষ মনে করা হতো এবং আপন পুত্রবধূকে বিয়ে করার মতোই সে বিয়েকে সমাজে আপত্তিকর মনে করা হতো- সে প্রচলনকে ভুল প্রমাণ করার উদ্দেশ্যে সূরাটির শুরুতেই এ আলোচনা এসেছে। এ উদ্দেশ্যে আল্লাহ তায়ালা যায়েদের সাথে যায়নাবের বিয়ে, পরবর্তাতে তালাক, তালাকের গ্লানি দূর করার জন্যে রসূলুল্লাহ (স.)-এর সাথে তার বিয়ের ব্যবস্থা করে এ ধরনের সম্পর্ক যে সত্যিকারে রক্তের সম্পর্ক হয়ে যায় না- একথাটাই প্রমাণ করেছেন। এতে দীর্ঘদিন ধরে যে কৃত্রিম পদ্ধতি আরব সমাজে প্রচলিত ছিলো তা যে শুধু নিষিদ্ধ ঘোষণা করায় বা অন্য কারও মাধ্যমে এ পদ্ধতি উৎখাত করা সম্ভব ছিলো না, অন্য কোনোভাবে মানুষ এটা মেনেও নিতে পারতো না। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামীন নিজ নবীর মাধ্যমে এই ভুলের অপনোদন করতে চেয়েছিলেন। রসূলুল্লাহর প্রতি মুসলমানদের অবিচল বিশ্বাস, শ্রদ্ধাবোধ ও তার চরিত্রবলের প্রতি সবার সুগভীর আস্থা এবং তার আজীবন সত্যবাদিতার এক নযিরবিহীন ইতিহাস, সবকিছু মিলে তার এ কাজ আপামর জনসাধরণের কাছে গ্রহণযোগ্য হবে বলে আল্লাহ তায়ালা জানতেন । এ জন্যে মহান রাববুল আলামীন তার দ্বারাই এ পরিবর্তনটি সাধন করলেন ফলে পরবর্তীতে এ ধরনের বিয়ে শাদীকে আর কোনো মুসলমানই আপত্তিকর মনে করেনি । কিন্তু এখনও যে সকল এলাকায় মোশরেকদের রসম রেওয়াজের প্রাধান্য চালু রয়েছে, সেসব এলাকায় এ কাজকে মানুষ যথেষ্ট ঘৃণার চোখে দেখে ইসলাম মানুষকে প্রকৃতিসংগত ব্যবস্থা দিয়েছে। ইসলাম রক্তের সম্পর্কে যাদের সাথে বিয়ে শাদী হারাম বলে ঘোষণা করেছে- তারা হচ্ছেন এমন সব ব্যক্তি, যাদের সাথে প্ৰকৃতিগতভাবে মানুষ সে ধরনের আকর্ষণ অনুভব করে না । কিন্তু এর বাইরে কৃত্রিমভাবে কোনো হারামের বলয় সৃষ্টি করা হলে সে বলয়ের মর্যাদা রক্ষা করতে গিয়ে (প্রকৃতি বিরুদ্ধ হওয়ার কারণে) অনেক সময়েই সেখানে নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয় না, যার ফলে দুনিয়ায় বিভিন্ন সময়ে বহু অঘটন ঘটেছে, আল্লাহর ইচ্ছায় রসূলুল্লাহ (স.)-এর এ কাজকে মুসলমান সমাজ, যারা প্রকৃতপক্ষে আল্লাহ তায়ালা ও তার রসূলের আনুগত্য করে, সবই সস্তুষ্টচিত্তে ও নি্্বির্ধায় গ্রহণ করেছিলো । আল্লাহর ও করূসুন্লের সিদ্ধান্তের শ্কেত্রে কাক্সোই্‌ মত খাঢটানো যায় না এখানে কোরআনের আয়াতে দ্বার্থহীন ভাষায় ঘোষণা দেয়া হয়েছে যে আল্লাহ তায়ালা ও তার রসূলই হচ্ছেন সকল ফায়সালা দেয়ার মালিক । ‘আর আল্লাহ ও তার রসূল যখন কোনো বিষয়ে ফায়সালা দিয়ে দেন তখন সে বিষয়ে মতামত প্রকাশ করার কোনো অধিকার কোনো মোমেন পুরুষ বা কোনো স্ত্রীলোকের, নেই৷’ এ কথাটা এ জন্যেই উচ্চারিত হয়েছিলো যে, আলোচ্য | ৩৩ সূরা আল আহযাব ০৬৮১) পারা ২২ মনখিশল ৫ www.pathagar.com

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।