যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীর ফ্রী যিলাল্িন্স কোরআন | এ কারণেই আমরা দেখতে পাচ্ছি যে, মানুষ এখন এক অন্ধ জাহেলিয়াতের দিকে এগিয়ে চলেছে, যা ভালো মন্দ কিছুই দেখতে পায় না, যা স্বোতের গতিতে গা ভাসিয়ে দিয়ে স্থূল অনুভূতি নিয়ে এগিয়ে চলেছে, যার চিন্তাধারার মধ্যে পাশববৃত্তিই অধিক ক্রিয়াশীল । এটি মানব জাতিকে মানবতাবোধ থেকে সরিয়ে নিয়ে হীনতার অতল গহ্বরে নিক্ষেপ করার জন্যে বদ্ধপরিকর ৷ আমরা আরও দেখতে পাচ্ছি, এহেন মানবনির্মিত সভ্যতায় না আছে কোনো পবিত্রতা, না আছে কোনো স্বচ্ছতা না আছে এমন কোনো বরকত যা জীবনকে টিকিয়ে রাখার জন্যে প্রয়োজীয় দিকনির্দেশনা দিতে পারে। এ আধুনিক ব্যবস্থা অপবিত্রতা ও কদর্যতা থেকে পবিত্রতার দিকে এগিয়ে নেয়ার মতো কোনো উপায় উপাদান সরবরাহ করার কোনো গ্যারান্টি দিতে পারেনি, পারেনি আদিম জাহেলিয়াতের ক্ষতিকারক দিক থেকে মানুষকে নাজাত দেয়ার কোনো কর্মসূচী পেশ করতে । আল্লাহ রব্বুল ইযযতের প্রেরিত ইসলামী জীবন ব্যবস্থাই অতীতের মূর্খতা ও যুক্তিহীন অবস্থার ক্ষতি থেকে মানুষকে সত্যিকার কল্যাণের দিকে ও মানবতার বিকাশ সাধনের দিকে ডাকে । মানুষে মানুষে শান্তি ও সম্প্রীতি স্থাপনে এবং সকল দিক দিয়ে মানবতার সমৃদ্ধি ও উৎকর্ষ সাধনে সর্বপ্রথম এ জীবন ব্যবস্থাই এগিয়ে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘরের মানুষরাই এ কাজে প্রথম সাড়া দিয়েছেন, তারা এ ব্যবস্থাকে পবিত্র পরিচ্ছন্ন মন নিয়ে এবং সুস্পষ্ট বুঝ নিয়ে গ্রহণ করেছেন। কোরআনুল করীম সব উপায় ও পদ্ধতির দিকে নবী (স.)-এর স্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করেছে। তাদের অন্তরগুলোকে আল্লাহ রব্বুল আলামীন-এর সাথে সম্পর্কিত করে দিচ্ছে, তাদের অন্তরগুলোকে মহা আলোকময় আকাশের দিকে তুলে উর্ধগামী দিচ্ছে, যেখানে শুধু আল্লাহ জাল্লা সাময়িক চাকচিক্যকে পরিহার করে শুভ্র সমুজ্জ্বল মহাকাশ পানে এগিয়ে যেতে পারে, আর সেই পদ্ধতিগুলো হচ্ছে নিম্নরূপ, ‘তোমরা নামায কায়েম করো, যাকাত আদায় করো এবং আল্লাহ তায়ালা ও তার রসূলের আনুগত্য করো ।' সামাজিক জীবনের মধ্যে বাস করার সময় যেসব বাস্তব ব্যবহার ও কার্যকলাপের সম্মুখীন হতে হয়, সেসব থেকে জীবনকে বিচ্ছিন্ন করে নিয়ে কিছু অনুষ্ঠান পালন করার নাম এবাদাত নয়; বরং গোটা জীবনে আল্লাহ পাকের সকল হুকুম পালন করার মাধ্যমে তার পূর্ণাংগ আনুগত্য করাই হচ্ছে এবাদাত । এ জন্যে এই বিশেষ আনুষ্ঠানিক কাজগুলো অবশ্য সহায়ক ভূমিকা পালন করে এবং এগুলো সেই আনুগত্যপূর্ণ জীবন যাপনের পথের পাথেয় হয়। সুতরাং, আনুগত্য প্রকাশক সে অনুষ্ঠানসমূহ আল্লাহর সাথে মানুষের সম্পর্ক স্থাপনে সহায়তা করে এবং তা এ পথের উপাদান হিসাবে কাজ করে, আর আল্লাহ তায়ালার সাথে সম্পর্ক যতো গভীর হবে ততোই মোমেনের অন্তর পবিত্ৰ হবে ও নানাবিধ কলুষ-কালিমা থেকে তা মুক্ত হবে। আল্লাহ তায়ালার সাথে সম্পর্কের কারণেই মানুষের নযরে মানুষ সম্মানিত বলে বিবেচিত হয়, সমাজের নেতৃত্ব ও আশেপাশের পরিবেশ ও পরিস্থিতি তার নিয়ন্ত্রণে এসে যায় এবং তখন সে ভালোভাবে বুঝতে পারে যে, তার এসব সাফল্যের পেছনে এই জিনিসটিই সবথেকে বেশী সহায়ক ভূমিকা পালন করেছে। এ সময়ে সে নিজেই বুঝতে পারে যে, সে হচ্ছে মানুষের মধ্যে বেশী হেদায়াতপ্রাপ্ত এবং অধিক সম্মানিত, সমাজ ও আশে পাশের পরিবেশের মধ্যে মানুষের কাছে সেই বেশী মর্যাদাবান । সে আরও বুঝতে পারে যে, সে হেদায়াতের যে নূর দেখতে পাচ্ছে, তার দ্বারা [৩৩ লনাআল আহযাব ত) লক ছছ সলিল ও www.pathagar.com

— পৃষ্ঠা ১৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।