যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

[_ তাক্লীর কী বিলালিল কোরআন এ গুণটি ছাড়াই তাদের স্বার্থ বা সুনাম অর্জিত হচ্ছে, তখন তারা এ গুণটি ধরে রাখার আর কোনো পরওয়াই করবে না। এ জন্যেই আল্লাহ রববুল আলামীন জানাচ্ছেন, ‘মনগড়া মিথ্যা কথা তারাই তৈরী করে বলে- যারা আল্লাহ্‌ তায়ালার আয়াতগুলোকে বিশ্বাস করেনা।' অতএব, সত্য কথা দ্বারা মিথ্যাবাদীরা: ইসলামী জামায়াতের সারি থেকে বহিষ্কৃত হতে বাধ্য, বাধ্য সেই জাতির দল থেকে বাদ পড়তে- যারা পৃথিবীর বুকে সত্য ও ন্যায়পরায়ণতা-সততা ও সত্যবাদিতাকে প্রতিষ্ঠিত করেছে, সত্যকে তারা হৃদয়-মন দিয়ে গহণ করেছে এবং এ মহান গুণটি প্রতিষ্ঠার জন্যে তারা প্রাণপণ সংগ্রামে লিপ্ত হয়েছে। আর সবর; হচ্ছে এমন একটা গুণ, যার অভাবে কোনো মুসলমান তার আকীদাকে ধরে রাখতে পারে না এবং তার দাবীও পূরণ করতে পারে না। অর্থাৎ বিশ্বাস অনুযায়ী কাজ করা তখনই সম্ভব হয় যখন মানুষের মধ্যে সবর-এর গুণটি থাকে । যখন মন কোনো বিপদ আপদ ও কারও বিরোধিতায় অস্থির হয় না, বরং সর্বাবস্থায় অবিচল থাকে, তখনই সে নিজের আকীদার ভিত্তিতে দৃঢ়তার সাথে কাজ করতে পারে। সবর-এর গুণ দ্বারা ঝৌক প্রবণতা, সত্যবিমুখতা এবং নানা মানসিক পরিবর্তন থেকে মানুষ বাচতে পারে, যে কোনো পরীক্ষায় ও ফেতনা-ফাসাদের মধ্যে উত্তীর্ণ হতে পারে, সুখে ও দুঃখে মযবুত হয়ে থাকতে পারে। এই গুণটি ছাড়া সত্য-সঠিক পথে অবিচলভাবে টিকে থাকা সম্ভব নয় । এরপর আসছে বিনয়াবনত থাকার গুণটি । এ গুণটি হচ্ছে অন্তর ও অংগ প্রত্যংগের বৈশিষ্ট্য । এই গুণটির কারণেই অন্তরের মধ্যে আল্লাহর মেহেরবাণী ও তীর মর্যাদার প্রভাব পড়ে এবং তার সম্পর্কে এক লজ্জানুভূতি ও ভীতি পয়দা হয়। এরপর সদকা করার বিষয়টিও আলোচ্য । এ গুণটি দ্বারা অন্তরের সংকট ও সংকীর্ণতা নিয়ন্ত্রিত হয়, মানুষের প্রতি দয়া প্রদর্শনের চেতনা জাগ্রত হয়, মধ্যে প্রেরণা জাগে এবং উপকারীর উপকার স্বীকার করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মনোভাব পয়দা হয়। তারপর রোযা রাখার তাৎপর্যটি কতো মধুর- তাও লক্ষণীয় । বৈধ ভোগ্যবস্তু পরিত্যাগ ও নিয়ন্ত্রিত করার এবাদাতটি একটি কষ্টের কাজ হলেও এই কষ্ট বরদাশত করাকে একটি বিশেষ গুণ হিসাবে চিহ্নিত করা হয়েছে, কারণ এর মাধ্যমে মানুষের মধ্যে নির্দিষ্ট লক্ষ্যে উপনীত হওয়ার উদ্দেশ্যে আত্মনিয়ন্্রণের শক্তি পয়দা হয় এবং জীবনে সবদিকে তার শৃংখলা ফিরে আসে । এ মহান গুণটির প্রধানতম তাৎপর্য হচ্ছে, মানুষের দেহের চাহিদার ওপর মনের চাহিদার নিয়ন্ত্রণ লাভ, জীবনের প্রধান প্রধান চাহিদাকে নিজের আয়ত্তে আনার শক্তি অর্জন, ইচ্ছা শক্তিকে বিজয়ী ও প্রতিষ্ঠিত করা এবং মানবতাকে পাশববৃত্তির ওপর বিজয়ী করা । এবারে লজ্জাস্থানগুলোকে হেফাযত করার প্রশ্বটি। এটি হচ্ছে এমন এক বিষয়ের প্রশ্ন, যার সাথে জীবনের পবিত্রতা পরিচ্ছন্নতা, শালীনতা ও মানব সমাজের সর্বত্র পারস্পরিক সুষ্ঠু সম্পর্ক জড়িত । আসলে এ বিষয়ের ওপর ইসলাম যে নিয়ম শৃংখলা শিখিয়েছে তার মাধ্যমে পশু জীবনের হিংস্তা ও বর্বরতা ত্যাগ করে অস্তরের গভীরে মানবতা, নম্নতা, দরদ-সহানুভূতি ও শালীনতা সৃষ্টি হয়। এ বিষয়ে যে সতর্কতার মানসিকতা গড়ে ওঠে, তা আল্লাহ্‌ তায়ালার প্রতি ভয় ও তার তরফ থেকে সাহায্যপ্রাপ্তি ছাড়া অন্য কোনোভাবে সৃষ্টি হতে পারে না। এ সতর্কতা পারস্পরিক সম্পর্ককে নিরাপদ, শৃংখলাপূর্ণ ও সংহত করে। এর ফলে মানুষ সেই মহান লক্ষ্যের দিকে এগিয়ে যেতে | ৩৩ সূরা আন্ন আহযাব (১৬) পারা ২২ মনখিলল ৫ www.pathagar.com

— পৃষ্ঠা ১৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।