যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

এইটিই হচ্ছে সেই অধপতন ও ধ্বংস যার পংকিলতায় পড়ে মানুষ জীব জানোয়ার ও হিং্্র পশুর বিচরণ ক্ষেত্রে পৌছে যায় । রসূলুল্লাহ (স.)-এর যামানায় নামাযের জন্যে মহিলারা ঘর থেকে বের হতেন এবং এটা শরীয়তে নিষিদ্ধ নয়৷ কিন্তু সে তো ছিলো এমন এক যামানা যখন সাধারণভাবে মানুষ ছিলো সৎ, সকলের অন্তরে আল্লাহর ভয় ছিলো এবং সে অবস্থাতেও মহিলারা নিজেদেরকে এমনভাবে আবৃত করে বের হতো যে তাদেরকে কেউ চিনতে পারতো না । তাদের শরীরের যৌন অনুভূতি উদ্ৰেককারী অংগগুলো বাইরেও প্রকাশ পেতো না, এতদসত্তেও রসূল (স.)-এর ইন্তেকালের পর হযরত আয়শা (রা.) ঘরের বাইরে যাওয়াটা পছন্দ করেননি । বোখারী ও মুসলিম শরীফের মধ্যে হযরত আয়শা (রা.)-এর আর একটি হাদীস পাওয়া যায়, তাতে তিনি বলেছেন, মোমেন মহিলারা ফজরের নামাযে রসূলুল্লাহ (স.)-এর জামায়াতে শরীক হতেন । তারপর যখন তারা চাদরে আবৃত্ত অবস্থায় ফিরে আসতেন তখন অন্ধকারের কারণে তাদেরকে চেনা যেত না। এই হাদীস দু'টির আর একটি বর্ণনায় হযরত আয়শা (রা.) থেকে জানা যায়, তিনি বলেছেন, ‘যদি রসূলুল্লাহ (স.) জানতে পারতেন (বাইরে বেরুলে) মেয়েদের কি কি অবস্থার সম্মুখীন হতে হয়, তাহলে তিনি তাদের মসজিদে যাওয়া থেকে মানা করে দিতেন, যেমন বনী ইসরাঈল জাতির মহিলাদেরকে মানা করা হয়েছিলো । বাইরে বেব্ুৰনোর সময় সাজগোজ না করবার নির্দেশ এখন বুঝা দরকার, হযরত আয়শা (রা.)-এর যামানায় মহিলাদের কি কি অসুবিধা হয়েছিলো? আর কি কি বিপদের আশংকা তিনি করেছিলেন, যার কারণে তিনি মনে করেছিলেন যে, রসূলুল্লাহ (স.) সেগুলো জানলে অবশ্যই তাদের মসজিদে নামায পড়তে যাওয়াকে নিষিদ্ধ ঘোষণা করতেন । আমাদের ভেবে দেখা দরকার, আজকের পরিবেশ পরিস্থিতির আলোকে সে অসুবিধাটা কি হতে পারে! আমরা একটু আন্দাজই করে দেখতে পারি। আল্লাহ রাব্বুল আলামীন ‘(হে মহিলারা) ‘প্রথম জাহেলী যুগের মতো তোমরা সেজেগুজে বেরিয়োনা ৷’ এ আয়াতাংশে বুঝা যাচ্ছে, বাড়ীতে অবস্থান গ্রহণ করার হুকুম হওয়ার পরও যদি কোনো বিশেষ প্রয়োজনে বাড়ীর বাইরে যাওয়া জরুরী হয়ে পড়ে, তাহলে যাওয়া যাবে, কিন্তু সে যাওয়াটা সেজেগুজে অপরের মনোরঞ্জন করার জন্যে হবে না। আসলে জাহেলী যুগের মেয়েরা বাইরে যাওয়ার সময়ে সাধারণভাবে সেজে গুজেই বের হতো । কিন্তু আদিম জাহেলী যুগে মহিলারা সাধারণভাবে অথবা সেজেগুজে যেভাবেই বের হোক না কেনো, এই নব্য যুগের সাথে তার তুলনা করলে কেউই স্বীকার করবেন যে, অতীতের সকল যামানাকেই আধুনিক জাহেলিয়াত সবদিক দিয়েই হার মানিয়েছে। মোজাহেদ বলেন, জাহেলী যামানায় পুরুষের মাঝে মহিলাদের অবাধ চলাফেরা ছিলো এটাকেই তাবাররুজ বলা হয়েছে। ক্াতাদা বলেন, ‘ওদের হাঁটার একটা বিশেষ ধরণ ছিলো । শীরর হেলে দুলে লাস্যময়ী ভংগীতে হাটতে এবং এতে তাদের প্রতি পুরুষরা প্রলুন্ধ হতো । এই ধরনের চলনকে আল্লাহ তায়ালা নিষিদ্ধ ঘোষণা করেছেন। মোকাতেল ইবনে হাব্বান বলেন, ‘তাবাররুজ’ বলতে বুঝায় যে, স্ত্রীলোকরা মাথার ওপর ওড়না পরতো ঠিকই, কিন্তু মাথায় ওড়না পেঁচিয়ে বাধতো না, বরং ওড়না এমনভাবে কাধের ওপর দিয়ে ঝুলিয়ে দিতো যে তাদের কানের অলংকার, গলা এবং ঘাড় দেখা যেতো, এইটিই ছিলো তাদের সাজগোজ । www.pathagar.com

— পৃষ্ঠা ১৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।