যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

পারে, যা নারী-পুরুষের মিলনের কারণে রক্ত-মাংসের ন্যায্য দাবী পূরণ করে। আলোচ্য আয়াত মানুষের এ দাবীকে দমন করে না, বরং একে তা নিয়ন্ত্রিত করে, একে আল্লাহর বিধানের অনুগামী বানায় এবং পৃথিবীকে আরও সুন্দর করে গড়ে তোলার ও জীবনকে সমৃদ্ধ করার দিকে মানুষকে এগিয়ে দেয় । পরিশেষে জানানো হয়েছে বেশী বেশী আল্লাহ তায়ালাকে স্মরণ করার বিষয়টি । এর মাধ্যমে তারা নিজেদের মধ্যে মধুর সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয় । আল্লাহ রাব্বুল আলামীনের স্মরণ এমন একটি গুণ যা সকল মানুষের মধ্যেই সঠিক সম্পর্ক গড়ে তোলার জন্যে সাহায্য করে। সাথে সাথে আল্লাহর প্রতি বিশ্বাসকে তা দৃঢ় বানায় এবং প্রতি মুহূর্তে অন্তরের মধ্যে আল্লাহর চেতনাকে এমনভাবে জিইয়ে রাখে যার কারণে সকল অবস্থা ও সকল পরিবেশে মানুষে মানুষে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক গড়ে ওঠে । এর ফলে তারা এমন এক মযবুত রশি ধরতে পারে, যা কখনও ছিড়ে না । আল্লাহ পাকের স্মরণের মাধ্যমে মানুষের অন্তরের বদ্ধ দুয়ার খুলে যায়, সংকীৰ্ণতা, হীনতা ও হিংস্র মনোভাব দূরীভূত হয় এবং খোলা মনে ও হাসিখুশীর সথে তারা পরস্পর মেলামেশা করতে পারে, এমন এক অবস্থায় তাদের মধ্যে সত্যের এমন এক মহান আলো ছড়িয়ে পড়ে যা তাদের গোটা সত্ববাকে আলোকিত করে এবং তাদের মধ্যে ভালবাসা ও শান্তিপূর্ণ এক জীবন স্পন্দন এনে দেয় । যাদের জীবন আল্লাহ রব্বুল আলামীন-এর স্মরণে অতিবাহিত হয় তাদের মধ্যে এই গুণাবলীর সমাবেশ ঘটে ৷ এ বিষয়টি তাদের মধ্যে সেই বলিষ্ঠ গুণাবলী গড়ে তুলতে সক্ষম হয়, যা তাদেরকে অন্য যে কোনো মানুষের জন্যে অনুকরণীয় ও অনুসরণীয় বানিয়ে দেয়। এরশাদ হচ্ছে, ‘তিনি তাদের জন্যে ক্ষমা ও মহা প্রতিদান প্রস্তুত করে রেখেছেন ।' এইভাবে সূরাটির প্রথম অধ্যায়ে আলোচ্য আয়াতগুলো নবী (স.)-এর স্ত্রীদের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করার পর এবার সাধারণ মুসলমান পুরুষ ও নারীর মধ্যে বলিষ্ঠ ব্যক্তিত্‌ গড়ে তোলার জন্যেও ভূমিকা গ্রহণ করেছে। এসব আয়াতে নারীদেরকে স্বরণ করানো হয়েছে যে, তাদের মর্যাদা বৃদ্ধির ব্যাপারে পুরুষের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হয় এবং ইসলামের নির্দেশগুলো পালন করার মাধ্যমে নারীদেরকে পুরুষদের সাথে সমভাবে সমাজে গুরুত্বপূর্ণ কাজ করে যেতে হবে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির ব্যাপারে পুরুষ ও নারী সমান অধিকার ও সুযোগ রয়েছে। আকীদার বাস্তবায়নের ব্যাপারে, পবিত্রতা অর্জনের ক্ষেত্রে এবং জীবনের সকল কাজ, কথা, চিন্তা ও আনুষ্ঠানিক এবাদতের নিরীখে যদি চিন্তা করা হয় তাহলেও দেখা যাবে, সর্বক্ষেত্রেই, নারী পুরুষের পাশে সমান মর্যাদা ও কৃতিত্বের অধিকারী হয়ে দাড়াতে সক্ষম ৷ তারা উভয়েই পবিত্রতা অর্জন করার মাধ্যমে, আনুষ্ঠানিক এবাদত বন্দেগী ও জীবনের সকল কাজে আল্লাহর আনুগত্য দ্বারা একইভাবে তার প্রিয়পাত্র হতে পারে। এরশাদ হচ্ছে, www.pathagar.com

— পৃষ্ঠা ১৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।