যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

অর্থাৎ, এই মহাগ্রন্থ আল কোরআন মহা সৌভাগ্যের প্রতীক, উপদেশ দেয়ার জন্যে এ পাক পবিত্র কালামই যথেষ্ট । এটা এজন্যে যেন মানুষ তার মহান মর্যাদা বুঝতে পারে, আল্লাহ রাব্বুল আলামীনের কীর্তিসমূহ অনুভব করে এবং আল্লাহর ভান্ডারে রক্ষিত চির নেয়ামতসমূহের প্রাচুর্য হৃদয়ংগম করতে পারে, যার সমকক্ষ অন্য কোনো নেয়ামত হতে পারেনা। আরেকটি মূল্যবান উপদেশের কথা এখানে আসছে, যা নবী (স.)-এর স্ত্রীদেরকে সম্বোধন করে দেয়া হয়েছিলো, আর তা হচ্ছে, তারা যেন ক্ষণস্থায়ী এ দুনিয়ার সাময়িক সুখ-সৌন্দর্য্য ও সাজ-সজ্জার সাথে আল্লাহ তায়ালা, তার রসূল এর সন্তুষ্টি এবং আখেরাতের স্থায়ী যিন্দেগীর তুলনা করে দেখে এবং বুঝতে চেষ্টা করে যে, কোনটা বেশী গ্রহণযোগ্য । এতে করে তারা বুঝতে পারবে যে আল্লাহ রাব্বুল আলামীন তাদেরকে সারা দুনিয়ার নারীকূলের মধ্যে যে মর্যাদা দান করেছেন তা কতো বড়ো নেয়ামত এবং দুনিয়ার যিন্দেগীর সুখ-সম্পদ সে মহা নেয়ামতের তুলনায় কতো তুচ্ছ-কতো সামান্য ৷ ঈমানদাকরূদেকর কয়্মেক্ুটি বৈশিষ্ট্য ইসলামী জামায়াতকে পবিত্র বানানোর ক্ষেত্রে এবং ইসলাম যে মূল্যবোধ নিয়ে এসেছে তার ভিত্তিতে জীবন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার জন্যে পুরুষ ও নারীর ভূমিকা আসলেই সমান সমান। এ বিশ্বের যা কিছু সৌন্দর্য্য ও যা কিছু সমারোহ তা তাদের উভয়ের পারস্পরিক সহযোগিতার ‘অবশ্যই মুসলমান পুরুষ ও নারী, মোমেন পুরু্ষ ও নারী,.................. তাদের (সবার) জন্যে আল্লাহ তায়ালা ক্ষমা ও মহা পুরস্কার নির্ধারণ করে রেখেছেন’ (আয়াত ৩৪) অর্থাৎ এই বহুসংখ্যক মূল্যবান গুণ একটি মাত্র আয়াতের মধ্যে একত্রিত করা হয়েছে যাতে করে এগুলোর ভিত্তিতে মুসলিম জাতিসত্ববার বিশাল প্রাসাদটি গড়ে ওঠে, আর সে গুণগুলো হচ্ছে এবং আল্লাহর বেশী বেশী স্মরণ । এসব গুনের প্রত্যেকটিই আত্মসমর্পণকারী মুসলিম জাতিসত্তার বিশাল প্রাসাদের এক একটি মূল্যবান ইট ৷ এবারে আসুন, আমরা আরও নির্দিষ্ট করে এই সব গুণের বৈশিষ্ট্যগুলো বুঝার চেষ্টা করি। ইসলাম , অর্থাৎ আত্মসমর্পণ ও বিশ্বাস, এ দুটি কথার মধ্যে এক অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান রয়েছে, অথবা অন্যভাবে বলা যায়, একটি অপরটির সম্পূরক । আত্মসমর্পণ তো মানুষ তখনই করতে পারে যখন তার অন্তরে গভীর ও অবিচল বিশ্বাস পয়দা হয়, বরং বলা যায়, বিশ্বাসের অমোঘ দাবীই হচ্ছে আত্মসমর্পণ, আর সঠিক বিশ্বাসই মানুষের মধ্যে আত্মসমর্পণের প্রেরণা যোগায় । ইসলাম (আত্মসমর্পণ) ও ঈমান (বিশ্বাস)-এর ফলশ্রুতিতে আনুগত্য, (কুনূত) সৃষ্টি হয়, অন্তরের অভ্যন্তরে সন্তুষ্টচিত্তে গঠিত এক তাগিদের কারণে, কোনো বাইরের চাপে আনুগত্যের এ মূল্যবান গুণটি পয়দা হওয়া সম্ভব নয় । সত্যবাদিতা (সেদকুন) এ মূল্যবান গুণটি একমাত্র মুসলিম জামায়াতের মধ্যেই সুনির্দিষ্টভাবে এবং অপরিবর্তিত অবস্থায় বর্তমান থাকতে পারে, (অন্যদের মধ্যে এ গুণটির উপস্থিতি নেহাতই আপেক্ষিক) । অর্থাৎ যতোদিন অন্য কোনো জাতি তাদের স্বার্থ ও সুনামের জন্যে এ গুণটির প্রয়োজনবোধ করবে ততোদিন তারা এ গুণটির অধিকারী থাকবে, যখন তারা অনুভব করবে যে, | ৩৩ সূরা আনব আহযাব ০১৬৩১) পারা ২২ মনযিল ৫ www.pathagar.com

— পৃষ্ঠা ১৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।