যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

অপরকে অধিক যোগ্যতার সাথে পরিচালনা করা যায়। কেননা, মানবনির্মিত জাহেলী ব্যবস্থা আল্লাহর ব্যবস্থার বিরোধী হওয়ার কারণে তা জীবনকে চরম অধপতনের দিকে নিয়ে যায় । ইসলাম এমন একটি একক ও তুলনাহীন জীবন ব্যবস্থা, যার মধ্যে যুক্তি বুদ্ধি ও মানুষের বিবেককে জাগিয়ে তোলার মতো কর্মসূচী, নিয়ম শৃংখলা, চরিত্র, জীবনের জন্যে প্রয়োজনীয় বিধানাবলী ও সঠিক আদব কায়দা মজুদ রয়েছে........ অবশ্য এসব কিছু পরিচালিত হয় তার প্রয়োজন এক বিশেষ আকাংখা । হ্যা, এই সামগ্রিক ও সর্বব্যাপী জীবন ব্যবস্থা কায়েম হওয়ার ওপরই বিশ্ব শান্তি প্রতিষ্ঠা নির্ভর করে, যার অভাবে গোটা বিশ্ব অশান্তির অংগারে পরিণত হচ্ছে। এ জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে নামায কায়েম, যাকাত আদায় এবং জীবনের সকল ব্যাপারে আল্লাহ তায়ালা ও তার রসূলের আনুগত্যের মাধ্যমে । আহলে বায়তের অনুকরণীয় আদর্শ আল্লাহ তায়ালা তার বান্দা ও খলীফা হিসাবে যে মানুষকে পয়দা করলেন, তার প্রতি এসব নির্দেশ দান করে তাকে চিন্তা-চেতনা, চারিত্রিক বৈশিষ্ট্য ও ব্যবহারের মাধ্যমে সর্বাধিক যোগ্য ও আদর্শ হিসাবে দুনিয়ার সামনে দাড় করাতে চাইলেন এবং মহান রাব্বুল আলামীন রসূলুল্লাহ (স.)-এর ঘর ও তার অধিবাসীদেরকে সেখানে পেশ করলেন আদর্শের প্রতীক হিসেবে । এরা নামায-রোযা ও আল্লাহর যাবতীয় হুকুম পালন করার ব্যাপারে অগ্রণী ছিলেন। এই আহলে বায়ত বা রসূলুল্লাহ (স.)-এর পবিত্র গৃহবাসীরা ছিলেন পুরোপুরিই আল্লাহমুখী । আল্লাহমুখী হওয়ার জন্যে তেমনি আনুগত্য প্রকাশক কিছু প্রতীকী কাজ নিয়মিতভাবে পালন করাও প্রয়োজন । সেই প্রতীকী কাজ (যা সকল মুসলমানের জন্যে সমভাবে প্রযোজ্য, তা) হচ্ছে নামায, রোযা এবং এ দুটি এবাদতের সাথে অন্যান্য যে কোনো হুকুম সামনে আসবে, তা মানার জন্যে সর্বান্তঃকরণে প্রস্তুত বা আদর্শ । এই পরিবারটিকে মডেল বানানোর পেছনে আল্লাহ্‌ তায়ালার জ্ঞান, ইচ্ছা ও লক্ষ্যই প্রধানত সক্রিয় ছিলো । তাই এরশাদ হচ্ছে, ‘অবশ্যই আল্লাহ তায়ালা আহলে বায়তদের থেকে সকল প্রকার কলুষ কালিমাকে দূর করতে চান এবং তাদেরকে সকল দিক থেকে পবিত্র বানাতে চান !' এ আয়াতটির ব্যাখ্যা করতে গেলে অনেকগুলো মূল্যবান তথ্য পাওয়া যায়; এবং সেগুলোর প্রত্যেকটিহই আকর্ষণীয় এক স্গেহ মায়ামমতায় ভরা । আয়াতটির মধ্যে ‘আহলুল বায়ত’ (গৃহবাসী) শব্দ ব্যবহার করা হয়েছে। এর মধ্যে কোন্‌ ঘর তা বলা হয়নি । কিন্তু ‘আল বায়ত’ শব্দের মধ্যে ‘আল’ নির্দিষ্টসূচক অব্যয় রয়েছে, যেমন, আশ-শামসু, আল ক্াামারু ও আল কাবা, অর্থাৎ এ শব্দগুলো দ্বারা যে সব জিনিসকে বুঝায় সেগুলোর প্রত্যেকটি নিজ নিজ স্থানে একক বোধক, এগুলোর কোনো দ্বিতীয় নেই । এগুলোর জন্যে ইংরেজীতে যেমন ‘দি’ ব্যবহার করা হয়েছে, আরবীতে তেমনি এর সম অর্থে ব্যবহার করা হয়েছে ‘আল্‌’ । সুতরাং বুঝা যাচ্ছে, আল বায়ত হচ্ছে সেই একক ও অদ্বিতীয় ঘর বা বাড়ী যার সমকক্ষ দুনিয়াতে আর কোনো ঘর নেই । বায়ত+আনল্লাহ= “বায়তুল্লাহ’ এবং বায়ত+আল+হারাম= ‘বায়তুল হারাম’ বলে যেমন আল্লাহর মর্যাদাবান ঘর বলে অভিহিত করা হয়েছে, তেমনি আহল+আল+-বায়ত=‘আহলুল বায়ত’ বলে একমাত্র নবী (স.)-এর ঘরকে সারা পৃথিবীর বুকে মর্যাদাবান বলে ঘোষণা দেয়া হয়েছে এবং এই মর্যাদাকে অক্ষুণু রাখতে আল্লাহ যিশ্লাল ১৬তম ২১৯ www.pathagar.com

— পৃষ্ঠা ১৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।