‘অবশ্য তিনি তোমাদের থেকে সকল কলুষ কালিমাকে দূর করে দিতে চান, হে আহলে বায়ত (বিশেষ ঘরের বাসিন্দারা) এবং তোমাদেরকে সর্বোতভাবে পবিত্র করতে (চান তিনি) ৷' এখানে বিশেষভাবে বলা হয়েছে যে, তাদের প্রতি আনল্দাহ রব্বুল আলামীন-এর স্নেহের কথা এবং এই স্মেহের কারণ বর্ণনা করে বলা হচ্ছে, আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা তাদের মর্যাদা বাড়াতে চান এবং তিনি আহলে বায়তের মধ্যে তাদের মর্যাদা সম্পর্কে তাদের মধ্যে সচেতনতা আনতে চান, তিনি তাদেরকে পবিত্র বানাতে চান এবং তাদের মধ্য থেকে সকল কলুষ কালিমাকে দূর করতে চান । হ্যা, তাদেরকে পরিচালনার জন্যে এটা আল্লাহর সরাসরি মর্যাদাপূর্ণ হস্তক্ষেপ । | যখন আমরা চিন্তা করি- এ কোন মহান সত্ত্বা, যিনি এ পবিত্র বাণী উচ্চারণ করছেন, তখন দেখতে পাই, এ বাণী উচ্চারণকারী হচ্ছেন সেই মহামহিম সম্রাট, যিনি গোটা বিশ্বের প্রতিপালক, যিনি তার সৃষ্টিকে লক্ষ্য করে বলেছেন, ‘হয়ে যাও, ব্যস- তা অমনি হয়ে যায়।' মহা-সম্মানিত ও মহা শক্তি বলে সবাইকে নিয়ন্ত্রণ করেন........... তার এ শব্দগুলো সামনে রেখে যখন আমরা চিন্তা-ভাবনা করি, তখন তার কথার অর্থসমূহ একে একে আমাদের বোধগম্য হতে থাকে; হৃদয়ের অভ্যন্তরে পরম মর্যাদাপূর্ণ আল্লাহর পবিত্র অস্তিত্বের কথা শ্রদ্ধাসহকারে অনুভূত হতে থাকে । মহান পরওয়ারদেগার এ কথাগুলো সেই পবিত্র কেতাবের মধ্যে উল্লেখ করছেন, যার তেলাওয়াত মহাকাশের সর্বোচ্চ মনযিলে এবং দুনিয়াতে সদা-সর্বদা নিশিদিন পঠিত হচ্ছে, পঠিত হচ্ছে পৃথিবীর কোণায় কোণায় প্রতি মুহূর্তে । এ পাক কালামের দ্বারা প্রভাবিত হয়ে কোটি কোটি মানুষ আল্লাহ তায়ালার আনুগত্য প্রকাশ করে চলেছে। এ পাক কালামের আলোচ্য আয়াতগুলোই ঘোষণা দিচ্ছে যে, এই আকর্ষণীয় বাক্যসমূহ ‘আল বায়ত'-এর মধ্য থেকে সকল আবিচলতাকে দূরীভূত করতে চায় এবং এ ঘরকে সকল পাক-পংকিলতা থেকে পবিত্র করার উদ্দেশ্যেই এগুলো অবতীর্ণ হয়েছে। এখানে ‘তাত্বহীর' শব্দটি ব্যবহৃত হয়েছে, যার অর্থ হচ্ছে পবিত্রকরণ। আর (আল্লাহ তায়ালা কর্তৃক) অপবিত্রতা বা কলুষতা দূরীভূত করণ দ্বারা সেই সব উপায় অবলম্বন করা সম্ভব হয় যেগুলোর ফলে মানুষ নিজেদেরকে নিঙ্কলুষ বানানোর এরাদা করতে পারে, অর্থাৎ আল্লাহ তায়ালা নিজেই যখন কাউকে পবিত্র করতে চান, তখন সে লক্ষ্য অর্জনের জন্যে যে সব উপায় ও পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন, আল্লাহ তায়ালা সেগুলো তার জন্যে সহজ করে দেন। এর ফলে তারা তাদের কর্মজীবনে সে সব উপায় ও পদ্ধতিকে বাস্তবায়িত করে। এটাই হচ্ছে আল্লাহর চহ অন্তরের মধ্যে চেতনা ও তাকওয়া সৃষ্টি করা ৷ যার প্রতিফলন ঘটবে ব্যবহার ও কাজের মধ্যে । এভাবেই পরিপূর্ণ ইসলামী জীবন ব্যবস্থা কায়েম হবে এবং জীবনের সর্বক্ষেত্রে এর উদ্দেশ্য ও লক্ষ্য অর্জিত হবে। নবী (স.)-এর স্ত্রীদেরকে যেভাবে আল্লাহ তায়ালা গড়তে চেয়েছিলেন তার বিবরণ শেষ হচ্ছে, রসূলুল্লাহ (স.)-এর স্ত্রী হওয়ার কারণে তাদের মর্যাদার বিবরণও এখানে শেষ হচ্ছে, সমাপ্ত হচ্ছে তাদের প্রতি মহান আল্লাহর মেহেরবানীর বিবরণ । তারপর মহান রাব্বুল আলামীন তাদের ঘরগুলোকে কোরআন ও জ্ঞান বিজ্ঞানের কথা নাযিল হওয়ার উপযুক্ত স্থানে পরিণত করলেন, এ ঘরগুলোকে আলো, হেদায়াত ও ঈমানের উৎস বানালেন । এরশাদ হচ্ছে, ‘স্মরণ করো! (হে নবীর স্ত্রীরা) আল্লাহর সেই সব আয়াত এবং জ্ঞানগর্ভ কথাগুলোকে- যা সম্যক অবগত ৷’ www.pathagar.com
— পৃষ্ঠা ১৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।