হয়, কষ্টের সময়ে তারা যেন সাহায্য পায়, মন-দিল যেন তাদের সুস্থির থাকে এবং কচি কচি বাচ্চাদের লালন-পালনের ব্যাপারে তারা যেন নিরুদ্বিগু থাকতে পারে, ঘরের যাবতীয় ব্যবস্থাপনা সুশৃংখল থাকতে পারে, ঘরের মধ্যে এক শাস্তির সুবাস ও হাসিখুশীর পরিবেশ বিরাজ করতে পারে। অপর'দিকে যে মাকে আয় রোযগারের জন্যে কঠোর পরিশ্রম করতে হয়, নানা প্রকার কঠিন কাজ করতে হয়, সে কঠিন কাজ করতে করতে তার কোমলতা হারিয়ে ফেলে, কমনীয়তা, মেযাজের ভারসাম্য, যে মা নানা প্রকার দায়িত্ব-পালনের নিগড়ে পিষ্ট হয়, যাকে শারীরিক শক্তি প্রয়োগে নানাবিধ জটিল কাজে আবদ্ধ করে রাখা হয় তার পক্ষে ঘরের পরিবেশকে মনোরম, সুবাসিত ও হাস্য-মুখর রাখা সম্ভব হয় না, সম্ভব হয় না তার পক্ষে বাচ্চার হক আদায় করা এবং নিপুণভাবে বাচ্চা-কাচ্চা মানুষ করার দায়িত্ব পালন করা । কর্মক্ষেত্র অফিস আদালত কল-কারখানা যেটাই হোক না কেনো, সাধারণত তার পরিবেশ হোটেল-রেস্তোরা (পানশালা) থেকে উন্নত নয় । বাড়ীতে যে শান্তি ও পবিত্রতা সহযোগিতার পরিবেশ থাকে সেসব স্থানে তা না থাকতেও পারে না । এটা সত্য কথা ঘরের শান্তি-সম্প্রীতি মেয়েরাই গড়ে তোলে এবং স্ত্রীর হাস্য মুখরিত চেহারাই ঘরের বাতাসে সুরভি ছড়ায় আর স্নেহ ও মায়া মমতার পরশ বুলিয়ে দেয়। ঘরের কেন্দ্রীয় ব্যক্তি হচ্ছে স্নেহময়ী মা । করুণাময়ী মা তার সকল শ্রম ও শক্তি ঘরের অংগনকে সুন্দর ও সুষমাময় করার জন্যে বিলিয়ে দেয়, তার আত্মার সকল আবেগ ঢেলে দিয়ে বাড়ীর গোটা পরিমন্ডলকে সাজাতে থাকে আর ততোচক্ষণ পর্যন্ত এ জিনিস পূর্ণাংগ হয় না যতোক্ষণ তার সযত্ন সকল সাধনা সফলও হয় না। অপর দিকে এসব দায়িত্বানুভূতি-বিবর্জিত নারী যখন বাইরের জীবনকে প্রাধান্য দেয় তখন তার কাছে ঘরের বাইরের প্রয়োজনগুলো বড়োই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে । এভাবে, এসব গুরুত্ব এড়ানোর ক্ষমতা থাকা সত্তেও যখন মানুষ বাইরের কাজকে প্রাধান্য দিতে থাকে, তখনই এর প্রতিক্রিয়া স্বরূপ নেমে আসে অবশ্যম্ভাবী এক অকল্যাণের অভিশাপ ও দুঃখ-বেদনা, যা তার আত্মা ও বিবেক বুদ্ধিকে ঘেরাও করে ফেলে ৷ তাই তো আমরা আধুনিক সমাজের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি, গোটা পারিবারিক জীবন বিগড়ে যাচ্ছে, ঘরে ঘরে অশান্তি অধঃপতন ও সব দিক থেকে অকল্যাণ ও ভ্রান্তি নেমে আসছে । (১) মহিলারা যখন বিনা কাজে ঘরের বাইরে বেরিয়ে আসে, তখন তার এই বেরোনো- হয় নারী পুরুষের অবাধ মেলামেশার প্রয়োজনে হবে, না হয় গান-বাজনা ও নৃত্য-কলা শিল্পকে সমৃদ্ধ করার উদগ্র লালসার জন্যে হবে, যা তাদেরকে বিভিন্ন আসরে ও বিভিন্ন সামাজিক মেলামেশায়জঠেলে দেয়। (২) (১) এই উদ্ধৃতিটি গৃহীত হয়েছে, ‘আস্ সালামূল আলামীয়া ওয়াল ইসলাম’ গ্রন্থের ‘সালামুল বায়েত' অধ্যায় থেকে পৃঃ ৫৪-৫৫ । (২) আল্লাহ তায়ালার এ স্বভাবসিদ্ধ নিয়ম ভংগ করে যে সভ্যতা-সংস্কৃতি বাজারী পণ্যের মতো নারীদের পাইকারীহারে ঘরের বের করেছে, তাদের সমাজের ভয়াল চিত্রের দিকে তাকিয়ে দেখুন, গত বছরের গোড়ার দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব মহিলার অফিস-আদালত ও কল-কারখানায় পুরুষের সাথে কাজ করছেন-তাদের ওপর একটি সমীক্ষা চালিয়ে দেখতে পেয়েছেন যে, শতকরা ৬৯ জন কর্মজীবি মহিলাই কর্ম জীবনের কোনো না কোনো পর্যায়ে যৌন হয়রানীর সম্মুখীন হয়েছেন। ‘দি হিডেন লাইফ অব একসিকিউটিভ ওয়েমেন'’ নামক গ্রস্থটিতে এ পর্যায়ে এমন সব তথ্য পরিবেশিত হয়েছে যা পড়লে রীতিমতো আঁতকে উঠতে হয়। তাদের সমাজ ব্যবস্থায় যে ধ্বস নেমেছে তা রুখতে হলে মানুষদের আবার আল্লাহ তায়ালার নিয়মের দিকেই ফিরে যেতে হবে । এছাড়া কোনো বিকল্প নেই । এই স্বল্প পরিসরে বিষয়টির বিশাল তথ্য ভান্ডার পেশ করা আমার পক্ষে অসম্ভব, তাফসীর ফি যিলালিল কোরআন-এর পাঠক পাঠিকাদের বিষয়টি সম্পর্কে আরো বৃহত্তর অঙ্গনে পড়া-শুনা ও চিন্তা ভাবনা করার আবেদন জানাই ।-সম্পাদক www.pathagar.com
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।