ইবনে কাসীর তার তাফসীরে বলেন, সে সময়কার মহিলাদের মধ্যে কেউ কেউ পুরুষদের মধ্যে এমনভাবে চলাফেরা করতো যে তাদের বক্ষ স্কীতাবস্থায় রাখতো এবং তার ওপর কোনো আবরণী বা ওড়না থাকতো না, কখনও কখনও তাদের ঘাড়, কানের অলংকার ও গলার হার প্রদর্শন করতো (এবং এইভাবেই তারা পুরুষদের দৃষ্টি আকর্ষণ করতো) এ জন্যে আল্লাহ রব্বুল আলামীন মোমেন মেয়েদেরকে সেসব অংগ প্রত্যংগকে ঢাকার নির্দেশ দিয়েছেন এবং তাদের এসব জায়গাগুলোকে পুরুষদের দৃষ্টি থেকে আড়াল করে রাখতে বলেছেন। জাহেলী যুগে এসবই ছিলো সাজগোজের বিভিন্ন অবস্থা, যা মহান আল্লাহ তায়ালা কোরআনে করীমের মধ্যে মানা করেছেন, যাতে করে এসব আচরণের কুফল থেকে ইসলামী সমাজ বাচতে পারে এবং ফেতনা-ফাসাদ, সমাজ বিধ্বংসী আচার আচরণ, কার্যকলাপ ও বিপথগামী হওয়া থেকে মানুষ দূরে থাকতে পারে। তাদের আদব শৃংখলা ও পারস্পরিক সম্পর্ককে উন্নত করতে পারে এবং তাদের উঁচু মানের রুচিবোধ ও চারিত্রিক সৌন্দর্যের পরিচয় দিতে পারে। আমরা এখানে বলতে চাই যে, আল্লাহ রাববুল আলামীন-এর রুচি তাই, যা মানুষের জন্যে উপকারী এবং সবদিক দিয়ে কল্যাণকর ৷ কিন্তু মানুষ তো বেশী দূরের জিনিস দেখতে বা বুঝতে পারে না, এ জন্যে তার কাছে উপস্থিত ও নগদ আনন্দদায়ক যা, তাই ভালো লাগে, ভালো লাগে তার কাছে তাৎক্ষণিকভাবে যৌন উন্মাদনা সৃষ্টিকারী আচার আচরণ । এ কারণেই উত্তেজনা সৃষ্টিকারী উনুক্ত অংগসমূহ তারা প্রদর্শনী করতে চায়, যাতে মানুষ মোহাবিষ্ট হয়। অবশ্য এটা ঠিক যে, আত্মার উৎকর্ষ সাধনকল্পে ইসলামী ব্যবস্থার মাধ্যমে যে সোন্দর্যের বিকাশ ঘটাতে চাওয়া হয়েছে, মুসলমানদের মধ্যে যে সুকুমাবৃত্তির চর্চা করা হয়েছে, মানবতার পূর্ণ বিকাশ ঘটানোর যে পাক-পবিত্রতা ও পরিচ্ছন্নতা পয়দা করা হয়েছে এবং যেভাবে চেতনাকে সুন্দর করে তোলা হয়েছে, তার থেকেও সে কদর্য যৌনানুভূতির উস্কানি ছিলো বেশী আকর্ষণীয় । তবে, মানবতার পূর্ণ বিকাশ-সাধনে নিয়োজিত ব্যবস্থা মানব কল্যাণকল্পে সঠিক পদক্ষেপ গ্রহণ করার ব্যাপারে স্থায়ী মানদন্ড দিতে কখনও ভুল করে না নারীদের সোন্দর্য চর্চা ও তার বিকাশ সাধনকে ইসলাম মোটেই নিরুৎসাহিত করে না, বরং সে তার সঠিক মূল্যায়ন করে। তার সার্বিক ও স্থায়ী মর্যাদা প্রতিষ্ঠিত করার জন্যে এক মহান প্রোগ্রাম পেশ করে। কিন্তু আফসোস, দুর্গন্ধময় ও জাহেলী কর্দমাক্ততা যাদের মনমগজকে আচ্ছন্ন করে রেখে দিয়েছে তাদের নযরে ইসলামী ব্যবস্থার এ সৌন্দর্য সহজে রেখাপাত করে না । কারণ, তারা তাদের বাহ্যিক চোখ দিয়ে শুধু বিবস্তু মাংসপিন্ডের সোৌন্দ্যটা দেখে এবং এর বাহ্যিক আবেদনটাই তারা বেশী শুনতে পায় । মহাগ্রন্থ আল কোরআনের এ অবিস্মরণীয় আয়াত জাহেলী বা আদিম মূর্খ যামানার কদর্য ও ঘৃণিত রীতিনীতির দিকে ইশারা করতে গিয়ে বলছে যে, বাইরে বের হওয়ার সময় সাজগোজ করার এ অভ্যাসটি জাহেলিয়াতের পরিত্যক্ত সম্পত্তি । এটা অনুসরণে আধুনিক জাহেলিয়াত পুরাতন জাহেলিয়াতের ওপর আরও এক কদম এগিয়ে গেছে এবং তার যাবতীয় চিন্তা-চেতনা, ধ্যান-ধারণা ও অনুভূতি সব প্রাচীন জাহেলিয়াত থেকেই গৃহীত । এটাও সত্য কথা যে, জাহেলিয়াত-মূর্খতা বা অজ্ঞতা কোনো এক যামানার বৈশিষ্ট্য নয় যে, এটা নিদৃষ্ট একটি যামানায় বা কোনো এক নির্দিষ্ট দেশে বা নির্দিষ্ট সময়ে থাকবে । আসলে এটা একটা নির্দিষ্ট সামাজিক অবস্থা, এর পেছনে জীবনের এক নিদিষ্ট চিন্তা-ভাবনা সক্রিয় রয়েছে। হতে পারে এ অবস্থা আবারও আসবে, এ চিন্তা আবারও পুনরুজ্জীবিত হবে । পূর্বের জাহেলিয়াত তখন নব্য জাহেলিয়াতের জন্যে দিশারী হিসাবে কাজ করবে, তা যখন এবং যেখানেই হোক না কেনো! * -৩৩ সুৰ্মা আৰক্ী আহযাব (১৫৯ ) | পাৰন্মা ২২ মনখিনল ৫ www.pathagar.com
— পৃষ্ঠা ১৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।